Tuesday, July 7, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বল হাতে ঝড় তুলে অনন্য উচ্চতায় নাহিদ রানা

July 6, 2026
in বিশেষ প্রতিবেদন, বিশেষজ্ঞ কলাম, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
বল হাতে ঝড় তুলে অনন্য উচ্চতায় নাহিদ রানা
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on Twitter

হারারে স্পোর্টস ক্লাবে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ইতিহাস গড়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার নাহিদ রানা। আগুনঝরা বোলিংয়ে ১০ ওভারে ২ মেডেনসহ মাত্র ২১ রান খরচায় ৬ উইকেট শিকার করে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের হয়ে সেরা বোলিং ফিগারের নতুন রেকর্ড গড়েছেন তিনি।

এর আগে এই রেকর্ডের যৌথ মালিক ছিলেন বাংলাদেশের সাবেক দুই পেসার মাশরাফি বিন মর্তুজা ও রুবেল হোসেন। দুজনই ২৬ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন। ২০০৬ সালে নাইরোবিতে কেনিয়ার বিপক্ষে ১০ ওভারে ২৬ রান দিয়ে ৬ উইকেট শিকার করেছিলেন মাশরাফি। সেই ম্যাচে বাংলাদেশ ৬ উইকেটের জয় পেয়েছিল।

এর সাত বছর পর ২০১৩ সালে মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র ৫.৫ ওভারে ২৬ রান দিয়ে ৬ উইকেট নেন রুবেল হোসেন। তার দুর্দান্ত বোলিংয়ে বৃষ্টি আইনে ৪৩ রানে জয় পেয়েছিল বাংলাদেশ। দীর্ঘ ১৩ বছর ধরে অক্ষত থাকা সেই রেকর্ড এবার নিজের করে নিলেন নাহিদ রানা।

২৩ বছর বয়সী এই পেসারের ওয়ানডে ক্যারিয়ারে এটি তৃতীয় পাঁচ উইকেটের সাফল্য। ক্যারিয়ারের মাত্র ১৪তম ম্যাচেই এই কীর্তি গড়লেন তিনি। এর আগে চলতি বছরের মার্চে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে ৭ ওভারে ২৪ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন নাহিদ। এরপর এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষেও ১০ ওভারে ৩২ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন।

২০২৪ সালের নভেম্বরে শারজাহতে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় নাহিদ রানার। অভিষেকের বছরে তিনটি এবং পরের বছরে দুটি ম্যাচ খেললেও চলতি বছরই নিজেকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন তিনি। এখন পর্যন্ত ১৪টি ওয়ানডেতে ৩১ উইকেট শিকার করেছেন এই গতিতারকা।

বাংলাদেশের হয়ে ওয়ানডেতে এক ইনিংসে ৬ উইকেট নেওয়া বোলারদের তালিকায় নাহিদ ছাড়াও রয়েছেন মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসেন, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম। রিশাদ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩৫ রানে, মুস্তাফিজ ভারতের বিপক্ষে ৪৩ রানে এবং শরিফুল অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৮ রানে ৬টি করে উইকেট নিয়েছিলেন। তবে সবার ওপরে এখন নাহিদ রানার ২১ রানে ৬ উইকেটের অনন্য বোলিং।

Previous Post

নাহিদের ৬ উইকেটও জেতাতে পারল না বাংলাদেশকে

Next Post

অশ্রুতে শেষ বিশ্বকাপ, আবেগঘন বিদায় রোনালদোর

Related Posts

বিশ্বাসের জোরেই বাংলাদেশের বিপক্ষে স্মরণীয় জয়
বিশেষ প্রতিবেদন

বিশ্বাসের জোরেই বাংলাদেশের বিপক্ষে স্মরণীয় জয়

4
সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ
বিশেষ প্রতিবেদন

রেকর্ড গড়েও আক্ষেপ নাহিদ রানার

3
অশ্রুতে শেষ বিশ্বকাপ, আবেগঘন বিদায় রোনালদোর
অনান্য খেলা

অশ্রুতে শেষ বিশ্বকাপ, আবেগঘন বিদায় রোনালদোর

6
Next Post
অশ্রুতে শেষ বিশ্বকাপ, আবেগঘন বিদায় রোনালদোর

অশ্রুতে শেষ বিশ্বকাপ, আবেগঘন বিদায় রোনালদোর

Discussion about this post

সর্বশেষ..

বিশ্বাসের জোরেই বাংলাদেশের বিপক্ষে স্মরণীয় জয়

বিশ্বাসের জোরেই বাংলাদেশের বিপক্ষে স্মরণীয় জয়

by cricbdadmin
0
4

৬৯ রানে ৮ উইকেট। সেখান থেকে সাধারণত কোনো দল ম্যাচে টিকে থাকার স্বপ্নই দেখে না। কিন্তু হারারের মাঠে জিম্বাবুয়ে শুধু...

সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ

রেকর্ড গড়েও আক্ষেপ নাহিদ রানার

by cricbdadmin
0
3

টেস্ট সিরিজের পর ওয়ানডেতেও হতাশাজনক শুরু করেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ২৫ রানে হেরে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে...

অশ্রুতে শেষ বিশ্বকাপ, আবেগঘন বিদায় রোনালদোর

অশ্রুতে শেষ বিশ্বকাপ, আবেগঘন বিদায় রোনালদোর

by cricbdadmin
0
6

বিশ্বকাপ ট্রফি জয়ের স্বপ্ন আর কখনোই পূরণ হবে না ক্রিশ্চিয়ানো রোনালদোর। ২০২৬ বিশ্বকাপে স্পেনের কাছে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে...

বল হাতে ঝড় তুলে অনন্য উচ্চতায় নাহিদ রানা

বল হাতে ঝড় তুলে অনন্য উচ্চতায় নাহিদ রানা

by cricbdadmin
0
8

হারারে স্পোর্টস ক্লাবে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ইতিহাস গড়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার নাহিদ রানা। আগুনঝরা বোলিংয়ে ১০ ওভারে ২...

নাহিদের ৬ উইকেটও জেতাতে পারল না বাংলাদেশকে

নাহিদের ৬ উইকেটও জেতাতে পারল না বাংলাদেশকে

by cricbdadmin
0
8

মাত্র ১৪২ রানের লক্ষ্য। আধুনিক ওয়ানডে ক্রিকেটে এমন রান তাড়া করে জয় পাওয়াকে সাধারণ ঘটনা বলেই ধরা হয়। কিন্তু সেই...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD