Friday, November 6, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

হাসানের রেকর্ডের দিনে ব্যাটিং বিপর্যয়ে চাপে বাংলাদেশ

November 6, 2026
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
হাসানের রেকর্ডের দিনে ব্যাটিং বিপর্যয়ে চাপে বাংলাদেশ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বল হাতে দুর্দান্ত এক দিন কাটালেন হাসান মাহমুদ। একের পর এক কীর্তি গড়ে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে তুলে নিলেন ৬ উইকেট। গড়লেন বাংলাদেশের পেসারদের মধ্যে ইনিংসে সর্বোচ্চ পাঁচ উইকেট নেওয়ার নতুন রেকর্ড। তবে হাসানের এমন রেকর্ডময় পারফরম্যান্সের দিনেও স্বস্তি নেই বাংলাদেশ শিবিরে। ওয়েস্ট ইন্ডিজের ৩৫৬ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে দ্রুত তিন উইকেট হারিয়ে সিলেট টেস্টের দ্বিতীয় দিন শেষে আজ চাপে রয়েছে স্বাগতিকরা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের প্রথম ইনিংসের সংগ্রহ ৪০ ওভারে ৩ উইকেটে ৮৮ রান। ওয়েস্ট ইন্ডিজের চেয়ে এখনও ২৬৮ রানে পিছিয়ে রয়েছে তারা। দিন শেষে চতুর্থ উইকেটে অবিচ্ছিন্ন ৩৭ রানের জুটি গড়েছেন তাওহিদ হৃদয় ও মুশফিকুর রহিম। হৃদয় ২৯ এবং মুশফিক ১৯ রানে অপরাজিত রয়েছেন।

সাদমান ইসলামের চোটের কারণে ইনিংসের শুরুতে ওপেনিংয়ে পাঠানো হয়েছিল নাঈম হাসানকে। তবে ব্যাট হাতে সুযোগ কাজে লাগাতে পারেননি এই অফ স্পিনার। ক্যারিয়ারের আগের ১৭ টেস্টে কখনো আট নম্বরের ওপরে ব্যাট না করা নাঈম জেইডেন সিলসের বলে স্লিপে ক্যাচ দিয়ে বিদায় নেন। অন্য ওপেনার তানজিদ হাসান তামিমও বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি। ১৬ রান করে কেভিন উইকহ্যামের হাতে ক্যাচ দেন তিনি।

এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্তর বিদায়ে আরও বিপাকে পড়ে বাংলাদেশ। ৫১ বলে ১৪ রান করা শান্তকে বোল্ড করেন শামার জোসেফ। অফ স্টাম্পের বাইরে পড়ে ভেতরে ঢোকা দুর্দান্ত এক ডেলিভারিতে পরাস্ত হন তিনি। মাত্র ৫১ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়া বাংলাদেশকে এরপর সামাল দেন হৃদয় ও মুশফিক। সতর্ক ব্যাটিংয়ে দিনের বাকি সময় পার করে অপরাজিত থেকে মাঠ ছাড়েন দুজন।

এর আগে দিনের শুরুতে হাসান মাহমুদের দুর্দান্ত বোলিংয়ে দ্রুত ওয়েস্ট ইন্ডিজের ইনিংস গুটিয়ে দেওয়ার আশা জাগে বাংলাদেশের। আগের দিনের ৪ উইকেটে ২৩৫ রান নিয়ে খেলতে নামা ক্যারিবীয়রা শেষ ছয় উইকেটে আরও ১২১ রান যোগ করে। শেষ পর্যন্ত ১০৬.৪ ওভারে ৩৫৬ রানে থামে তাদের প্রথম ইনিংস।

নতুন বল হাতে নিয়েই জোড়া আঘাতে দিনের সূচনা করেন হাসান। টানা দুই বলে ফেরান আগের দিন সেঞ্চুরি করা আমির জাঙ্গু ও রস্টন চেইসকে। রাউন্ড দ্য উইকেট থেকে ভেতরে ঢোকা লেন্থ বলে বোল্ড হন ১৩৩ রান করা জাঙ্গু। জাস্টিন গ্রিভসের সঙ্গে তার ১০৬ রানের জুটি ভাঙার পরের বলেই উইকেটের পেছনে ক্যাচ দেন চেইস। ফলে হ্যাটট্রিকের সম্ভাবনাও তৈরি হয় হাসানের সামনে।

এরপর জশুয়া বিশপের ক্যাচ নিজের বোলিংয়ে ফেলে দিলেও দ্রুতই সেই আক্ষেপ ভুলে যান বাংলাদেশের এই পেসার। লিটন কুমার দাসের দুর্দান্ত স্টাম্পিংয়ে ২৩ রানে ফেরেন বিশপ। আর এর মধ্য দিয়েই টেস্ট ইতিহাসে বাংলাদেশের প্রথম পেসার হিসেবে স্টাম্পিংয়ের মাধ্যমে উইকেট পাওয়ার কীর্তি গড়েন হাসান।

একই সঙ্গে পূর্ণ হয় তার পাঁচ উইকেট। বাংলাদেশের পেসারদের মধ্যে টেস্টে সর্বোচ্চ পাঁচবার ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড এখন এককভাবে হাসানের দখলে। এখানেই শেষ নয়, নাথান লায়নের পর ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় বোলার হিসেবে ক্যারিয়ারের প্রথম পাঁচটি পাঁচ উইকেট ভিন্ন ভিন্ন দেশে নেওয়ার বিরল কীর্তিও গড়েছেন তিনি।

পাঁচ উইকেটের পর থেমে থাকেননি হাসান। শামার জোসেফকে বোল্ড করে তুলে নেন ক্যারিয়ারের প্রথম ছয় উইকেট। শেষ পর্যন্ত ৫১ রান খরচায় ৬ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপে বড় ধাক্কা দেন তিনি। অন্যদিকে ৭৯ ওভার পর উইকেটের দেখা পান মেহেদী হাসান মিরাজ। তার বলে ৫০ রান করে ফেরেন জাস্টিন গ্রিভস। শেষ উইকেটে জমেল ওয়ারিক্যান ও জেইডেন সিলসের ৩৩ রানের জুটি ভাঙার মধ্য দিয়ে ক্যারিবীয়দের ইনিংসের সমাপ্তি টানেন মিরাজ।

হাসানের দুর্দান্ত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে ৩৫৬ রানে আটকে রাখলেও ব্যাটিংয়ে সেই সুবিধা কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। দ্বিতীয় দিন শেষে তিন উইকেট হারিয়ে ৮৮ রান নিয়ে মাঠ ছেড়েছে স্বাগতিকরা। তৃতীয় দিন হৃদয় ও মুশফিকের জুটিই এখন বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর অন্যতম ভরসা। তবে প্রথম ইনিংসে বড় ব্যবধানে পিছিয়ে থাকায় ম্যাচে ফিরতে হলে ব্যাট হাতে দীর্ঘ লড়াই করতে হবে শান্তর দলকে।

Related Posts

ঘরের মাঠে প্রথম ফাইফার, হাসানের কাছে কেন এত বিশেষ?
বিশেষ প্রতিবেদন

ঘরের মাঠে প্রথম ফাইফার, হাসানের কাছে কেন এত বিশেষ?

0
কেমন আছেন স্ট্রেচারে মাঠ ছাড়া সাদমান?
বিশেষ প্রতিবেদন

কেমন আছেন স্ট্রেচারে মাঠ ছাড়া সাদমান?

0
হাসানের ফাইফারে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

হাসানের ফাইফারে দাপট বাংলাদেশের

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD