Wednesday, December 10, 2025
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

এখন থেকেই টেস্ট চ্যাম্পিয়নশিপে চোখ মুমিনুলের

August 22, 2019
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
এখন থেকেই টেস্ট চ্যাম্পিয়নশিপে চোখ মুমিনুলের
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.রিপোর্ট

ছয় মাস আগে সবশেষবার জাতীয় দলের জার্সিতে দেখা গিয়েছিল মুমিনুল হককে। কিন্তু সে সময় নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি তিনি। তাই আয়ারল্যান্ডে ত্রি-দেশিয় সিরিজ, বিশ্বকাপ ও শ্রীলঙ্কা সিরিজে টাইগারদের স্কোয়াডে জায়গা হয়নি তার। তবে ঘরোয়া লিগে ভালো খেলে এ ডানহাতি ফের চেনা পরিবেশে ফেরার সুযোগ পাওয়ার অপেক্ষায় রয়েছেন। সবকিছু ঠিক থাকলে আসন্ন আফগানিস্তান সিরিজে ফিরবেন এ বাঁহাতি। তবে তার চোখ আগামী নভেম্বরে ভারতের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের টেস্ট সিরিজে। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন কক্সবাজারের এ ক্রিকেটার।

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে আগামী ৫ সেপ্টেম্বর চট্টগ্রামে মুখোমুখি হবে বাংলাদেশ। স্বাগতিক হওয়ায় এই ম্যাচে ফেভারিট টাইগাররা। তারপরও প্রতিপক্ষকে কোনোভাবেই খাটো করে দেখছেন না মুমিনুল, ‘বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ খেলা হবে আমাদের জন্য ভালো একটা প্রস্তুতি। আমাদের সবার জন্যই দারুণ সুযোগ। ভারতের ম্যাচের আগে আফগানদের স্পিন আক্রমণ সামলানোয় আমাদের ব্যাটস্যানদের ভালো প্রস্তুতি হবে। সবাই জানে, তাদের স্পিন আক্রমণ কতটা ভয়ঙ্কর।’

টেস্ট চ্যাম্পিয়নশিপের যে সূচি ২০২১ সাল পর্যন্ত রয়েছে সেখানে বাংলাদেশ খেলবে ১৪ ম্যাচ। দুই বছরে পাঁচ দিনের এ ম্যাচ খেলার সুযোগ থাকায় রোমাঞ্চিত মুমিনুল, ‘টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ায় দেশের জন্য ভালো হয়েছে। দেশের ক্রিকেটের জন্য এটা খুব ভালো। ব্যক্তিগতভাবে আমি খুব খুশি, কেন না টেস্ট ক্রিকেট আমাদের দেশে সেভাবে ফোকাস হয় না। এখন বেশি বেশি টেস্ট খেলার সুযোগ আসবে।’

বড় একটা বিরতি দিয়েই মুমিনুল ফিরতে চলেছেন জাতীয় দলে। তাই স্বাভাবিকভাবেই প্রশ্নটা আসছে, পারবেন তো তিনি। তবে এ বাঁহাতি আশাবাদী দেশকে ভালো কিছু দিতে পারবেন, ‘এসব ক্ষেত্রে মানসিকভাবে অনেক শক্ত হতে হয়। শারীরিকভাবেও সামর্থ্যবান হতে হয়। আশা করি আমার তেমন কোনও সমস্যা হবে না। এটায় আমি অভ্যস্ত হয়ে গেছি। কয়েক দিন আগে ভারতে আমি তিন-চারটা চারদিনের ম্যাচ খেলেছি। খেলার মধ্যে থাকলে পারফর্ম করা সহজ হয়। আসলে এসব ব্যাপার কঠিনভাবে নিলে কঠিন, সহজভাবে নিলে সহজ।’

Previous Post

ইয়াসির-শান্তর দাপটে নাটকীয় জয়

Next Post

কোচের চাওয়ার আগেই তৈরি মুমিনুল

Related Posts

শিরোপার ধরে রাখার মিশনে এশিয়া কাপে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

শিরোপার ধরে রাখার মিশনে এশিয়া কাপে বাংলাদেশ

7
দুই মাসে দুই ট্রফি, ফের এনসিএল চ্যাম্পিয়ন রংপুর
বিশেষ প্রতিবেদন

দুই মাসে দুই ট্রফি, ফের এনসিএল চ্যাম্পিয়ন রংপুর

7
নারী জাগরণের প্রতীক ঋতুপর্ণা পেলেন রোকেয়া পদক
অনান্য খেলা

নারী জাগরণের প্রতীক ঋতুপর্ণা পেলেন রোকেয়া পদক

4
Next Post
কোচের চাওয়ার আগেই তৈরি মুমিনুল

কোচের চাওয়ার আগেই তৈরি মুমিনুল

Discussion about this post

সর্বশেষ..

শিরোপার ধরে রাখার মিশনে এশিয়া কাপে বাংলাদেশ

শিরোপার ধরে রাখার মিশনে এশিয়া কাপে বাংলাদেশ

by cricbdadmin
0
7

এক বছর আগে এই দিনে যুব এশিয়া কাপ জয়ের উচ্ছ্বাস নিয়ে দেশে ফিরেছিল বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ ক্রিকেট দল। ঠিক একই দিনে...

দুই মাসে দুই ট্রফি, ফের এনসিএল চ্যাম্পিয়ন রংপুর

দুই মাসে দুই ট্রফি, ফের এনসিএল চ্যাম্পিয়ন রংপুর

by cricbdadmin
0
7

রংপুর বিভাগ জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২৭তম আসরের শিরোপা জিতল সিলেট-বরিশাল ম্যাচের ড্র হওয়ায়। খুলনাকে একদিন বাকি থাকতে ৭ উইকেটে...

নারী জাগরণের প্রতীক ঋতুপর্ণা পেলেন রোকেয়া পদক

নারী জাগরণের প্রতীক ঋতুপর্ণা পেলেন রোকেয়া পদক

by cricbdadmin
0
4

গম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকীর এই বিশেষ দিনে দেশের নারীদের অগ্রযাত্রায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার প্রতিবছর রোকেয়া পদক প্রদান করে...

আবু হায়দারের ব্যাটিং বিস্ফোরণ, ১৩ ছক্কায় স্মরণীয় ১৪১ রান

আবু হায়দারের ব্যাটিং বিস্ফোরণ, ১৩ ছক্কায় স্মরণীয় ১৪১ রান

by cricbdadmin
0
6

জাতীয় লিগের শেষ দিনটিতে ম্যাচের ফল নির্ধারিত ছিল আগেই। কিন্তু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠলেন একজন-ময়মনসিংহ বিভাগের...

প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় বললেন শুভ

প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় বললেন শুভ

by cricbdadmin
0
8

প্রথম শ্রেণির ক্রিকেটের এক দীর্ঘ ও সমৃদ্ধ পথচলার ইতি টানলেন ব্যাটার শামসুর রহমান শুভ। তার বিদায়ী দিনটি রঙিন হয়ে উঠল...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD