Friday, November 13, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

শাস্তি কমল আশরাফুলের

October 14, 2014
in নিউজ, বিশেষজ্ঞ কলাম, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
শাস্তি কমল আশরাফুলের
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ফের ক্রিকেটে ফেরার সম্ভাবনা জাগল মোহাম্মদ আশরাফুলের। ৮ বছরের নিষেধাজ্ঞার বিরুদ্ধে গত জুলাইয়ে বিসিবির ডিসিপ্লিনারি কমিটির কাছে আপিল করেছিলেন তিনি। সেই আপিলে মন গলেছে ক্রিকেট কর্তাদের। সোমবার বিসিবি ডিসিপ্লিনারি কমিটি তার নিষেধাজ্ঞার মেয়াদ আট থেকে কমিয়ে পাঁচ বছর করেছে।
এর মধ্যে দুই বছর হল মুলতবি শাস্তি। আর তাতেই সাবেক এই অধিনায়কের ক্রিকেটে ফেরার সম্ভানা তৈরি হল। কেননা, তার বয়স এখন ৩০। শাস্তি কমায় আশরাফুল ২০১৬ সালের ১৩ আগস্টের পর ক্রিকেটে ফিরতে পারবেন। তখন বয়স হবে ৩২। এই সময়টাতে বিসিবি বা আইসিসির কোনো শিক্ষা বা পুনর্বাসন কর্মসূচিতে অংশ নিতে হবে তাকে।
তার মানে আবারো জাতীয় দলের জার্সিতে দেখা যেতে পারে আশরাফুলকে। ফেরার জন্য মরিয়া জাতীয় দলের সাবেক এই তারকা ক্রিকেটার।
এইতো এই বছর ১৮ জুন রায় ঘোষণা হয়। আন্তর্জাতিক এবং ঘরোয়া সব ধরনের ক্রিকেটে ৮ বছরের জন্য নিষিদ্ধ হন বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকায় বুধবার বিশেষ ট্রাইবুন্যাল এই শাস্তি ঘোষণা করে। সঙ্গে জরিমানা করা হয় ১০ লাখ টাকা। এবার সেই কংলক মুছে যাওয়ার পালা।

এদিকে বিপিএলে পাতানো ম্যাচের সঙ্গে জড়িত ঢাকা গ্লাডিয়েটর্সের মালিক শিহাব চৌধুরী এবং সেলিম চৌধুরীর উপর নিষেধাজ্ঞা বহাল রেখেছে বিসিবির ডিসিপ্ল্যানারি কমিটি। এ দু’জনকে সব ধরনের ক্রিকেটে দশবছর নিষিদ্ধ করা হয়েছিল। তবে তাদের ২০ লাখ টাকার জরিমানা বাতিল করা হয়েছে।

Related Posts

বাংলাদেশ সিরিজের দক্ষিণ আফ্রিকা দলে আছেন কারা?
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশের পেস আক্রমণ নিয়ে সতর্ক বাভুমা

0
সাকিবের ছন্দপতন, বড় হারে বিপাকে এমিরেটস
বিশেষ প্রতিবেদন

সাকিবের নতুন ঠিকানা লন্ডন জায়ান্টস

0
নতুন ইতিহাস গড়ে কিংবদন্তির কাতারে মুশফিক
বিশেষ প্রতিবেদন

রেকর্ড ভাঙায় গর্বিত মুশফিক

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD