Monday, November 16, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

মেয়ের জন্মদিনে লিটনের সেঞ্চুরি, হৃদয় ছোঁয়া উদযাপন লিটনের

November 16, 2026
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
মেয়ের জন্মদিনে লিটনের সেঞ্চুরি, হৃদয় ছোঁয়া উদযাপন লিটনের
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

জোহানেসবার্গ টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাট হাতে দাপট দেখাচ্ছে বাংলাদেশ। প্রথম দিনের দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিকতা দ্বিতীয় দিনেও ধরে রেখেছেন লিটন কুমার দাস। আগের দিন সেঞ্চুরির অপেক্ষায় থাকা এই উইকেটকিপার ব্যাটার আজ দ্বিতীয় দিনের শুরুতেই তিন অঙ্কের দেখা পেয়েছেন। ক্যারিয়ারের অষ্টম টেস্ট সেঞ্চুরিটি আবার বিশেষভাবে উৎসর্গ করেছেন মেয়েকে। মেয়ের জন্মদিনে ব্যাট হাতে শতক তুলে নিয়ে আবেগঘন উদ্‌যাপন করেছেন লিটন।

প্রথম দিন শেষে ৯২ রানে অপরাজিত ছিলেন লিটন। ফলে দ্বিতীয় দিনের শুরু থেকেই তার দিকে ছিল সবার নজর। দিনের প্রথম চার বল সতর্কতার সঙ্গে সামলে নিয়ে স্কোরবোর্ডে তিন রান যোগ করেন তিনি। এরপর মার্কো ইয়ানসেনের বলে পুল করে চার মেরে পূর্ণ করেন সেঞ্চুরি। ১৫৪ বলের ইনিংসে তিন অঙ্কের ঘরে পৌঁছান বাংলাদেশের এই ব্যাটার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে এটিই তার প্রথম সেঞ্চুরি।

সেঞ্চুরির পর লিটনের উদ্‌যাপনেও ছিল ভিন্নতা। ব্যাট ও হেলমেট উঁচিয়ে ধরার পাশাপাশি পকেট থেকে বের করেন হাতে লেখা একটি কাগজ। সেখানে মেয়েকে উদ্দেশ করে লেখা ছিল, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা, এই সেঞ্চুরিটা তোমার জন্য…।’ ইংরেজিতে লেখা বার্তাটিতে ছিল, ‘হ্যাপি বার্থডে মাই প্রিন্সেস’। মেয়ের বিশেষ দিনে নিজের শতক উৎসর্গ করে মাঠেই আবেগ প্রকাশ করেন তিনি।

লিটনের আগের টেস্ট সেঞ্চুরিটি এসেছিল গত মে মাসে, সিলেটে পাকিস্তানের বিপক্ষে। সেই সেঞ্চুরির পর এবার দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন করে তিন অঙ্কের দেখা পেলেন তিনি। এটি তার টেস্ট ক্যারিয়ারের অষ্টম শতক।

প্রথম দিনের শুরুটা অবশ্য বাংলাদেশের জন্য মোটেও স্বস্তির ছিল না। মাত্র ২২ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে দল। সেখান থেকে তানজিদ হাসান তামিম ও তাওহীদ হৃদয় ৯৯ রানের জুটি গড়ে দলকে ম্যাচে ফেরান। এরপর লিটন ও হৃদয় মিলে গড়েন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের হয়ে রেকর্ড ২০৬ রানের জুটি। হৃদয় ১৩৭ রান করে আউট হলেও লিটন নিজের ইনিংস এগিয়ে নিয়ে যান।

দিনের শুরুতে ৬ উইকেটে ৩২৭ রান নিয়ে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। নতুন ব্যাটার হিসেবে ক্রিজে আসা মেহেদী হাসান মিরাজও লিটনের সঙ্গে ব্যাটিং চালিয়ে যাচ্ছেন। প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৩৫১ রান। লিটন ১০৬ এবং মিরাজ ১০ রানে অপরাজিত রয়েছেন। দক্ষিণ আফ্রিকার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে ব্যাট হাতে বাংলাদেশের এই লড়াইয়ে আপাতত বড় ভরসা হয়ে উঠেছেন লিটন।

Related Posts

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের আইসিসির চেয়ারম্যান জয় শাহ
বিশেষ প্রতিবেদন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের আইসিসির চেয়ারম্যান জয় শাহ

0
রবিনকে প্রথমে খেলতে দেওয়ার কারণ জানালেন তানজিদ
বিশেষ প্রতিবেদন

রবিনকে প্রথমে খেলতে দেওয়ার কারণ জানালেন তানজিদ

0
হৃদয়-লিটনের রেকর্ড জুটিতে স্বস্তির দিন বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

হৃদয়-লিটনের রেকর্ড জুটিতে স্বস্তির দিন বাংলাদেশের

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD