Monday, November 16, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

ডারউইনে ব্যাটারদের রাজত্ব, নাকি বোলারদের দাপট?

August 11, 2026
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
ডারউইনে ব্যাটারদের রাজত্ব, নাকি বোলারদের দাপট?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বৃহস্পতিবার ডারউইনে শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট। কিন্তু ম্যাচ শুরুর আগে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে ক্রিকেটারদের নিয়ে নয়, ২২ গজ নিয়ে। মারারা ওভালে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ। ফলে উইকেট কেমন আচরণ করবে, সেটি নিয়ে কৌতূহল দুই দলেই। অস্ট্রেলিয়াও যেখানে পুরোপুরি নিশ্চিত নয়, সেখানে বাংলাদেশের জন্য কাজটা আরও কঠিন।

ম্যাচের আগে সেই রহস্যের কিছুটা উত্তর দিয়েছেন মারারা ওভালের কিউরেটর জ্যাক পাভলিচ। তার পরিকল্পনা অবশ্য বেশ পরিষ্কার। এমন একটি উইকেট বানানো হয়েছে, যেখানে হুট করে বলের আচরণ বদলে যাবে না। শুরুতে ব্যাটাররা ভালো সুবিধা পাবেন, তবে ম্যাচ যত এগোবে, বোলারদের জন্যও তৈরি হতে পারে সুযোগ।

পাভলিচ বলেন, ‘প্রতিপক্ষ বাংলাদেশও বেশ অভিজ্ঞ দল। তাই আমরা কনসিস্টেন্ট পিচ চাই যেটা খেলার জন্য ভালো হবে। আমরা সব কিছু নিয়ে গর্বিত। ছেলেরা এখানে আছে কয়েকদিন হলো। ভেন্যুটারও ক্রমশ উন্নতি হচ্ছে। এখানে প্রথম শ্রেণির ক্রিকেটের ভালো সুযোগ-সুবিধা রয়েছে। আমাদের জন্য অনেক গৌরবের ব্যাপার।’

তবে কিউরেটরের কথায় একটা সতর্কবার্তাও আছে বাংলাদেশের ব্যাটারদের জন্য। প্রথম দুই দিনে উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো থাকলেও চতুর্থ ও পঞ্চম দিনে পরিস্থিতি বদলে যেতে পারে। অর্থাৎ পাঁচ দিনের টেস্টে সময়ের সঙ্গে ২২ গজের চরিত্রও পরীক্ষার অংশ হয়ে উঠতে পারে।

পাভলিচ বলেন, ‘চতুর্থ ও পঞ্চম দিনে উইকেট চ্যালেঞ্জিং হয়ে উঠতেই পারে। তবে আমরা কনসিস্টেন্ট পিচ তৈরির চেষ্টাই করেছি। পিচে এডজাস্টমেন্ট জরুরী। টিপিক্যাল অস্ট্রেলিয়ান পিচ বলতে যা বোঝায়, আসলে দেশের সব পিচ তেমনই আচরণ করে। তাই এখানেও ব্যতিক্রম হবে না। আমি আশা করছি কনসিস্টেন্ট গুড ব্যাটিং উইকেট থাকবে। বোলাররা পরিশ্রমের সুফল পাবে।’

এখানেই বাংলাদেশের জন্য আসল চ্যালেঞ্জ। শুধু শুরুর দিকে রান করার সুযোগ পেলেই হবে না, ম্যাচের পরিস্থিতি বুঝে দ্রুত মানিয়ে নিতে হবে। কারণ কিউরেটরের বক্তব্য অনুযায়ী, ধৈর্য ধরে সঠিক জায়গায় বল করতে পারলে বোলাররাও নিজেদের সুযোগ পাবেন।

ডারউনের প্রথম টেস্টের উইকেট তৈরি করতে গিয়ে কোনো চাপ অনুভব করেছেন কি না—এমন প্রশ্নের জবাবেও আত্মবিশ্বাসী পাভলিচ। তাঁর মতে, নিজের নিয়ন্ত্রণের বাইরে থাকা বিষয় নিয়ে চাপ নেওয়ার কোনো কারণ নেই।

তিনি বলেন, ‘না, কোনো চাপ অনুভব করিনি। যেভাবে করলে ভালো হবে, সেভাবেই আমি নিজের সেরাটা দিয়েছি। এখানে খেলা হচ্ছে, এটা বাস্তবায়ন করার পেছনে অনেক উচ্ছ্বাস-উল্লাস জড়িত। যা নিয়ন্ত্রণে নেই তা নিয়ে তো চাপ অনুভব করে লাভ নেই। আমরা আমাদের সম্ভাব্য সেরা পিচই বানিয়েছি।’

ডারউনের কাছে এই টেস্টের গুরুত্ব আরও বেশি। প্রথমবারের মতো টেস্ট আয়োজনের সুযোগ পাওয়া এই ভেন্যু ভবিষ্যতেও বড় ম্যাচের কেন্দ্র হতে চায়। তাই প্রথম আয়োজনটি সফল করতে মাঠের বাইরেও চলছে ব্যাপক প্রস্তুতি।

পাভলিচ বলেন, ‘সুযোগ-সুবিধার দিক থেকে আমরা এমন একটা পরিবেশ গড়ে তুলেছি যে সবাই এখানে কাজ করতে মুখিয়ে থাকে। তাই অবশ্যই আপনি এখানে হাই লেভেল ক্রিকেট আয়োজন করতে চাইবেন, যা আমরা ধারাবাহিকভাবেই করতে চাই।’

Related Posts

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের আইসিসির চেয়ারম্যান জয় শাহ
বিশেষ প্রতিবেদন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের আইসিসির চেয়ারম্যান জয় শাহ

0
রবিনকে প্রথমে খেলতে দেওয়ার কারণ জানালেন তানজিদ
বিশেষ প্রতিবেদন

রবিনকে প্রথমে খেলতে দেওয়ার কারণ জানালেন তানজিদ

0
হৃদয়-লিটনের রেকর্ড জুটিতে স্বস্তির দিন বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

হৃদয়-লিটনের রেকর্ড জুটিতে স্বস্তির দিন বাংলাদেশের

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD