Sunday, March 15, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

শেষ দিকে বাংলাদেশের প্রত্যাবর্তন, পাকিস্তান অলআউট ২৭৪

March 13, 2026
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
শেষ দিকে বাংলাদেশের প্রত্যাবর্তন, পাকিস্তান অলআউট ২৭৪
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করে ২৭৪ রানে অলআউট হয়েছে পাকিস্তান। উড়ন্ত সূচনা ও মাঝের দিকে বড় জুটি গড়ে তুললেও শেষ দিকে বাংলাদেশের বোলার ও ফিল্ডারদের দারুণ প্রত্যাবর্তনে ৩০০ রানের আগে থেমে যায় সফরকারীদের ইনিংস। শেষ ৪৩ রানের মধ্যেই ৭ উইকেট হারিয়ে ধস নামে পাকিস্তানের ব্যাটিং লাইনে। ফলে ম্যাচ জিততে বাংলাদেশকে করতে হবে ২৭৫ রান। এই ম্যাচে জয় পেলেই এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করবে স্বাগতিকরা।

টসে হেরে মিরপুরে আজ আগে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় পাকিস্তান। দুই ওপেনার সাহিবজাদা ফারহান ও মাজ সাদাকাত শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে বাংলাদেশের বোলারদের চাপে রাখেন। বিশেষ করে সাদাকাত ছিলেন বেশ আগ্রাসী। মাত্র ৩১ বলে ব্যক্তিগত অর্ধশতক তুলে নেওয়া এই ব্যাটার ৪৬ বলে ৭৫ রানের ঝড়ো ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ছয়টি চার ও পাঁচটি ছক্কা। দুই ওপেনারের জুটিতে আসে ১০৩ রান।

ইনিংসের ১৩তম ওভারে সাদাকাতকে ফিরিয়ে এই জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। এরপর ফারহান কিছুটা ধীরগতিতে এগোলেও বেশি দূর যেতে পারেননি। ৪৬ বলে ৩১ রান করে তাসকিন আহমেদের বলে আউট হন তিনি। তিন নম্বরে নামা শামিল হুসাইনও ব্যাট হাতে সুবিধা করতে পারেননি। নাহিদ রানার বলে আউট হওয়ার আগে ২২ বলে করেন মাত্র ৬ রান। তখন ১২২ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে পাকিস্তান।

এই পরিস্থিতিতে দলের হাল ধরেন মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলী আঘা। ধীরে ধীরে ইনিংস গুছিয়ে নেন তারা এবং চতুর্থ উইকেটে গড়েন ১০৯ রানের গুরুত্বপূর্ণ জুটি। আক্রমণাত্মক ব্যাটিং করে ফিফটিও তুলে নেন সালমান। তবে ৬২ বলে ৬৪ রান করার পর বিতর্কিত এক রানআউটে বিদায় নিতে হয় তাকে। মেহেদী হাসান মিরাজের দিকে বল ছুঁড়ে দেওয়ার সময় নন-স্ট্রাইকিং প্রান্তের ক্রিজের বাইরে চলে গেলে মিরাজ বল ধরে তাকে রানআউট করে দেন।

একই ওভারের শেষ বলে রিজওয়ানও আউট হয়ে গেলে হঠাৎ করেই ম্যাচে ফিরে আসে বাংলাদেশ। ফিফটির কাছাকাছি গিয়ে ৫৯ বলে ৪৪ রান করে বিদায় নেন তিনি। এরপর শেষ দিকে আর বড় কোনো প্রতিরোধ গড়তে পারেনি পাকিস্তান। একের পর এক উইকেট হারিয়ে দ্রুত গুটিয়ে যায় তাদের ইনিংস।

হুসাইন তালাত ১৩ বলে ৯, আবদুল সামাদ ৭ বলে ১১ এবং ফাহিম আশরাফ ১৫ বলে ১৪ রান করে আউট হন। শেষদিকে শাহীন শাহ আফ্রিদি ও মোহাম্মদ ওয়াসিমকেও ফিরিয়ে দিয়ে পাকিস্তানকে ৪৭.৩ ওভারে ২৭৪ রানে অলআউট করে বাংলাদেশ।

বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন রিশাদ হোসেন, তিনি নেন তিনটি উইকেট। দুই উইকেট শিকার করেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এছাড়া তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও নাহিদ রানা একটি করে উইকেট নেন।

Previous Post

দ্য হান্ড্রেডে বাংলাদেশের পতাকা ওড়াবেন মুস্তাফিজ

Next Post

মিরাজের থ্রো, সালমানের ক্ষোভ, রানআউট না ‘স্পিরিট অব ক্রিকেট’?

Related Posts

বিসিবির উপহার পেয়ে খুশি জাতীয় দলের ক্রিকেটাররা
বিশেষ প্রতিবেদন

বিসিবির উপহার পেয়ে খুশি জাতীয় দলের ক্রিকেটাররা

8
রাজ্জাকের ৭ উইকেট, আবার ব্যর্থ মাহমুদউল্লাহ
বিশেষ প্রতিবেদন

জাতীয় ক্রীড়া পুরস্কার: চূড়ান্তের পথে ২৭ ক্রীড়াবিদ-সংগঠক

2
শীর্ষে ফেরার পথে কোহলি, দাপট মুস্তাফিজের
বিশেষ প্রতিবেদন

যেভাবে দ্য হানড্রেডে খুলল মুস্তাফিজের দরজা

4
Next Post
মিরাজের থ্রো, সালমানের ক্ষোভ, রানআউট না ‘স্পিরিট অব ক্রিকেট’?

মিরাজের থ্রো, সালমানের ক্ষোভ, রানআউট না ‘স্পিরিট অব ক্রিকেট’?

Discussion about this post

সর্বশেষ..

বিসিবির উপহার পেয়ে খুশি জাতীয় দলের ক্রিকেটাররা

বিসিবির উপহার পেয়ে খুশি জাতীয় দলের ক্রিকেটাররা

by cricbdadmin
0
8

ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় দলের ক্রিকেটারদের জন্য বিশেষ উপহার দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত বছর শুরু হওয়া এই উদ্যোগ...

রাজ্জাকের ৭ উইকেট, আবার ব্যর্থ মাহমুদউল্লাহ

জাতীয় ক্রীড়া পুরস্কার: চূড়ান্তের পথে ২৭ ক্রীড়াবিদ-সংগঠক

by cricbdadmin
0
2

জাতীয় ক্রীড়া পুরস্কার–২০২৫-এর প্রাথমিক তালিকা চূড়ান্ত করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে ২৭ জনকে মনোনীত করা হয়েছে। এর...

শীর্ষে ফেরার পথে কোহলি, দাপট মুস্তাফিজের

যেভাবে দ্য হানড্রেডে খুলল মুস্তাফিজের দরজা

by cricbdadmin
0
4

ইতিহাস গড়ে প্রথমবার দ্য হানড্রেডে অংশ নেবেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। ইংল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্টের জন্য তাকে দলে নিয়েছে বার্মিংহাম ফিনিক্স।...

মিরপুরে রানআউট বিতর্ক, শাস্তির মুখে সালমান

মিরপুরে রানআউট বিতর্ক, শাস্তির মুখে সালমান

by cricbdadmin
0
3

রানআউটের সিদ্ধান্ত মেনে নিতে পারেননি সালমান আলী আগা। মাঠেই ছুড়ে ফেলেছিলেন হেলমেট ও গ্লাভস। সেই আচরণকেই ক্রিকেট সরঞ্জামের অপব্যবহার হিসেবে...

চলে গেলেন ক্রীড়াবিদ ও সংগঠক শামীমা সাত্তার মিমো

চলে গেলেন ক্রীড়াবিদ ও সংগঠক শামীমা সাত্তার মিমো

by cricbdadmin
0
7

দেশের ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ, জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সাবেক অ্যাথলেট ও সংগঠক শামীমা সাত্তার মিমো মারা গেছেন। শুক্রবার রাতে রাজধানীর নিজ...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD