Wednesday, November 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

বৃষ্টির বাধা পেরিয়ে ভালো কিছুর আশায় তাসকিন

November 18, 2026
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
উন্নত চিকিৎসার জন্য ইংল্যান্ডে যাচ্ছেন তাসকিন
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

যে মুহূর্তে ম্যাচে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছিল বাংলাদেশ, ঠিক তখনই বাধা হয়ে দাঁড়াল বৃষ্টি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় দিনের শেষভাগে দুর্দান্ত বোলিংয়ে মাত্র ২০ বলের মধ্যে ৩ উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরার সম্ভাবনা জাগিয়েছিল সফরকারীরা। তবে বৃষ্টির কারণে সেই ছন্দ ধরে রাখার সুযোগ মেলেনি। দিন শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৭ উইকেটে ৩৮৬ রান। এখনো ১৪ রানে পিছিয়ে স্বাগতিকেরা। এমন পরিস্থিতিতেও ম্যাচ থেকে বাংলাদেশ ছিটকে যায়নি বলে বিশ্বাস তাসকিন আহমেদের।

তৃতীয় দিন দক্ষিণ আফ্রিকা ৪ উইকেটে ৩৬১ রান নিয়ে ব্যাটিং শুরু করে। একপর্যায়ে তাদের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ৩৭৬ রান। সেখান থেকেই বাংলাদেশের পেসারদের দারুণ প্রত্যাবর্তন। ভিয়ান মুলডারকে শূন্য রানে এবং মার্কো ইয়ানসেনকে ৮ রানে ফিরিয়ে দেন তাসকিন আহমেদ। অন্যদিকে সায়মন হারমারকে ১ রানে সাজঘরে ফেরান হাসান মাহমুদ। মাত্র ২০ বলের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা।

৮৩.১ ওভারে নতুন বল নেওয়ার পরই বোলারদের এই সাফল্য আসে। তবে বাংলাদেশের সেই সম্ভাবনাময় মুহূর্ত দীর্ঘ হয়নি। বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার আগে ৯০ ওভারে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ৩৮৬ রান। অধিনায়ক টেম্বা বাভুমা ৪৯ রানে আহত অবসর নিয়ে মাঠ ছাড়লেও তার আবার ব্যাটিংয়ে ফেরার সম্ভাবনা রয়েছে।

তৃতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে বৃষ্টির কারণে মোমেন্টাম হারানোর আক্ষেপের কথা জানিয়েছেন তাসকিন। তবে একই সঙ্গে ম্যাচে বাংলাদেশের অবস্থান নিয়েও আশাবাদ প্রকাশ করেছেন এই পেসার।

তিনি বলেন, ‘বৃষ্টি তো নিয়ন্ত্রণে নাই। তো যে জিনিসটা হয়তো যে আমরা যেই মোমেন্টামটা পেয়েছিলাম, হয়তো ওই সময়টা তাদের তাড়াতাড়ি অলআউট হওয়ার একটা সম্ভাবনা ছিল। লাঞ্চের পর থেকে চা পানের বিরতির সময়টা আসলে ব্যাটিংয়ের জন্য সবচেয়ে ভালো। উইকেট ভালো থাকে, রোদ পড়ে। এখনো আমরা খেলায় আছি। আল্লাহর রহমতে মনে হয় ভালো অবস্থানেই আছি।’

দক্ষিণ আফ্রিকার মাটিতে আবহাওয়ার অনিশ্চয়তা বাংলাদেশের জন্য বাড়তি চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। চতুর্থ দিনও জোহানেসবার্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়ার ওপর নিয়ন্ত্রণ না থাকলেও নিজেদের পারফরম্যান্সের ওপর মনোযোগ রাখতে চান তাসকিন। নতুন বল হাতে পাওয়ার পর যেভাবে বাংলাদেশ দ্রুত তিনটি উইকেট তুলে নিয়েছে, সেটিই তাকে আশাবাদী করছে।

আজ দিনের শুরুটা ভালো করার ওপর গুরুত্ব দিয়েছেন ৩১ বছর বয়সী এই পেসার। দ্রুত দক্ষিণ আফ্রিকার বাকি উইকেট তুলে নেওয়ার পাশাপাশি বাংলাদেশের ব্যাটারদের কাছ থেকেও ভালো শুরুর প্রত্যাশা তার। তাসকিন বলেন, ‘তো কালকের আবহাওয়ার ওপর তো আমাদের নিয়ন্ত্রণ নেই। কিন্তু দিনের শুরুটা যদি ভালো করতে পারি, তাড়াতাড়ি আউট করতে পারি এবং আমাদের ব্যাটাররা ভালো শুরু এনে দেয়, ক্রিকেট খেলা মানে টেস্টে যেকোনো সময় যেকোনো কিছু হতে পারে।’

দক্ষিণ আফ্রিকা এখনো এগিয়ে থাকলেও ব্যবধান মাত্র ১৪ রানের। বৃষ্টির বাধা কাটিয়ে আজ চতুর্থ দিনে শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে ফেলতে পারলে ম্যাচের চিত্র বদলে যেতে পারে। তাসকিনের বিশ্বাস, টেস্ট ক্রিকেটে শেষ কথা বলে দেওয়ার সময় এখনো আসেনি।

Related Posts

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন
বিশেষ প্রতিবেদন

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন

0
রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা
বিশেষ প্রতিবেদন

রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা

0
হাসানের ফাইফারে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD