Monday, November 16, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

অস্ট্রেলিয়া সফর নিয়ে আশাবাদী হাবিবুল বাশার

August 3, 2026
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
মাঠের বাইরের ঘটনায় নয়, ক্রিকেটেই মনোযোগ চান তিনি
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্ট সফরের ইতিহাস খুব বেশি দীর্ঘ নয়। বরং বিরতিটাই বড়। সর্বশেষ সেখানে টেস্ট খেলতে গিয়েছিল ২৩ বছর আগে। তখন আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের জায়গা খুঁজে ফিরছিল বাংলাদেশ। দুই দশকেরও বেশি সময় পর সেই অস্ট্রেলিয়াতেই এবার যাচ্ছে এক ভিন্ন বাংলাদেশ-আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার চার নম্বর দল হিসেবে।

দীর্ঘ ১৮ বছর পর অস্ট্রেলিয়া সফরে গেলেও টেস্টের হিসেবে এটি বাংলাদেশের ২৩ বছর পরের প্রত্যাবর্তন। আর সেই কারণেই বদলে গেছে লক্ষ্যও। আগের সফরে যেখানে মূল উদ্দেশ্য ছিল টিকে থাকা, এবার সেখানে ভালো ফল এনে দেওয়ার প্রত্যাশা।

অস্ট্রেলিয়া রওনা হওয়ার আগে বিমানবন্দরে প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেছেন, ‘চ্যালেঞ্জ ২৩ বছর আগেও ছিল, এখনও আছে। তখন লক্ষ্য একরকম ছিল, এখন ভিন্ন। তখনকার প্রেক্ষাপট একরকম ছিল, এখন অন্যরকম। তখন মূল লক্ষ্য ছিল সার্ভাইভ করা। এবার আমরা শুধু সার্ভাইভ করতে যাচ্ছি না, ভালো কিছু করতে চাই।’

দলের ক্রিকেটারদের মানসিকতা নিয়েও আশাবাদী বাশার। তাঁর মতে, অস্ট্রেলিয়ার মতো কঠিন কন্ডিশনে নিজেদের প্রমাণ করার তীব্র আগ্রহ রয়েছে সবার মধ্যেই।

তিনি বলেন, ‘যাদের সাথে যেটুকুই কথা হয়েছে, সবাই খুব এক্সাইটেড। গেলে আরও ভালো করে কথা হবে। সবাই এখানে বিশেষ কিছু করে ক্যারিয়ারের মনে রাখার মতো কিছু করতে চায়। আমরা জানি চ্যালেঞ্জ অনেক বেশি। অবশ্যই অস্ট্রেলিয়া অনেক শক্তিশালী দল। তবে সবাই এমন কিছু করতে চায় যাতে সারা জীবন মনে রাখতে পারবে, ক্যারিয়ারে হাইলাইট হতে পারবে। সবাই খুব পজিটিভ। জানি কাজটা অবশ্যই কঠিন। তবে কাজটা করতে পারলে সবারই ভালো লাগবে।’

বাংলাদেশের সামনে কঠিন চ্যালেঞ্জ থাকলেও অতীতের একটি স্মৃতি ভরসা জোগাচ্ছে দলকে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম চক্রে নিউজিল্যান্ডের মাউন্ট মঙ্গানুইয়ে স্বাগতিকদের হারিয়ে ইতিহাস গড়েছিল বাংলাদেশ। সেই সফরেও পূর্ণশক্তির দল ছিল না, চোটের সমস্যাও ছিল।

তাই এবারের দলেও কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারের অনুপস্থিতি থাকলেও সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না প্রধান নির্বাচক।

বাশারের ভাষায়, ‘আমরা এর আগে নিউজিল্যান্ডকে টেস্ট হারিয়েছি। সেটাও কঠিন সফর ছিল। সেখানেও সেরা একাদশ ছিল না, তখন যারা খেলতেন। অনেকে ইঞ্জুরিতে ছিলেন। কিছুই অসম্ভব না। কঠিন তবে অসম্ভব কিছু না।’

দুই দশকের বেশি সময় আগে অস্ট্রেলিয়ায় বাংলাদেশ গিয়েছিল শেখার প্রত্যাশা নিয়ে। এবার একই গন্তব্যে যাচ্ছে নিজেদের সামর্থ্যের প্রমাণ দেওয়ার বিশ্বাস নিয়ে। ১৩ আগস্ট ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু ২২ আগস্ট।

Related Posts

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের আইসিসির চেয়ারম্যান জয় শাহ
বিশেষ প্রতিবেদন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের আইসিসির চেয়ারম্যান জয় শাহ

0
রবিনকে প্রথমে খেলতে দেওয়ার কারণ জানালেন তানজিদ
বিশেষ প্রতিবেদন

রবিনকে প্রথমে খেলতে দেওয়ার কারণ জানালেন তানজিদ

0
হৃদয়-লিটনের রেকর্ড জুটিতে স্বস্তির দিন বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

হৃদয়-লিটনের রেকর্ড জুটিতে স্বস্তির দিন বাংলাদেশের

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD