Monday, April 20, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

সাব্বিরের কষ্টটা কেউ বুঝবে না!

October 24, 2016
in নিউজ, বাংলাদেশের যতো টেস্ট, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
সাব্বিরের কষ্টটা কেউ বুঝবে না!
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

গোটা বাংলাদেশ তাকিয়ে ছিল তার দিকে। তিনি নিজেও ৩৩ রানের সেই পথ পাড়ি দেয়ার দ্বায়িত্বটা কাধে তুলে নিয়েছিলেন। সঙ্গী ছিলেন তাইজুল ইসলাম। অপেক্ষায় ছিলেন শফিউল ইসলাম। তাদের নিয়ে স্বপ্নপূরণের মিশনে নামেন সাব্বির। চট্টগ্রামে সেই সকালটা রাঙিয়ে তোলার মঞ্চ ছিল প্রস্তুত। মনে হচ্ছিল ইংল্যান্ড বধের কাব্য লিখে নায়ক হয়ে উঠবেন সাব্বির রহমান রুম্মন। কিন্তু সকালটা যে টাইগারদের হল না। ২১ বল ১৯ মিনিট। তারপরই শেষ হল হৃদয়ভাঙ্গা এক টেস্ট ম্যাচের। যেখানে অসহায়ের মতো শুধু অপর প্রান্ত দাড়িয়ে দুই সতীর্থের উইকেটে আসা-যাওয়া দেখলেন সাব্বির!

সোমবার ম্যাচ জিতে মাথা উঁচু করে ফেরা হল না। ৬৪ রানে অপরাজিত, ব্যস এটুকুই! ২২ রানের ট্র্যাজেডি লেখা হয়ে গেল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের সবুজ গালিচায়।

টাইগারদের ঐতিহাসিক জয়ের পথে বাধা হয়ে দাড়ালেন বেন স্টোকস। তার তিন বলের ঝড়ে সব শেষ। নায়ক হওয়ার সুযোগই পেলেন না সাব্বির। চোখের জল ফেলে ছাড়লেন মাঠ। দুই সতীর্থ ব্যাটসম্যান তাইজুল আর শফিউল আউট হতেই বসে পড়েন মাঠে। স্টুয়ার্ট ব্রডদের সান্ত্বনাতে কী আর সেই দুঃখ কাটে! এতো কাছে গিয়েও হল না। তার কষ্টটা কেউ বুঝবে না!

চট্টগ্রাম টেস্টে সোমবার ২৮৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের জয়ের জন্য দরকার ছিল ২ উইকেট হাতে নিয়ে ৩৩ রান। শুরুটা ভাল করেছিলেন সাব্বির ও তাইজুল। দুজন মিলে জয়ের ব্যবধান নিয়ে আসেন ২৩-এ। এরপর স্টোকসের সেই ওভার।

স্টোকসের বল তাইজুল প্যাডে আঘাত হানলে লেগ বিফোরের আবেদন করে ইংল্যান্ড। কুমার ধর্মসেনা সেই আবেদনে সাড়া না দেয়ায় রিভিউ নেয় ইংল্যান্ড। থার্ড আম্পায়ার জানিয়ে দেন তাইজুল আউট।

তৃতীয় বলে আম্পায়ার ধর্মসেনা শফিউলকে আউট দিলে রিভিউ চায় বাংলাদেশ। এবারো সুসংবাদ আসলো না। টেস্ট শেষ, উল্লাসে মাতে ইংল্যান্ড।

তারপরও ইনিংসটা ব্যাক্তিগতভাবে স্মরণীয় হয়ে থাকবে সাব্বিরের। অভিষেক টেস্টের চতুর্থ ইনিংসে প্রথম বাংলাদেশি হিসেবে হাফসেঞ্চুরি করার রেকর্ড গড়েন তিনি। সেই ধারাবাহিকতা ধরে রেখে এবার ঢাকায় কিছু করার পালা তার। ২৮ অক্টোবর মিরপুরে শুরু হবে সিরিজে দ্বিতীয় ও শেষ টেস্ট।

Previous Post

চট্টগ্রামে বাংলাদেশের স্বপ্নভঙ্গের বেদনা

Next Post

টাইগারদের প্রশংসায় কুক

Related Posts

আমি সবসময় চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশের বাঁচা-মরার লড়াই, একাদশে সৌম্য

4
১৩৫ ক্রিকেটারের দলবদল, দেখে নিন কে কোন দলে
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

১৩৫ ক্রিকেটারের দলবদল, দেখে নিন কে কোন দলে

5
এক লাখ টাকার মাসিক ভাতায় বদলে যাচ্ছে ক্রীড়াবিদদের জীবন
অনান্য খেলা

এক লাখ টাকার মাসিক ভাতায় বদলে যাচ্ছে ক্রীড়াবিদদের জীবন

5
Next Post
শচীনকে পেছনে ফেলে বিশ্বরেকর্ড কুকের

টাইগারদের প্রশংসায় কুক

Discussion about this post

সর্বশেষ..

আমি সবসময় চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি

বাংলাদেশের বাঁচা-মরার লড়াই, একাদশে সৌম্য

by cricbdadmin
0
4

এক ম্যাচেই বদলে গেছে সিরিজের আবহ। শুরুতে তিন ম্যাচের লড়াই মনে হলেও এখন বাংলাদেশের সামনে দাঁড়িয়ে একটাই সমীকরণ-জিততে হবে। প্রথম...

১৩৫ ক্রিকেটারের দলবদল, দেখে নিন কে কোন দলে

১৩৫ ক্রিকেটারের দলবদল, দেখে নিন কে কোন দলে

by cricbdadmin
0
5

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) শেষ করেছে দলবদলের আনুষ্ঠানিকতা। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের সিসিডিএম কার্যালয় দুই দিনজুড়ে ছিল ক্রিকেটারদের আনাগোনায় সরগরম, যেখানে...

এক লাখ টাকার মাসিক ভাতায় বদলে যাচ্ছে ক্রীড়াবিদদের জীবন

এক লাখ টাকার মাসিক ভাতায় বদলে যাচ্ছে ক্রীড়াবিদদের জীবন

by cricbdadmin
0
5

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে দীর্ঘদিনের এক বাস্তবতা ছিল আর্থিক অনিশ্চয়তা, বিশেষ করে ক্রিকেট ও ফুটবলের বাইরে থাকা খেলোয়াড়দের জন্য। সেই বাস্তবতায় পরিবর্তনের...

লিটন-মিরাজের কণ্ঠে আত্মবিশ্বাস, রূপগঞ্জের লক্ষ্য শিরোপা

লিটন-মিরাজের কণ্ঠে আত্মবিশ্বাস, রূপগঞ্জের লক্ষ্য শিরোপা

by cricbdadmin
0
5

ঢাকা প্রিমিয়ার লিগের দলবদলের শেষ দিনে সবচেয়ে আলোচিত নাম লিজেন্ডস অব রূপগঞ্জ। প্রথম দিনে জাতীয় দলের দুই অধিনায়ক লিটন দাস...

শেষ মুহূর্তে চমক, রূপগঞ্জে দুই তারকা লিটন-মিরাজ

শেষ মুহূর্তে চমক, রূপগঞ্জে দুই তারকা লিটন-মিরাজ

by cricbdadmin
0
10

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) নতুন মৌসুমকে সামনে রেখে চমক দেখিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। শুরুতে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহারের ইঙ্গিত দিলেও...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD