Monday, April 27, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

জাতীয় দলে ফেরার স্বপ্নে বিভোর শরীফ

May 22, 2016
in ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ, নিউজ, বিশেষজ্ঞ কলাম, ব্রেকিং নিউজ, ব্লগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
জাতীয় দলে ফেরার স্বপ্নে বিভোর শরীফ
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

স্বপ্ন দেখতে আসলে বাধা নেই! আবার আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে গেলে অধরা বলেও কিছু থাকে না। তাইতো আবার মনে মনে তৈরি হচ্ছেন তিনি। স্বপ্ন বুঁনতে শুরু করেছেন মোহাম্মদ শরীফ। আবারো জাতীয় দলে খেলতে চান তিনি। যদিও সেই ২০০৭ সালের পর আর জাতীয় দলের পোশাক গায়ে দেখা যায়নি ডানহাতি এই পেসারকে। কিন্তু ঘরোয়া ক্রিকেটে ঠিকই ঝড় তুলছেন। এইতো বুধবার ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সপ্তম রাউন্ডে গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে শেখ জামালের বিপক্ষে হ্যাটট্রিকই করলেন শরীফ।

সেই সাফল্যের পর জানালেন, ‘এটি আমার দ্বিতীয় হ্যাটট্রিক। এর আগে জাতীয় লিগে দুইবার বা তিনবার হ্যাটট্রিক করেছিলাম। আর ডিপিএলে এটি দ্বিতীয় হ্যাটট্রিক। এর আগে ২০০৫-০৬ সালে আরেকটি হ্যাটট্রিক করেছিলাম।’

৩২ বছর বয়স এখন শরীফের। কিন্তু হারিয়ে যেতে চান না তিনি। প্রথম শ্রেণি ক্রিকেটে পেসারদের মধ্যে সবচেয়ে বেশি ৩৬৫ উইকেট শিকারি শরীফ লাল-সবুজের জার্সি গায়ে চাপিয়ে ফিরতে চান জাতীয় দলে। বললেন, ‘আমার মনে হয় না আমি শেষ হয়ে গেছি। এখনও অনেক কিছু দেয়ার বাকি আছে। ইচ্ছা আছে জাতীয় দলে ফেরার।’

৩০ বছর হয়ে গেলে দলে টেকা মুশকিল। এমন কথার প্রেক্ষিতে শরীফ বললেন, ‘সাকিবের তো এখন ২৮ বছর। আগামী বছর ও যদি পারফর্ম করতে না পারে তাহলে কি তাকে বাদ দিয়ে দিবেন?’ এর সঙ্গে তিনি পাকিস্তানের সাবকে অধিনায়ক মিসবাহ-উল-হক এবং আশিষ নেহরার প্রসঙ্গ টেনে বললেন, ‘মিসবাহ ৪০ বছর বয়সেও খেলতে পারলে বাংলাদেশের ক্রিকেটাররা কেন পারবে না? আশিস নেহরা আবার দলে ফিরেছে। অনেকেই তো দলে ফিরছেন।’

দল থেকে এভাবে ছিটকে পড়ার পেছেনে নিজের কোনো দায় আছে কি না, এমন প্রশ্নের জবাবে শরীফ বললেন, তিনি সেটা মনে করেন না। কিছুটা ক্ষোভ উগড়ে দিয়ে তিনি জানালেন, ‘প্রথম যখন ইনজুরিতে পড়লাম তখন আমাকে অনেক দেরি করে অস্ট্রেলিয়াতে পাঠানো হলো। দেরী না হলে আরো ৩-৪ মাস আগেই হয়তো ফিরতে পারতাম। এই জন্য আমি ২০০৩ সালের বিশ্বকাপও খেলতে পারিনি। তারপরও দেরি করে হলেও আমাকে চিকিৎসার জন্য পাঠানোতে আমি বোর্ডকে ধন্যবাদ জানাই।’

২০০৭ সালে সর্বশেষ টেস্ট ও একই বছর জাতীয় দলের হয়ে শেষ ওয়ানডেটি খেলা শরীফ টাইগারদের হয়ে ১০টি টেস্ট ও ৯টি ওয়ানডেতে মাঠে নেমেছেন। তিনি আন্তর্জাতিক অঙ্গনে সাদা পোশাকে ১৪টি ও রঙিন পোশাকে ১০টি উইকেট নিয়েছেন। তবে প্রথম শ্রেণির ক্রিকেটে ১১৪ ম্যাচে ৩৬৫ ও লিস্ট-এ’তে ৮৭ ম্যাচে ১৩২ উইকেট নিয়েছেন।

Previous Post

সেঞ্চুরিতে ২৫ হাজার পেলেন মাশরাফি

Next Post

জয়ের দেখা পেল সিসিএস, হারল মাশরাফির দল

Related Posts

ল্যাথাম ছাড়াই মাঠে নিউজিল্যান্ড, বোলিংয়ে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

ল্যাথাম ছাড়াই মাঠে নিউজিল্যান্ড, বোলিংয়ে বাংলাদেশ

5
বিসিসিআইয়ের বিরুদ্ধে অভিযোগ পিসিবির
বিশেষ প্রতিবেদন

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ টেস্ট দল ঘোষণা, দলে দুই চমক

8
রাজনীতির প্রভাবমুক্ত ক্রীড়াঙ্গন গড়তে মাঠে নামলেন আমিনুল
বিশেষ প্রতিবেদন

রাজনীতির প্রভাবমুক্ত ক্রীড়াঙ্গন গড়তে মাঠে নামলেন আমিনুল

9
Next Post
জয়ের দেখা পেল সিসিএস, হারল মাশরাফির দল

জয়ের দেখা পেল সিসিএস, হারল মাশরাফির দল

Discussion about this post

সর্বশেষ..

বড় লক্ষ্য ছুঁড়ে দিয়ে এগিয়ে নিউজিল্যান্ড, ইতিহাসের সামনে বাংলাদেশ

বড় লক্ষ্য ছুঁড়ে দিয়ে এগিয়ে নিউজিল্যান্ড, ইতিহাসের সামনে বাংলাদেশ

by cricbdadmin
0
2

চট্টগ্রামে প্রথম টি-টোয়েন্টিতে শুরুতেই ধাক্কা খেলেও দ্রুতই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় নিউজিল্যান্ড। টিম রবিনসনের আগাম বিদায়ের পর কেতেন ক্লার্ক ও...

ল্যাথাম ছাড়াই মাঠে নিউজিল্যান্ড, বোলিংয়ে বাংলাদেশ

ল্যাথাম ছাড়াই মাঠে নিউজিল্যান্ড, বোলিংয়ে বাংলাদেশ

by cricbdadmin
0
5

নিউজিল্যান্ডের বিপক্ষে টি–টুয়েন্টি সিরিজের শুরুতেই কৌশলগত সিদ্ধান্তে এগিয়ে থাকতে চেয়েছে বাংলাদেশ। চট্টগ্রামে আজ ম্যাচে টসে জিতে আগে বোলিং নেওয়ার সিদ্ধান্ত...

চাপের মধ্যেই শক্তি খুঁজছেন বাংলাদেশ অধিনায়ক

টি–টুয়েন্টিতে বদলে যাওয়া বাংলাদেশ

by cricbdadmin
0
10

বাংলাদেশের টি–টুয়েন্টি ক্রিকেটে নতুন এক ধারা তৈরি হচ্ছে কি না-এ প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে সেটি বিচার করার দায়িত্ব সাংবাদিকদের...

বিসিসিআইয়ের বিরুদ্ধে অভিযোগ পিসিবির

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ টেস্ট দল ঘোষণা, দলে দুই চমক

by cricbdadmin
0
8

বাংলাদেশ ক্রিকেটে নতুন সম্ভাবনার আলো নিয়ে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি...

লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ

ফরম্যাট বদলালেও আত্মবিশ্বাসে অটল লিটন দাস

by cricbdadmin
0
9

জাতীয় দলের হয়ে তিন ফরম্যাটেই নিয়মিত খেলছেন লিটন দাস, আর প্রতিটি ফরম্যাটেই তার ব্যাটিং পজিশনে দেখা যাচ্ছে ভিন্নতা। ওয়ানডেতে তাকে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD