Wednesday, June 3, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

তামিম ফিরলেন ‘নিজ ঘরে’

August 18, 2014
in ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ, বিশেষ প্রতিবেদন, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
তামিম ফিরলেন ‘নিজ ঘরে’
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

ঘরোয়া ক্রিকেটে সাকিব-তামিম কোন দলে খেলবেন?
এই প্রশ্নের উত্তর সবাই জানে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কোন সমস্যা তৈরি না করলে ঘরোয়া ক্রিকেটে সাকিব-তামিম মানেই লুৎফর রহমান বাদলের দলে।
মোহামেডানে তাই ছিলেন। ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবেও তাই। নতুন ক্লাব গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্স বাদল কিনে নেয়ার পরও সবাই নিশ্চিত ছিলেন-এই দলেও সাকিব-তামিম খেলছেন। কিন্তু বিসিবি প্লেয়ার্স বাই চয়েজ নামের অদ্ভুত এক নিয়ম চালু করে ঘরোয়া ক্রিকেটে সাকিব-তামিম-বাদলের জুটিটা ভেঙ্গে দেয়!
এই আরোপিত নিয়মের ফাঁপড়ে পড়ে বাদলকে গেল মৌসুমে তামিম-সাকিবকে ছাড়াই খেলতে হয়। এই দুই তারকাকে ছাড়াই তাকে দল সাজাতে হয়। সেই চ্যালেঞ্জও দারুণভাবে নিয়েছিলেন বাদল। মাঝারি শক্তির দল নিয়ে দারুণ সাংগঠনিক দক্ষতায়, দল পরিচালনায় আধুনিক এবং বিজ্ঞানসম্মত ফর্মুলা ব্যবহার করে বাদলের দল গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্স গেল মৌসুমে প্রিমিয়ার ক্রিকেট লিগের চ্যাম্পিয়ন ট্রফি জিতে নেয়।
হ্যাঁ, সাকিব-তামিমকে ছাড়াই!
তবে এবার নতুন মৌসুমে পুরনো ভালবাসার টানে তামিম ইকবাল ফিরে এসেছেন বাদলের দল-গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্সে (লিজেন্ডস অব রূপগঞ্জ)। সাকিবও খেলবেন এই দলে। তবে যেহেতু এখনো বিসিবির নিষেধাজ্ঞা থেকে মুক্তি মেলেনি তার। তাই সাকিবের অপেক্ষা বাড়ছে। তাই প্রথমদফায় পুলভুক্ত ক্রিকেটারদের দুদিনের দলবদলে সাকিব অংশ নিতে পারেননি। ক্রিকেটারদের দ্বিতীয়দফা দলবদল হবে ২৬/২৭ আগস্ট। ধারণা করা হচ্ছে-সাকিব তখনই দলবদলে অংশ নেবেন এবং সেই সময় তিনি গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্সে নাম লেখাবেন। ক্লাবের স্বত্বাধিকারি লুৎফর রহমান বাদল আগাম জানিয়েও রেখেছেন-‘সাকিবই হবে আমার দলের অধিনায়ক।’
সোমবার পুলভুক্ত ক্রিকেটারদের দলবদলের শেষদিনে তামিম ইকবাল গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্সের (লিজেন্ডস অব রূপগঞ্জ) হয়ে সই করলেন। কারওয়ান বাজারে লুৎফর রহমান বাদলের অফিস কার্যালয়ে সোমবার বিকেলে একদল সাংবাদিকদের উপস্থিতিতে তামিম বর্তমান চ্যাম্পিয়ন দলে যোগ দিলেন।
এক অর্থে এক মৌসুম অন্য কোথাও কাটিয়ে তামিম ইকবাল ‘নিজ ঘরে’ ফিরে এলেন!
চলতি ক্রিকেট মৌসুমে ক্রিকেট অন্তপ্রাণ সংগঠক লুৎফর রহমান বাদল লিগ শুরুর আগে আরেকটি চমক দেখিয়েছেন। প্রিমিয়ারের দল কলাবাগান ক্রিকেট একাডেমি কিনে নিয়েছেন বিশিষ্ঠ ব্যবসায়ী মঞ্জুরুল করিম রনি। তবে এই পুরো প্রক্রিয়া ও পরিকল্পনার পেছনে ক্রিকেটমস্তিস্ক একজনেরই-লুৎফর রহমান বাদল।
কলাবাগান ক্রিকেট একাডেমির নতুন মালিকানায় আসা নিয়ে চুক্তিও সই হয়ে গেছে। এই দলটিও এবারের লিগে বেশ শক্তিশালী দল গঠন করছে। জাতীয় দলের ওপেনার এনামুল হক বিজয়কে দলে টেনে সেই প্রমানই দিল নতুন মালিকানায় আসা কলাবাগান ক্রিকেট একাডেমি।
এদিকে পুলভুক্ত ক্রিকেটারদের দলবদলের শেষদিনে নতুন ক্লাব খুঁজে নিয়েছেন স্পিনার আব্দুর রাজ্জাক, পেসার রবিউল ইসলাম শিবলু ও ব্যাটসম্যান শামসুর রহমান শুভ। এই তিনজন যোগ দিয়েছেন কলাবাগান ক্রীড়া চক্রে। ইমরুল কায়েস ও মার্শাল আইয়ুবেরও নতুন ঠিকানা হচ্ছে এবার-ভিক্টোরিয়ার স্পোর্টিং ক্লাব।
দুঃখজনক বিষয় হল দুই সেরা স্পিনার সোহাগ গাজী এবং আরাফাত সানিকে কোন দলই ডাকেনি এবার। দুজনেই দলবদলের টোকেন তুলে নিজের পকেটে রেখে দিয়েছেন। আশায় আছেন দ্বিতীয় দফার দলবদলে যদি কোন ক্লাবে খেলার সুযোগ পাওয়া যায়!
-ক্রিকবিডি২৪ রিপোর্ট

 

shokaler khabor prothom-alo

ittefaq-1 khaler khanto ittefaq

Previous Post

মুশফিক প্রাইম দোলেশ্বরে

Next Post

পুলের ক্রিকেটাররা কে কোন ক্লাবে

Related Posts

সমীকরণ মিলল না রূপগঞ্জের
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

সমীকরণ মিলল না রূপগঞ্জের

8
বাংলাদেশে নতুন দায়িত্ব, কিন্তু নজর কি আইপিএলে!
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশে নতুন দায়িত্ব, কিন্তু নজর কি আইপিএলে!

6
বিটিভিতে সরাসরি বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দল ঘোষণা

9
Next Post
পুলের ক্রিকেটাররা কে কোন ক্লাবে

পুলের ক্রিকেটাররা কে কোন ক্লাবে

Discussion about this post

সর্বশেষ..

সমীকরণ মিলল না রূপগঞ্জের

সমীকরণ মিলল না রূপগঞ্জের

by cricbdadmin
0
8

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) জয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করেও সফল হতে পারেনি লিজেন্ডস অব রূপগঞ্জ। মিরপুরের শের-এ-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

বাংলাদেশে নতুন দায়িত্ব, কিন্তু নজর কি আইপিএলে!

বাংলাদেশে নতুন দায়িত্ব, কিন্তু নজর কি আইপিএলে!

by cricbdadmin
0
6

বাংলাদেশ ক্রিকেটে শন টেইটের আগমন হয়েছিল অনেকটা ঝড়ের মতো। গতির ক্রিকেট বুঝতে পারা, আগ্রাসী মানসিকতা তৈরি করা এবং তরুণ পেসারদের...

বিটিভিতে সরাসরি বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ

বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দল ঘোষণা

by cricbdadmin
0
9

বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে ও চার দিনের সিরিজ খেলতে আগামী জুনে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ‘এ’ দল। সফরকে সামনে...

যুদ্ধের প্রভাবে দেশে ফেরা অনিশ্চিত, জেদ্দায় আটকা মুশফিক

বগুড়ার ঈদগাহে মুশফিক, দেশবাসীকে দিলেন ঈদ শুভেচ্ছা

by cricbdadmin
0
8

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নিজ শহর বগুড়ায় পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম। দেশের...

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

by cricbdadmin
0
8

ঈদ উল আযহার ছুটিতে আপাতত বিরতিতে গেছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। তবে মাঠের খেলা থেমে থাকলেও আলোচনায় রয়েছে পয়েন্ট টেবিলের...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD