Wednesday, October 7, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

এনসিএল দ্বিতীয় একাদশের যাত্রা শুরু, ৮ দলের স্কোয়াড ঘোষণা

October 7, 2026
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
এনসিএল দ্বিতীয় একাদশের যাত্রা শুরু, ৮ দলের স্কোয়াড ঘোষণা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে যুক্ত হচ্ছে নতুন একটি প্রতিযোগিতা। প্রথমবারের মতো মাঠে গড়াতে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় একাদশের টুর্নামেন্ট। ইতোমধ্যে আসরের পূর্ণাঙ্গ সাত রাউন্ডের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে আট বিভাগের দ্বিতীয় একাদশের স্কোয়াডও।

তিন দিনের ম্যাচের এই প্রতিযোগিতা শুরু হবে ৭ অক্টোবর। লিগ পর্ব চলবে ৮ নভেম্বর পর্যন্ত। এরপর পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল মুখোমুখি হবে ফাইনালে। ১১ থেকে ১৩ নভেম্বর অনুষ্ঠিত হবে শিরোপা নির্ধারণী ম্যাচ।

প্রথম রাউন্ডেই মাঠে নামছে আট দল। রংপুরের বিপক্ষে খেলবে সিলেট, ময়মনসিংহের প্রতিপক্ষ রাজশাহী, খুলনা মুখোমুখি হবে ঢাকা বিভাগের এবং বরিশালের প্রতিপক্ষ চট্টগ্রাম। লিগ পর্বে প্রতিটি দল একাধিক ম্যাচ খেলে নিজেদের সামর্থ্য প্রমাণের সুযোগ পাবে। পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল শেষ পর্যন্ত পাবে ফাইনালে ওঠার টিকিট।

টুর্নামেন্টের ম্যাচগুলো আয়োজন করা হবে দেশের একাধিক ভেন্যুতে। এর মধ্যে রয়েছে বিকেএসপির ক্রিকেট গ্রাউন্ড, বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সের ক্রিকেট গ্রাউন্ড, পুবেরগাও ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান মাঠ, ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড, ক্রিকটার্স ক্রিকেট একাডেমি গ্রাউন্ড ও জামালপুর জেলা স্টেডিয়াম।

এনসিএলের দ্বিতীয় একাদশের এই আয়োজন মূলত ঘরোয়া ক্রিকেটে খেলোয়াড়দের জন্য আরেকটি প্রতিযোগিতামূলক প্ল্যাটফর্ম তৈরি করবে। জাতীয় দলের বাইরে থাকা কিংবা প্রথম একাদশে নিয়মিত সুযোগ না পাওয়া ক্রিকেটারদের নিজেদের প্রমাণ করার সুযোগ তৈরি হবে এখানে।

এনসিএলের ৮ দলের সেকেন্ড দ্বিতীয় একাদশ-

চট্টগ্রাম বিভাগ স্কোয়াড

মেহেদী হাসান, ইরফান সাবরি তাকরির, শামীম মিয়া, শাহরিয়ার আহমেদ, হুমায়ুন আহমেদ, আবুল হাসনাত, সাজ্জাদুল হক রিপন, ওমর হাসান, কফিল উদ্দিন, সঞ্জিত মজুমদার, সাইফুল ইসলাম, মো. সবুজ, সাদ্দাম হোসেন, আশরাফ সামসাদ ফাহাদ।

ঢাকা বিভাগ স্কোয়াড

দেবশীষ সরকার দেবা, আশরাফুল ইসলাম সিয়াম, আদিল বিন সিদ্দিক, আইচ মোল্লা, ঋত্বিক রায়, মারুফ মৃধা, আহরার আমিন, মাহফুজুর রহমান রাব্বি, সাদ ইসলাম রাজিন, গাজী মোহাম্মদ তাহজিবুল ইসলাম, মোহাম্মদ হোসেন আলী, রায়ান রাফসান রহমান, নাঈমুর রহমান নয়ন, শাকিল হোসেন।

খুলনা বিভাগ স্কোয়াড

রবিউল ইসলাম, শাহরিয়ার সাকিব, আরিদুল ইসলাম আকাশ, সাজ্জাদ মেহমুদ, তানভীর ইসলাম, এনামুল হক এনাম, সিয়াম হোসেন দিপু, মোহাম্মদ হাফিজ, কায়েস লালিব, মাসুম খান টুটুল, অভিষেক দাস অরণ্য, নুহাইল সানদীদ, শোভন মোড়ল, জাওয়াদ রয়েন।

ময়মনসিংহ বিভাগ স্কোয়াড

জুবায়ের হোসেন, আরিফুল ইসলাম জনি, সাইফুর রহমান সিয়াম, অনিল বাবু, তায়েব আলম দিগন্ত, আশফিক উল আলম মাহি, রাকিবুল আতিক, মুসাব্বের হোসেন মুন, আকাশ দাস শুভংকর, দর্শন সাহা ইমন, হোসেন আহমেদ, তানভীর আনজুম, মাহাথির মোহাম্মদ প্রত্যয়, মাজহারুল ইসলাম।

রংপুর বিভাগ স্কোয়াড

সোহেল রানা, মাজহারুল ইসলাম সাগর, মো. রাফি উজ্জামান রাফি, পারভেজ হাসান, হাসানুজ্জামান তুর্জ, লিওন ইসলাম, আরিফ আহমেদ অনিক, তাফসির আরাফাত তাসিব, মিনহাজুল হাসান মেঘ, নজরুল ইসলাম, শেখ ইমতিয়াজ শিহাব, মোহাম্মদ শিহাব জেমস, সুশান্ত দেবনাথ, সামস নিলয়।

সিলেট বিভাগ স্কোয়াড

মাহিরুল হক মাজেদ, ওয়াসিফ আকবর, জয় হোসেন, স্বাগত তালুকদার অর্ক, অনুপ কান্তি পাল, আবু সুফিয়ান, আমির সোহেল জয়, আরিয়ান ইসলাম, নওশাদ আকবর নবাব, আবদুল আসাদ, তানভিরুজ্জামান মাহি, সাহান আহমেদ, মোজাক্কির আহমেদ, কামিল আহমেদ।

রাজশাহী বিভাগ স্কোয়াড

ইমন আলী, গোলাম কিবরিয়া শাকিল, শাহাদাত হোসেন সবুজ, সাজিদ হাসান, হৃদয় ইসলাম, মাহফুজুল ইসলাম শুভ, সাকিব শাহরিয়ার, সুজন হাওলাদার, রায়হান আলী (ইকরাম), নাঈম ইসলাম জুনিয়র, শারবন আলী, রিয়াদ শেখ, রিফাত সাহজেদ শিহাব, জিলানী ইসলাম ফারহান।

বরিশাল বিভাগ স্কোয়াড

জাহিদুজ্জামান খান, মো. সবুজ, ইসলামুল ইসলাম আবীর, শেখ আসলাম হৃদয়, মো. আসাদুজ্জামান, জাকারিয়া মাসুদ, তৌহিদুল ইসলাম লিমন, শেখ অন্তর, মো. মানিক, নিলয় রিজন শীল, মাহমুদউল্লাহ রিয়াদ, নাহিদ হাসান, মো. সোহাগ, সাইফুল ইসলাম মহিম।

Related Posts

পাকিস্তানের কাছে হেরে শঙ্কায় বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন
বিশেষ প্রতিবেদন

স্কোরবোর্ডে হার, ব্যাটিংয়ে আশার রেখা

0
বিদায় নক্ষত্র: মেসির শেষ ম্যাচে কেঁদে উঠল আর্জেন্টিনা
অনান্য খেলা

বিদায় নক্ষত্র: মেসির শেষ ম্যাচে কেঁদে উঠল আর্জেন্টিনা

0
এনসিএলের প্রথম রাউন্ডে ড্রয়ের ছড়াছড়ি
বিশেষ প্রতিবেদন

এনসিএলের প্রথম রাউন্ডে ড্রয়ের ছড়াছড়ি

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD