Tuesday, July 14, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

স্মিথের বিদায়ী টেস্ট অজিদের, সঙ্গে সিরিজও

March 5, 2014
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
স্মিথের বিদায়ী টেস্ট অজিদের, সঙ্গে সিরিজও
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

বিদায়টা স্মরনীয় হল না গ্রায়েম স্মিথের। ক্যারিয়ারের শেষ টেস্টে হার নিয়ে মাঠ ছাড়তে হল তাকে। বুধবার শেষ হল স্মিথ অধ্যায়। আর সেই স্মরনীয় বিদায়ী টেস্টে দক্ষিণ আফ্রিকাকে ২৪৫ রানে হারাল অস্ট্রেলিয়া। কেপটাউনের এই জয় দিয়ে  ২-১ ব্যবধানে তিন ম্যাচের সিরিজও জিতল অজিরা।
সেঞ্চুরিয়নে প্রথম টেস্টে ২৮১ রানে জিতে মাইকেল ক্লার্কের দল। এরপর পোর্ট এলিজাবেথে ২৩১ রানে জিতে প্রোটিয়ারা।
শেষ টেস্টে সবারই চোখ ছিল দক্ষিণ আফ্রিকার সেরা অধিনায়ক গ্রায়েম স্মিথের দিকে। কেননা এটি যে ছিল তার ক্যারিয়ারের শেষ টেস্ট।
এইতো ২০০২ সালে এই কেপটাউনেই অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট অভিষেক হয় স্মিথের। ২০০৩ সালে মাত্র ২২ বছর বয়সেই বাংলাদেশ সফরে তিনি দলের নেতৃত্ব পান। ক্রিকেট ইতিহাসে স্মিথ তৃতীয় কনিষ্ঠতম টেস্ট অধিনায়ক। দক্ষিণ আফ্রিকার হয়ে মোট ১১৬ টেস্ট খেলে নেতৃত্ব দিয়েছেন ১০৮ টেস্টে। যেটা রেকর্ড। এছাড়া ২০০৫ সালে সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্ব একাদশেরও টেস্ট অধিনায়ক ছিলেন স্মিথ। পেছনে ফেলেছেন সাবেক অজি অধিনায়ক অ্যালান বর্ডারকে। যিনি অস্ট্রেলিয়াকে ৯৩ টেস্টে নেতৃত্ব দিয়েছিলেন। অধিনায়ক হিসেবে সর্বাধিক টেস্ট জয়ের রেকর্ডও স্মিথের। তার অধিনে প্রোটিয়ারা জিতে ৫৩ টেস্ট, ড্র ২৭ এবং হারও ২৭ টেস্টে। পন্টিং অস্ট্রেলিয়াকে জিতিয়েছেন ৪৮ টেস্ট। স্মিথের অধিনায়কত্বেই দক্ষিন আফ্রিকা টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষে পৌছায়।
স্মিথ এর আগে ২০১০ সালে ওয়ানডে থেকে বিদায় নেন। প্রোটিয়াদের ১৪৯ ওয়ানডেতে নেতৃত্ব দেন স্মিথ। জেতেন ৯২ ম্যাচে। হার ৫১টিতে। একটি টাই ও পাচটিতে কোনো ফল হয়নি। পাশাপাশি ২৭ টি টুয়েন্টিতে অধিনায়কত্ব করে জিতেছেন ১৮ ম্যাচে। হার নয়টিতে। আপাতত ১১৭ টেস্টে স্মিথের রান ৯২৬২। গড় ৪৮.৭২। সেঞ্চুরি ২৭, হাফসেঞ্চুরি ৩৮।
দক্ষিণ আফ্রিকান ক্রিকেটের ইতিহাস লিখতে গেলে অবশ্যই নিতে হবে স্মিথের নাম। মাত্র ৩৩ বছর বয়সেই বলে দিলেন ‘গুডবাই!’

সংক্ষিপ্ত স্কোর-
অস্ট্রেলিয়া: ১ম ইনিংসে ৪৯৪/৭ ডিক্লে. (ক্লার্ক ১৬১*, ওয়ার্নার ১৩৫; ডুমিনি ৪/৭৩) ও ২য় ইনিংসে ৩০৩/৫ ডিক্লে. (ওয়ার্নার ১৪৫; অ্যাবট ৩/৬১)
দক্ষিণ আফ্রিকা: ১ম ইনিংসে ২৮৭/১গ (প্লেসিস ৬৭; জনসন ৪/৪২) ও ২য় ইনিংসে ২৬৫/১০ (স্মিথ ৩, আমলা ৪১, ডি ভিলিয়ার্স ৪৩, অ্যাবট ৭, দু প্লেসি ৪৭, ডুমিনি ৪৩, ফিল্যান্ডার ৫১*; হ্যারিস ৪/৩২, জনসন ৩/৯২)।
ফল: অস্ট্রেলিয়া ২৪৫ রানে জয়ী

Previous Post

আফগানদের উড়িয়ে দিয়ে শেষ করল ভারত

Next Post

এবারো কাছে গিয়ে হারল বাংলাদেশ

Related Posts

লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

এলপিএল থেকে সরে দাঁড়ালেন লিটন

4
সাকিবের ছন্দপতন, বড় হারে বিপাকে এমিরেটস
বিশেষ প্রতিবেদন

সাকিব ছন্দ হারাচ্ছেন-ফর্ম কি চিন্তার কারণ?

4
আইসিসির মাসসেরার দৌড়ে মোসাদ্দেক
বিশেষ প্রতিবেদন

আইসিসির মাসসেরার দৌড়ে মোসাদ্দেক

7
Next Post
এবারো কাছে গিয়ে হারল বাংলাদেশ

এবারো কাছে গিয়ে হারল বাংলাদেশ

Discussion about this post

সর্বশেষ..

লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ

এলপিএল থেকে সরে দাঁড়ালেন লিটন

by cricbdadmin
0
4

চোটের কারণে লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) আসন্ন আসরে খেলছেন না বাংলাদেশ জাতীয় দলের উইকেটকিপার-ব্যাটসম্যান লিটন দাস। জানা গেছে, ইনজুরির কারণেই...

সাকিবের ছন্দপতন, বড় হারে বিপাকে এমিরেটস

সাকিব ছন্দ হারাচ্ছেন-ফর্ম কি চিন্তার কারণ?

by cricbdadmin
0
4

সাকিব আল হাসানের নামের সঙ্গে ‘ফিরে আসা’ শব্দটি নতুন নয়। ক্যারিয়ারের নানা সময় সমালোচনার মুখে পড়েও মাঠের পারফরম্যান্সে জবাব দিয়েছেন...

আইসিসির মাসসেরার দৌড়ে মোসাদ্দেক

আইসিসির মাসসেরার দৌড়ে মোসাদ্দেক

by cricbdadmin
0
7

চার বছর পর জাতীয় দলে ফিরে নিজেকে নতুন করে চিনিয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাট-বল হাতে দুর্দান্ত...

বিপিএল শেষ মোসাদ্দেকের

ফেরার গল্প থামাতে চান না মোসাদ্দেক

by cricbdadmin
0
11

চার বছর অপেক্ষার পর জাতীয় দলে ফিরে ওয়ানডে সিরিজে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। এবার সেই ছন্দ ধরে...

পারিশ্রমিকে পরিবর্তন, কাঠামোতে নতুন ভাবনা-তামিমের প্রথম পদক্ষেপ

বানভাসিদের পাশে দাঁড়ানোর ঘোষণা বিসিবির

by cricbdadmin
0
7

টানা ভারী বর্ষণে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা এখন বন্যার পানিতে তলিয়ে গেছে। চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবানসহ বিভিন্ন জেলায় লাখো মানুষ পানিবন্দি...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD