Monday, November 16, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

অস্ট্রেলিয়া-বাংলাদেশ টেস্টে নেই কোনো টিভি সম্প্রচার!

August 12, 2026
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
অস্ট্রেলিয়া-বাংলাদেশ টেস্টে নেই কোনো টিভি সম্প্রচার!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

রাত পোহালেই শুরু হচ্ছে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যকার বহুল প্রতীক্ষিত টেস্ট সিরিজ। সিরিজটি ঘিরে দুই দেশেই রয়েছে ব্যাপক আগ্রহ। তবে মাঠের লড়াই শুরুর আগেই বাংলাদেশি দর্শকদের জন্য এসেছে কিছুটা হতাশার খবর। অস্ট্রেলিয়া-বাংলাদেশ সিরিজের কোনো ম্যাচ বাংলাদেশে কোনো টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে না। দেশের দর্শকদের ম্যাচ দেখতে হবে ওটিটি প্ল্যাটফর্ম ট্যাপম্যাডে।

সিরিজ শুরুর আগের দিন অস্ট্রেলিয়ার পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে ম্যাচগুলোর ব্রডকাস্টারদের তালিকা। সেখানে বাংলাদেশের জন্য একমাত্র সম্প্রচারমাধ্যম হিসেবে ট্যাপম্যাডের নাম রয়েছে। কোনো টেলিভিশন চ্যানেলের নাম তালিকায় রাখা হয়নি। ফলে টেলিভিশনের পর্দায় সরাসরি অস্ট্রেলিয়া-বাংলাদেশ টেস্ট দেখার সুযোগ থাকছে না।

ট্যাপম্যাডে ম্যাচ দেখতে দর্শকদের নির্দিষ্ট অর্থের বিনিময়ে সাবস্ক্রিপশন নিতে হবে। অর্থাৎ বাংলাদেশি দর্শকদের জন্য সিরিজটি টেলিভিশনে বিনামূল্যে দেখার সুযোগ না থাকলেও সাবস্ক্রিপশনের মাধ্যমে অনলাইনে ম্যাচ উপভোগ করা যাবে।

বাংলাদেশ ছাড়া অন্যান্য দেশেও সিরিজটির সম্প্রচারের ব্যবস্থা রাখা হয়েছে। শ্রীলঙ্কায় স্টার স্পোর্টস ও সুপ্রিম টিভি, পাকিস্তানে টেন স্পোর্টস ও ট্যাপম্যাড এবং মালদ্বীপ, নেপাল ও ভুটানে স্টার স্পোর্টস ম্যাচ সম্প্রচার করবে। ভারতে সিরিজটি দেখা যাবে স্টার স্পোর্টস ও জিওহটস্টারে।

এদিকে মাঠের লড়াই শুরু হবে ১৩ আগস্ট। ডারউইনে প্রথম টেস্টটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায়। প্রথম ম্যাচের জন্য অস্ট্রেলিয়া আগেই তাদের একাদশ ঘোষণা করেছে। স্বাগতিকদের একাদশে রয়েছেন ট্রাভিস হেড, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ক্যামেরন গ্রিন, জেমস ওয়েদারল্যান্ড, অ্যালেক্স ক্যারি, বিউ ওয়েবস্টার, নাথান লায়ন, অধিনায়ক প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউড।

বাংলাদেশ অবশ্য এখনো প্রথম টেস্টের একাদশ চূড়ান্ত করেনি। অস্ট্রেলিয়ার পুরনো রীতি অনুযায়ী আগেভাগেই একাদশ ঘোষণা করলেও বাংলাদেশ শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, ম্যাচের দিন উইকেট ও কন্ডিশন পর্যবেক্ষণ করেই একাদশ চূড়ান্ত করা হবে।

ফলে বাংলাদেশের একাদশে পেস ও স্পিনের সমন্বয় কেমন হবে, তা নিয়ে এখনো রয়েছে কৌতূহল। চার পেসার নাকি তিন পেসার খেলবেন, কিংবা একাদশে এক নাকি দুই স্পিনার থাকবেন-এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো ধারণা পাওয়া যায়নি।

Related Posts

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের আইসিসির চেয়ারম্যান জয় শাহ
বিশেষ প্রতিবেদন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের আইসিসির চেয়ারম্যান জয় শাহ

0
রবিনকে প্রথমে খেলতে দেওয়ার কারণ জানালেন তানজিদ
বিশেষ প্রতিবেদন

রবিনকে প্রথমে খেলতে দেওয়ার কারণ জানালেন তানজিদ

0
হৃদয়-লিটনের রেকর্ড জুটিতে স্বস্তির দিন বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

হৃদয়-লিটনের রেকর্ড জুটিতে স্বস্তির দিন বাংলাদেশের

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD