Sunday, April 26, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

তাসকিন-সানিকে নিয়ে বাংলাদেশের প্রাথমিক দল

June 30, 2016
in নিউজ, প্রেস রিলিজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
তাসকিন-আরাফাতের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

দু’জনই চাকিংয়ের অভিযোগে অভিযুক্ত। আইসিসির সেই নিষেধাজ্ঞার পর এখনো পরীক্ষা দেয়া হয়নি। তারপরও বাংলাদেশের আসন্ন ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে ঘোষিত প্রাথমিক দলে আছেন তাসকিন আহমেদ এবং আরাফাত সানি। বৃহস্পতিবার মিরপুরের শেরেবাংলায় ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আলোচিত দুই বোলার ছাড়াও দলে ফিরেছেন শাহরিয়ার নাফীস ও রকিবুল হাসান।  প্রাথমিক দলে দেখা গেছে কামরুল ইসলাম রাব্বি, নুরুল হাসান, মুক্তার আলী ও মোসাদ্দেক হোসেনের মতো তরুণ ক্রিকেটারকেও।

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) দুর্দান্ত খেলে অনেক দিন পর ডাক পেলেন রকিবুল হাসান। তামিম ইকবাল (৭১৪) ও মুমিনুল হককে (৬৭১) পেছনে ফেলে ডিপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহক (৭১৯) হয়েই ফের উঠে আসলেন আলোচনায়।

আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে আসবে ইংল্যান্ড ক্রিকেট দল। ৪ অক্টোবর ফতুল্লায় অনুশীলন ম্যাচ দিয়ে শুরু হবোে তাদের সফর। ৭ অক্টোবর ওয়ানডে। ম্যাচটি অনুষ্ঠিত হবে মিরপুরে। এরপর ৯ অক্টোবর একই মাঠে হবে বাংলাদেশ-ইংল্যান্ডের দ্বিতীয় ওয়ানডে। এছাড়া সিরিজের শেষ ওয়ানডেটি হবে ১২ অক্টোবর চট্টগ্রামে।

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি হবে ২০ অক্টোবর চট্টগ্রামে। ২৮ নভেম্বর মিরপুরে হবে সিরিজের শেষ টেস্ট।

প্রাথমিক দল:

তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, শাহরিয়ার নাফিস, রকিবুল হাসান, মুমিনুল হক, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসির হোসেন, মুশফিকুর রহিম, নুরুল হাসান, শুভাগত হোম, সাব্বির রহমান, আরাফাত সানি, তাইজুল ইসলাম, সোহরাওয়ার্দী শুভ, জুবায়ের হোসেন, মাশরাফি বিন মুর্তজা, মুক্তার আলী, কামরুল ইসলাম রাব্বি, মুস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন, শফিউল ইসলাম, মোহাম্মদ শহীদ, তাসকিন আহমেদ ও রুবেল হোসেন।

বাংলাদেশ-ইংল্যান্ডের সিরিজ সূচি-

৪ অক্টোবর: অনুশীলন ম্যাচ, ফতুল্লা
৭ অক্টোবর: প্রথম ওয়ানডে, মিরপুর
৯ অক্টোবর: দ্বিতীয় ওয়ানডে, মিরপুর
১২ অক্টোবর: তৃতীয় ওয়ানডে, চট্টগ্রাম
২০-২৪ অক্টোবর: প্রথম টেস্ট, চট্টগ্রাম
২৮ অক্টো:-০২ নভেম্বর: দ্বিতীয় টেস্ট, মিরপুর

Previous Post

সাকিবদের খেলা কোন চ্যানেল দেখবেন?

Next Post

গুলশান ট্র্যাজেডিতে ইংল্যান্ডের বাংলাদেশ সফর নিয়ে শঙ্কা

Related Posts

‘বাংলাদেশ ক্রিকেট আল্লাহর রহমতে ঠিক পথে এগোচ্ছে’
বিশেষ প্রতিবেদন

‘বাংলাদেশ ক্রিকেট আল্লাহর রহমতে ঠিক পথে এগোচ্ছে’

9
আম্পায়ার মোহাম্মদ আসগর আর নেই
বিশেষ প্রতিবেদন

আম্পায়ার মোহাম্মদ আসগর আর নেই

1
টানা ৭ জয়ে উড়ল বাংলাদেশ
ক্রিকেট ক্যানভাস

টানা দুই হারে সিরিজ খুইয়ে টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা বাংলাদেশের

8
Next Post
অস্ট্রেলিয়া অলআউট ৬০, ব্রড ১৫/৮

গুলশান ট্র্যাজেডিতে ইংল্যান্ডের বাংলাদেশ সফর নিয়ে শঙ্কা

Discussion about this post

সর্বশেষ..

‘বাংলাদেশ ক্রিকেট আল্লাহর রহমতে ঠিক পথে এগোচ্ছে’

‘বাংলাদেশ ক্রিকেট আল্লাহর রহমতে ঠিক পথে এগোচ্ছে’

by cricbdadmin
0
9

ওয়ানডে ও টি-টোয়েন্টি -দুই সংস্করণেই সাম্প্রতিক সময়ে ধারাবাহিক সাফল্য পেয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ব্যর্থতার সময় পেছনে ফেলে দলটি এখন...

আম্পায়ার মোহাম্মদ আসগর আর নেই

আম্পায়ার মোহাম্মদ আসগর আর নেই

by cricbdadmin
0
1

১৯৯৭ সালের ১৬ জুলাই, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এক বিশেষ দিন হয়ে আছে। সেদিন হঠাৎই দেশের ক্রিকেটপ্রেমীদের আলোচনার কেন্দ্রে উঠে আসেন...

টানা ৭ জয়ে উড়ল বাংলাদেশ

টানা দুই হারে সিরিজ খুইয়ে টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা বাংলাদেশের

by cricbdadmin
0
8

শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতেও হারের মুখ দেখেছে বাংলাদেশ নারী দল, যার ফলে সিরিজ হার নিশ্চিত হয়েছে স্বাগতিকদের। প্রথম...

নাহিদা-শারমিনকে জরিমানা করল আইসিসি

নাহিদা-শারমিনকে জরিমানা করল আইসিসি

by cricbdadmin
0
6

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী ক্রিকেট সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় শাস্তির মুখে পড়েছেন বাংলাদেশের দুই ক্রিকেটার নাহিদা আক্তার ও শারমিন...

শান্তর সেঞ্চুরি, মুস্তাফিজের ঝড়ে সিরিজ বাংলাদেশের

স্পিনের দেশে এবার পেসের জয়

by cricbdadmin
0
7

বাংলাদেশে ক্রিকেট খেলতে এলে প্রতিপক্ষ দলগুলোর প্রস্তুতি প্রায় একই ছকে বাঁধা থাকে। স্পিনারদের ভিডিও দেখা, টার্নিং উইকেটের অনুশীলন, ধীরগতির বল...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD