Thursday, January 15, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

একটুর জন্য ট্রফি পেল না জুনিয়র টাইগাররা

September 14, 2019
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
একটুর জন্য ট্রফি পেল না জুনিয়র টাইগাররা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

আক্ষেপ যেন পিছুই ছাড়ছে না বাংলাদেশের। এর আগে গত সেপ্টেম্বরে এশিয়া কাপে ভারতের বিপক্ষে একটুর জন্য হার নিয়ে মাঠ ছেড়েছিল মাশরাফি বিন মর্তুজার দল। সেই দুঃসহ স্মৃতি অনূর্ধ্ব-১৯ দল কাটিয়ে উঠার পথে ছিল। কিন্তু এবারও সেই গল্প। বলা যায় তীরে এসে তরী ডুবল জুনিয়র টাইগারদের। মানে জয় থেকে মাত্র ৫ রান দূরে থাকতেই অলআউট।

অথচ লক্ষ্য ছিল মাত্র ১০৭ রান। ৫০ ওভারের ম্যাচে মামুলি লক্ষ্য। বোলাররা দাপট দেখালেও শনিবার কলম্বোতে ফাইনালে দাপট দেখাতে পারলেন না ব্যাটসম্যানরা। জুনিয়র টাইগারদের স্বপ্ন গুঁড়িয়ে যুব এশিয়া কাপের শিরোপা ধরে রাখল ভারতীয় দল।

প্রথমবার ফাইনালে উঠে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ট্রফি জিততে পারল না। ৫ রানের জয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ট্রফি ভারতের।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ফাইনালে ভারতকে ১০৬ রানে অলআউট করেছিল দল। কিন্তু এরপর ব্যাট হাতে হতাশ করল টপ অর্ডার। ১০১ রানে অলআউট জুনিয়র টাইগাররা। ৫ উইকেট নিয়ে ভারতকে জয় এনে দেন বাঁহাতি স্পিনার অথর্ব আনকোলেকা।

মামুলি টার্গেটের সামনে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে দল। ৫১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে দল। এরপর ৭৮ রানে শেষ ৮ উইকেট। নবম উইকেট জুটিতে দৃঢ়তা দেখান তানজিম সাকিব ও রাকিবুল হাসান। মনে হচ্ছিল তাদের ব্যাটেই জয় নিয়ে মাঠ ছাড়বে জুনিয়র টাইগাররা। একটু একটু করে এগিয়ে যাচ্ছিল দল। কিন্তু জয় থেকে ৬ রান দূরে থাকতেই আম্পায়ারের ভুল এলবিডব্লিউ তানজিম (৩৫ বলে ১২)। তানজিমের ব্যাটে বেশ ভালোভাবে লাগার পরও দিলেন এলবিডব্লিউ। দুই বল পর শেষ উইকেট তুলে নেন আনকোলেকার। ভাঙে টাইগারদের স্বপ্ন।

১৩ রানের মধ্যেই ৩ উইকেট হারায় বাংলাদেশের যুবারা। প্রথম ওভারেই ফিরে যান ওপেনার তানজীদ হাসান (০)। পরের ওভারে ফেরেন আরেক ওপেনার পারভেজ হোসেন (৫)। চারে নামা তৌহিদ হৃদয় টিকতে পারেনি।
এর আগে টস হেরে বল হাতে সফল ছিলেন বাংলাদেশের যুবারা। ফিল্ডিংও ছিল দুর্দান্ত। ইনিংসের শুরুতে ৮ রানের মধ্যে ভারতের ৩ উইকেট শিকার করে তারা। চতুর্থ উইকেটে ৪৫ রান যোগ করে প্রতিরোধ গড়েন দলটির অধিনায়ক ধ্রুব জুরেল ও শাশ্বত রাওয়াত। ভারত ৩১ রানের মধ্যে হারায় ৬ উইকেট। তবে করণ লালের কল্যাণে ভারতের সংগ্রহ পেরিয়ে যায় একশ। তিনি ৪৩ বলে করেন ৩৭ রান। জুরেলের ব্যাট থেকে আসে ৫৭ বলে ৩৩ রান। রাওয়াত ১৯ রান তুলেন ২৫ বলে।

বাংলাদেশের শামিম হোসেন ৮ রানে মোহাম্মদ মৃত্যুঞ্জয় ১৮ রানে নেন ৩টি করে উইকেট।
এবার নিয়ে যুব এশিয়া কাপের আট আসরের সাতটিতেই শিরোপা জিতল ভারত। ২০১৭ আসরে চ্যাম্পিয়ন হয় আফগানিস্তান।

সংক্ষিপ্ত স্কোর-
ভারত: ৩২.৪ ওভারে ১০৬ ( কারান ৩৭, জুরেল ৩৩, রাওয়াত ১৯; তানজিম ৭-০-২২-১ , মৃত্যুঞ্জয় ৭.৪-০-১৮-৩, শাহিন ৪.৫-০-২৬-১, রকিবুল ৭-০-৩১-০, শামিম ৬-২-৮-৩, হৃদয় ০.১-০-১-০)।
বাংলাদেশ: ৩৩ ওভারে ১০১ (তানজিদ ০, পারভেজ ৫, মাহমুদুল ১, হৃদয় ০, শাহাদাত ৩, আকবর ২৩, শামিম ৭, মৃত্যুঞ্জয় ২১, তানজিম ১২, রকিবুল ১১*, শাহিন ০; অথর্ব ৫/২৮, আকাশ ৩/১২, বিদ্যাধর ১/২৫, সুশান্ত ১/২৭)।
ফল: ভারত ৫ রানে জয়ী
ম্যাচসেরা: অথর্ব আনকোলেকার

Previous Post

আফিফ ঝড়ের রহস্য ‘স্বাধীনতা’

Next Post

আফগানদের জবাব দিতে প্রস্তুত টাইগাররা

Related Posts

ব্যাটারদের দায়িত্ব নিতেই হবে-জয়ের খোঁজে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

বিপিএলের আগে বড় ধাক্কা, নাজমুল ইস্যুতে ক্রিকেট বয়কটের ঘোষণা

6
বিসিবিতে যে কারণে দুদকের অভিযান
বিশেষ প্রতিবেদন

বোর্ড পরিচালকের বক্তব্যে বিতর্ক, আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করল বিসিবি

4
‘কোটি কোটি টাকা খরচ করেছি, ট্রফি কই?’
বিশেষ প্রতিবেদন

‘কোটি কোটি টাকা খরচ করেছি, ট্রফি কই?’

4
Next Post
আফগান চ্যালেঞ্জে প্রস্তুত বাংলাদেশ

আফগানদের জবাব দিতে প্রস্তুত টাইগাররা

Discussion about this post

সর্বশেষ..

ব্যাটারদের দায়িত্ব নিতেই হবে-জয়ের খোঁজে বাংলাদেশ

বিপিএলের আগে বড় ধাক্কা, নাজমুল ইস্যুতে ক্রিকেট বয়কটের ঘোষণা

by cricbdadmin
0
6

বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে বাংলাদেশ ক্রিকেটে চরম অচলাবস্থার সৃষ্টি হয়েছে। ক্রিকেটারদের সংগঠন কোয়াব স্পষ্ট ঘোষণা...

বিসিবিতে যে কারণে দুদকের অভিযান

বোর্ড পরিচালকের বক্তব্যে বিতর্ক, আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করল বিসিবি

by cricbdadmin
0
4

বোর্ড সদস্যের সাম্প্রতিক কিছু মন্তব্যকে ঘিরে দেশের ক্রিকেটে তৈরি হওয়া বিতর্কের প্রেক্ষাপটে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।...

‘কোটি কোটি টাকা খরচ করেছি, ট্রফি কই?’

‘কোটি কোটি টাকা খরচ করেছি, ট্রফি কই?’

by cricbdadmin
0
4

বিশ্বকাপ খেলতে না পারলে ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেওয়া হবে কি না-এই প্রশ্নে আবারও কঠোর অবস্থান নিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির পরিচালক...

ক্ষতিপূরণ নয়, পারফরম্যান্সই হতে পারে পারিশ্রমিকের ভিত্তি

ক্ষতিপূরণ নয়, পারফরম্যান্সই হতে পারে পারিশ্রমিকের ভিত্তি

by cricbdadmin
0
6

বিশ্বকাপ ঘিরে অনিশ্চয়তার মধ্যেই আর্থিক দিকটি নিয়ে বিসিবির অবস্থান একেবারে পরিষ্কার করে দিলেন বোর্ডের পরিচালক ও অর্থ কমিটির প্রধান এম...

রিকি পন্টিংয়ের ছায়ায় খুলছে রিশাদের নতুন দরজা

শেষ দুই ওভারে চমক রিশাদের, হারিকেন্সের আস্থার প্রতীক

by cricbdadmin
0
1

বিগ ব্যাশ লিগে রিশাদ হোসেনের যাত্রাটা ক্রমেই হয়ে উঠছে নিজের সামর্থ্য প্রমাণের এক ধারাবাহিক গল্প। অভিষেক আসরেই তিনি দেখিয়ে দিচ্ছেন,...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD