Thursday, March 12, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

গাজায় ইসরায়েলি নৃশংসতার বিরুদ্ধে সোচ্চার বাংলাদেশের ক্রিকেটাররা

April 7, 2025
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, মাঠের বাইরে, লিড স্টোরি, সব বিভাগ, হেডলাইন সংবাদ
0 0
A A
গাজায় ইসরায়েলি নৃশংসতার বিরুদ্ধে সোচ্চার বাংলাদেশের ক্রিকেটাররা
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত হামলায় যখন গোটা বিশ্ব স্তব্ধ, তখন এই মানবিক বিপর্যয়ের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছেন নানা অঙ্গনের মানুষ। বিশ্বজুড়ে বিক্ষোভ-সমাবেশে প্রতিধ্বনিত হচ্ছে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আহ্বান। সেই কণ্ঠে এবার যুক্ত হয়েছেন বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটাররাও।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অবস্থান স্পষ্ট করে ফিলিস্তিনের নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন তাসকিন আহমেদ, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানার মতো ক্রিকেটাররা।

পেসার তাসকিন আহমেদ ফেসবুকে ‘ফ্রি প্যালেস্টাইন’ পোস্টার শেয়ার করে লেখেন, ‘একজন মানুষ ও মুসলমান হিসেবে আমি ফিলিস্তিনের নির্যাতিত মানুষের পাশে আছি। শান্তি, ন্যায়বিচার ও মানবতার জয় হোক—এই প্রার্থনা।’

অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ফিলিস্তিনের পতাকার ছবি পোস্ট করে আল্লাহর সাহায্য কামনা করে বলেন, ‘হে আল্লাহ, নির্যাতিতদের সব জায়গায় সাহায্য করুন। হে আল্লাহ, তাদের রক্ষক, সাহায্যকারী, সমর্থক এবং শক্তিদানকারী হোন।’

সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে ওয়ানডে ফরম্যাটে বিদায় নেওয়া মাহমুদউল্লাহ রিয়াদও গাজায় হামলার নিন্দা জানিয়ে একটি প্রতীকী ছবি পোস্ট করেছেন। সেখানে তিনি আল্লাহর গুণবাচক নাম উচ্চারণ করে লেখেন, ‘ইয়া আল্লাহ, দয়া করে সাহায্য করুন, সাহায্য করুন। আপনি তাদের রক্ষা করুন এবং তাদের জয়ী করুন, আমিন।’

পেসার নাহিদ রানা তার ফেসবুকে একাধিক ছবি পোস্ট করে বলেন, ‘এই নিষ্ঠুরতার ভার আমাদের সবার উপর। একদিন আমাদের সবাইকে ইতিহাসের কক্ষে দাঁড়াতে হবে।’

এদিকে শরিফুল ইসলাম কুরআনের সূরা মায়িদার আয়াত উদ্ধৃত করে লিখেছেন, ‘যে ব্যক্তি একটি নির্দোষ মানুষকে হত্যা করে, সে যেন গোটা মানবজাতিকে হত্যা করলো।” (সূরা মায়িদা: ৩২)। তিনি আরও বলেন, ‘ফিলিস্তিনে প্রতিদিন নিরীহ মানুষের রক্ত ঝরছে। ওরা আমাদের ভাই, আত্মীয়। দোয়া করুন, গর্জে উঠুন, অন্যায়ের বিরুদ্ধে থাকুন।’

ইসরায়েলি হামলার বিরুদ্ধে শুধু সামাজিক যোগাযোগমাধ্যমেই নয়, মাঠেও চলছে প্রতিবাদ। যুক্তরাষ্ট্র, সুইডেন, মরক্কো ও তুরস্কসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে চলছে বিক্ষোভ মিছিল। বাংলাদেশের রাজধানী ঢাকাতেও সহিংসতাবিরোধী একাধিক বিক্ষোভ-সমাবেশে অংশ নিয়েছেন সাধারণ মানুষ।

Previous Post

১৩০ রানের লক্ষ্যেও সেঞ্চুরি! তানজিদ তামিমে উড়ল লিজেন্ডস অব রূপগঞ্জ

Next Post

তানজিদ তামিমের সেঞ্চুরি, নাসিরের প্রত্যাবর্তনের একদিন

Related Posts

বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু
বিশেষ প্রতিবেদন

বিসিবি নির্বাচন নিয়ে তদন্তে বিচারপতির নেতৃত্বে কমিটি

7
দাপুটে জয়ে সিরিজ শুরু বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

দাপুটে জয়ে সিরিজ শুরু বাংলাদেশের

9
নাহিদ রানার দাপুটে বোলিংয়ে পাকিস্তান ১১৪
বিশেষ প্রতিবেদন

নাহিদ রানার দাপুটে বোলিংয়ে পাকিস্তান ১১৪

8
Next Post
তানজিদ তামিমের সেঞ্চুরি, নাসিরের প্রত্যাবর্তনের একদিন

তানজিদ তামিমের সেঞ্চুরি, নাসিরের প্রত্যাবর্তনের একদিন

Discussion about this post

সর্বশেষ..

বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু

বিসিবি নির্বাচন নিয়ে তদন্তে বিচারপতির নেতৃত্বে কমিটি

by cricbdadmin
0
7

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ২০২৫ সালের নির্বাচনকে ঘিরে ওঠা অনিয়মের অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করল যুব ও...

দাপুটে জয়ে সিরিজ শুরু বাংলাদেশের

দাপুটে জয়ে সিরিজ শুরু বাংলাদেশের

by cricbdadmin
0
9

কয়েক মাস পর একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে দারুণ এক জয় দিয়ে সিরিজ শুরু করল বাংলাদেশ। বল হাতে নাহিদ রানার বিধ্বংসী...

নাহিদ রানার দাপুটে বোলিংয়ে পাকিস্তান ১১৪

নাহিদ রানার দাপুটে বোলিংয়ে পাকিস্তান ১১৪

by cricbdadmin
0
8

মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওযানডে ম্যাচে ব্যাটিংয়ে পাকিস্তান অধিনায়ক ও তার দল সদস্যরা নড়বড়ে শুরু করলেও হঠাৎই...

মিরপুরে বাংলাদেশ–পাকিস্তান ম্যাচে জাইমা রহমান

মিরপুরে বাংলাদেশ–পাকিস্তান ম্যাচে জাইমা রহমান

by cricbdadmin
0
5

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ শুরু হয়েছে। দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে...

দেশে সাকিবের শেষ টেস্ট নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

অনিশ্চয়তার পর দেশে ফেরার কথা জানালেন সাকিব

by cricbdadmin
0
5

দীর্ঘদিন ধরে দেশের বাইরে অবস্থান করছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। কবে তিনি দেশে ফিরবেন, তা নিয়ে দীর্ঘ সময়...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD