Thursday, October 8, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

আবুধাবি টেস্টের ধারাভাষ্য প্যানেলে বাংলাদেশের একজন

October 8, 2026
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
ধারাভাষ্য প্যানেলে বাংলাদেশের মাজহার
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের একমাত্র টেস্টকে সামনে রেখে চমক জাগানো ধারাভাষ্য প্যানেল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। ছয় সদস্যের এই প্যানেলে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে রয়েছেন সাবেক বয়সভিত্তিক ক্রিকেটার ও ধারাভাষ্যকার মাজহার উদ্দিন অমি। তবে দেশের অভিজ্ঞ দুই ধারাভাষ্যকার আতহার আলী খান ও শামীম চৌধুরীকে রাখা হয়নি এই তালিকায়।

আবুধাবিতে আগামীকাল ৯ অক্টোবর শুরু হবে বাংলাদেশ ও আফগানিস্তানের একমাত্র টেস্ট। ম্যাচটির এক দিন আগে বৃহস্পতিবার সকালে ধারাভাষ্য প্যানেল প্রকাশ করে সিরিজের আয়োজক এসিবি।

ছয় সদস্যের প্যানেলে বাংলাদেশের অমির পাশাপাশি রয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রমিজ রাজা, শ্রীলঙ্কার ফারভিজ মাহারুফ, আয়ারল্যান্ডের অ্যান্ড্রু লিওনার্ড এবং আফগানিস্তানের আহমেদ ফরহাদ ফিদাই ও নাভিন উল হক।

প্যানেলে নাভিন উল হকের অন্তর্ভুক্তিই সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে। কারণ ২৭ বছর বয়সী এই আফগান ক্রিকেটার এখনো সক্রিয়ভাবে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন। বর্তমানে জাতীয় দলের বাইরে থাকলেও তিনি আফগানিস্তানের পরিচিত ক্রিকেটার। টেস্ট ক্রিকেটেও নিয়মিত নন তিনি। এমন একজন সক্রিয় ক্রিকেটারের ধারাভাষ্য প্যানেলে যুক্ত হওয়া টেস্টটির আয়োজনকে আলাদা মাত্রা দিয়েছে।

বাংলাদেশের প্রতিনিধি মাজহার উদ্দিন অমিও ক্রিকেটের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিলেন। বয়সভিত্তিক পর্যায়ে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার পর তিনি ধারাভাষ্য জগতে পরিচিতি পেয়েছেন। এবার আবুধাবির গুরুত্বপূর্ণ টেস্টে বাংলাদেশের হয়ে ধারাভাষ্য প্যানেলে থাকছেন তিনি।

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের ভাড়া করা আবুধাবির ভেন্যুতে বাংলাদেশ সময় শুক্রবার দুপুর ১২টায় শুরু হবে ম্যাচটি। বাংলাদেশের জন্য ম্যাচটি ঐতিহাসিকও। এর আগে আফগানিস্তানের বিপক্ষে একাধিক টেস্ট খেললেও সবগুলোই ছিল বাংলাদেশের মাটিতে। এবারই প্রথম কোনো নিরপেক্ষ ভেন্যুতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ।

Related Posts

নিগার-হেম্পের নতুন অধ্যায় শুরু অস্ট্রেলিয়ায়
বিশেষ প্রতিবেদন

নিগার-হেম্পের নতুন অধ্যায় শুরু অস্ট্রেলিয়ায়

0
মুশফিকের ইতিহাস গড়া দিনে বাংলাদেশের দাপট
বিশেষ প্রতিবেদন

প্রথমবার নিরপেক্ষ ভেন্যুতে টেস্ট বাংলাদেশ

0
রিকি পন্টিংয়ের ছায়ায় খুলছে রিশাদের নতুন দরজা
বিশেষ প্রতিবেদন

দক্ষিণ আফ্রিকান লিগে রিশাদ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD