Friday, November 13, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

২৮ বছর পর লর্ডসে টেস্ট জিতল ভারত

July 21, 2014
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
২৮ বছর পর লর্ডসে টেস্ট জিতল ভারত
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

তিন বছর পর ভারত বিদেশের মাটিতে প্রথম টেস্ট জিতল। লর্ডসে দ্বিতীয় টেস্টে সোমবার ইংল্যান্ডকে ৯৫ রানে হারাল মহেন্দ্র সিং ধোনির দল।  ১৯৮৬ সালে কপিল দেবের নেতৃত্বে লর্ডসে সর্বশেষ টেস্ট জিতেছিল ভারত। ঠিক ২৮ বছর বাদে ভারত আবারো এই মাঠে টেস্ট জিতল, ধোনির নেতৃত্বে।
জয়ের জন্য ইংল্যান্ডের লক্ষ্য ছিল-৩১৯ রান। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস শেষ হয় ২২৩ রানে।
লর্ডসে জিতে পাঁচ টেস্টের সিরিজে ভারত এগিয়ে গেল ১-০ ব্যবধানে। অন্যদিকে টানা দশ টেস্টে জয় পেল না ইংল্যান্ড।
সোমবার নাটকীয় এই জয়ে ভারতের নায়ক পেসার ইশান্ত শর্মা। ৭৪ রানে ৭ উইকেট নিয়েছেন তিনি। এটি তার ক্যারিয়ার সেরা বোলিং।
সোমবার টেস্টের শেষ দিনের শুরুতে দুই অপরাজিত ব্যাটসম্যান জো রুট এবং মইন আলি দলকে বাঁচানোর লক্ষ্যে খেলছিলেন। গড়েন ঠিক শতরানের জুটি। কিন্তু লাভ হল না। ইশান্ত শেষ করে দিলেন সেই জুটি। এরপর  ৫০ রানেই শেষ স্বাগতিকদের শেষ ৫ উইকেট।
৫ টেস্ট সিরিজের তৃতীয়টি শুরু হবে ২৭ জুলাই, সাউদাম্পটনে।

সংক্ষিপ্ত স্কোর-
ভারত ১ম ইনিংস : ২৯৫ ও ২য় ইনিংস : ৩৪২/১০ (মুরালি ৯৫, জাদেজা ৬৮, ভুবনেশ্বর ৫২; স্টোকস ৩/৫১, প্লাঙ্কেট ৩/৬৫, মঈন আলি ২/২৮)।
ইংল্যান্ড ১ম ইনিংস : ৩১৯ ও ২য় ইনিংস : ২২৩/১০ (কুক ২২, ব্যালান্স ২৭, রুট ৬৬, মইন ৩৯; ইশান্ত ৭/৭৪)।
ফল : ভারত ৯৫ রানে জয়ী।
ম্যাচসেরা : ইশান্ত শর্মা।

Related Posts

হৃদয়ের নেতৃত্বে বদলে যাওয়া বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

হৃদয়ের ব্যাটিংয়ে মুগ্ধ প্রোটিয়া কোচ

0
বাংলাদেশ সিরিজে নর্কিয়াকে নিয়ে সতর্ক প্রোটিয়ারা
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ সিরিজে নর্কিয়াকে নিয়ে সতর্ক প্রোটিয়ারা

0
লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর
বিশেষ প্রতিবেদন

নাইন্টি লিগে দল পেলেন সাকিব-রিয়াদসহ আরও যারা

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD