এবার সাকিব আল হাসানের ফেসবুক পেজও পেল অফিসিয়াল স্বীকৃতি। ইন্টারনেটে জনপ্রিয় সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক কর্তৃপক্ষ ‘ভেরিফাইড’ করেছে বিশ্বসেরা এই অলরাউন্ডারের পেজ।
এরই অংশে হিসেবে তার নামের পাশে দেওয়া হয়েছে নীল ব্যাজ।
জাতীয় ক্রিকেট দলের এই অলরাউন্ডার নিজের ফেসবুক পেজ ভেরিফাইড হওয়ার খবরটা তার ওয়ালে লিখে সবাইকে অভিনন্দন জানালেন। এ মুহুর্তে ফেসবুকে তার অনুসারীর সংখ্যা প্রায় ২০ লাখ। আপনি সেই দলে নাম লেখাতে চাইলে প্রবেশ করুন এই লিঙ্কে- https://www.facebook.com/Shakib.Al.Hasan। তারপরই ‘লাইক’ বাটনে চাপুন। এরপর থেকে পেয়ে যাবে সাকিব সম্পকিত সব ধরনের আপডেট তথ্য, ছবি। চাইলে সেসব কিছুতে মন্তব্যও করতে পারবেন।
এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসিয়াল পেজকে স্বীকৃতি দিয়েছিল ফেসবুক।



