এইতো আগামী বছর ঢাকায় বসছে তারকার মেলা। সেলিব্রেটি ক্রিকেট লিগকে ঘিরে তৈরি হবে উৎসব আমেজ। বলিউড তারকারা তাইতো আসবেন ঢাকায়। দেখা মিলবে সানি লিওনকেও। হালের জনপ্রিয় এই তারকা গ্যালারি মাতাবেন। এক সময়ের পর্ন সিনেমার নায়িকা এখন বলিউডে ক্যারিয়ার গড়ছেন। তিনি ঢাকায় অংশ নেবেন সাংস্কৃতিক অনুষ্ঠানেও। যৌনাবেদনময়ী সানি লিওনের পাশপাশি থাকবেন অক্ষয় কুমার, সালমান খান, অজয় দেবগান এবং সোনাক্ষি সিনহারাও।
জানা গেছে আগামী বছরের ৪ থেকে ৭ ফেব্রুয়ারি মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই সেলেব্রেটি লিগ। এখানে অবশ্য পেশাদার কোন ক্রিকেটারকে খেলতে দেখা যাবে না। খেলবেন ভারত, পাকিস্তান ও স্বাগতিক বাংলাদেশের বিনোদন জগতের তারকারা।
চারদিন চলবে এই টি-টুয়েন্টি ক্রিকেট লড়াই।
এই লিগে বাংলাদেশ দলে থাকতে পারেন-মডেল নোবেল, গায়ক শুভ্র দেব, তাহসান, নায়ক আমিন খান, নীবর, ইমন।



