Tuesday, March 24, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

‘হিরো আলম’ হঠাৎ মুশফিক-তাসকিনদের ক্যাম্পে

July 26, 2016
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, মজার খবর, মাঠের বাইরে, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
‘হিরো আলম’ হঠাৎ মুশফিক-তাসকিনদের ক্যাম্পে
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

তিনি ফেসবুক সেলেব্রেটি। তার শখের বশে করা মিউজিক ভিডিওগুলো নিয়ে অনেকেই মজা করেছেন। আর সেটা করতে গিয়ে এখন হিরো আলম রীতিমতো ‘তারকা’ বনে গেছেন। বগুড়ার সেই আলোচিত মানুষটি হঠাৎ করেই মঙ্গলবার গেলেন মিরপুরের হোম অব ক্রিকেটে। সেখানে সত্যিকারের তারকারাও ঘিরে ধরলেন তাকে। তুললেন সেলফি।

ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে মিরপুরে চলছে জাতীয় দলের ক্রিকেটারদের কন্ডিশনিং ক্যাম্প। সেখানেই ‘হিরো আলম’ নামে। মূলত ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাৎ করতেই হোম অব ক্রিকেটে যান তিনি। এই সুযোগে মুশফিক, তাসকিন আর নাসির হোসেনদের সঙ্গে ছবি তুলেন সোশাল নেটওয়ার্ক তারকা ‘হিরো আলম।’

এপর হিরো আলমের সঙ্গে সেই মজার মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে নিলেন মুশফিক, তাসকিনরা। হিরো আলমের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করেছেন তাসকিন। লিখেছেন, ‘দেখুন আজ আমার সঙ্গে কে দেখা করতে এসেছে!’

আবার মুশফিকুর রহিম লিখেন,  ‘অনুমান করুন তো আমার সঙ্গে ইনি কে? দ্য ওয়ান অ্যান্ড ওনলি হিরো আলম!’

হিরো আলম আর মুশফিকের মধ্যে অবশ্য দারুণ মিল। দু’জনই বগুড়ার। সেই হিসেবে হিরো আলমও মুশফিকের এলাকার মানুষ। টাইগার অধিনায়ককে আগে থেকেই চেনেন আলম। তাইতো তার মিউজিক ভিডিওতে মুশফিককে হিরো হওয়ার প্রস্তাব দেন তিনি। এমন অফার পেয়ে হেসেই খুন মুশফিক। মজা করে জবাব দেন, ‘যেখানে হিরো আলম আছে, সেখানে আমি নায়ক হতে চাই না।’ সঙ্গে আরো যোগ করেন, ‘ভিলেনের প্রস্তাব পেলে ভেবে দেখবো।’ অধিনায়কের এমন রসিকতা সবাই উপভোগ করলেন।

মিরপুরে মঙ্গলবার হিরো আলমের সঙ্গে লাইন ধরে ছবি তুলেছেন জাতীয় দলের ক্রিকেটাররা ও উপস্থিত গণমাধ্যম কর্মীরা। সিডি বিক্রি থেকে আলম শুরু করেন ডিশ ব্যবসা। সেখান থেকেই মূলত সফলতার শুরু। তারপর শখের বসে মডেলিংয়ে পা রাখেন তিনি। শুরু করেন মিউজিক ভিডিও নির্মাণ। এরপর থেকে মূলত তিনি হিরো আলম নামে পরিচিত। অনেক হাস্যরসের জন্ম দিচ্ছেন তিনি।

Previous Post

অশ্বিন ছুঁয়ে ফেললেন বোথামকে

Next Post

আকিব জাভেদকে পাচ্ছেন মাশরাফি-তাসকিনরা

Related Posts

মাঠের বাইরের ঘটনায় নয়, ক্রিকেটেই মনোযোগ চান তিনি
বিশেষ প্রতিবেদন

নির্বাচক প্যানেলে বড় পরিবর্তন, চার সদস্যে নতুন কমিটি

5
মিডিয়া কমিটিতে রদবদল, পরিচালকের পদ ছাড়লেন আমজাদ
বিশেষ প্রতিবেদন

মিডিয়া কমিটিতে রদবদল, পরিচালকের পদ ছাড়লেন আমজাদ

3
পিএসএলে খেলতে গেলেন বাংলাদেশের চার ক্রিকেটার
বিশেষ প্রতিবেদন

পিএসএলে খেলতে গেলেন বাংলাদেশের চার ক্রিকেটার

7
Next Post
আকিব জাভেদকে পাচ্ছেন মাশরাফি-তাসকিনরা

আকিব জাভেদকে পাচ্ছেন মাশরাফি-তাসকিনরা

Discussion about this post

সর্বশেষ..

মাঠের বাইরের ঘটনায় নয়, ক্রিকেটেই মনোযোগ চান তিনি

নির্বাচক প্যানেলে বড় পরিবর্তন, চার সদস্যে নতুন কমিটি

by cricbdadmin
0
5

বাংলাদেশ ক্রিকেটে নির্বাচক প্যানেল গঠনে বড় পরিবর্তন আনলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথমবারের মতো চার সদস্যের নির্বাচক কমিটি ঘোষণা করা...

মিডিয়া কমিটিতে রদবদল, পরিচালকের পদ ছাড়লেন আমজাদ

মিডিয়া কমিটিতে রদবদল, পরিচালকের পদ ছাড়লেন আমজাদ

by cricbdadmin
0
3

ঈদের ছুটির মধ্যেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) প্রশাসনিক অঙ্গনে আলোচনা থেমে নেই। ছুটির আবহে হঠাৎ করেই পরিচালনা পর্ষদে পরিবর্তন এবং...

পিএসএলে খেলতে গেলেন বাংলাদেশের চার ক্রিকেটার

পিএসএলে খেলতে গেলেন বাংলাদেশের চার ক্রিকেটার

by cricbdadmin
0
7

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) একাদশ আসর শুরু হচ্ছে আগামী ২৬ মার্চ। এবারের টুর্নামেন্টে বাংলাদেশের ছয় ক্রিকেটার অংশ নিচ্ছেন। ইতোমধ্যে সোমবার...

একদিন পরই ফিরবেন মুশফিক, আশ্বাস প্রতিমন্ত্রীর

জেদ্দার দুশ্চিন্তা পেরিয়ে ঈদের প্রশান্তি, দোয়া চাইলেন মুশফিক

by cricbdadmin
0
4

পবিত্র ঈদুল ফিতর মুসলিম জীবনে নিয়ে আসে অনাবিল আনন্দ, আত্মিক প্রশান্তি আর পারস্পরিক ভালোবাসার বার্তা। এই উৎসবের দিনটিকে ঘিরে সবার...

ছেলের রোজা ও পরিবারের সঙ্গে ঈদ, তাসকিনের আনন্দঘন দিন

ছেলের রোজা ও পরিবারের সঙ্গে ঈদ, তাসকিনের আনন্দঘন দিন

by cricbdadmin
0
5

ঈদ মানেই পরিবার, শিকড় আর স্মৃতির টান, এই চিরচেনা অনুভূতিকেই যেন নতুন করে ছুঁয়ে দেখলেন তাসকিন আহমেদ। আর সেই আবেগের...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD