Sunday, November 15, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

নির্বাচনে বিসিবির পরিচালক হলেন যারা

June 7, 2026
in বিশেষ প্রতিবেদন, বিশেষজ্ঞ কলাম, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
‘অবশ্যই আমরা নির্বাচন করব’
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন পরিচালনা পর্ষদ এখন পুরোপুরি চূড়ান্ত। সভাপতি হিসেবে তামিম ইকবালের অভিষেক যতটা আলোচনায়, তার চেয়ে কম গুরুত্বপূর্ণ নয় নতুন বোর্ডের সামগ্রিক গঠন। কারণ আগামী কয়েক বছর দেশের ক্রিকেটের নীতিনির্ধারণ, আর্থিক পরিকল্পনা, অবকাঠামো উন্নয়ন ও প্রতিযোগিতামূলক কাঠামো পরিচালনার দায়িত্ব থাকবে এই পর্ষদের কাঁধে।

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী পরিচালনা পর্ষদের সদস্যসংখ্যা ২৫। এর মধ্যে ২৩ জন নির্বাচিত হন ভোটের মাধ্যমে, আর বাকি দুজনকে মনোনয়ন দেয় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এবারের বোর্ডে এনএসসির মনোনীত পরিচালক হিসেবে জায়গা পেয়েছেন রুহুল আমিন ও সরফরাজ আহমেদ। ফলে ভোটে নির্বাচিত ২৩ জনের সঙ্গে এই দুজনকে নিয়েই গঠিত হয়েছে বিসিবির পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ।

২৩ নির্বাচিত পরিচালকের মধ্যে সবচেয়ে বড় অংশ এসেছে ঢাকার ক্লাব ক্যাটাগরি থেকে। এই ক্যাটাগরি থেকে নির্বাচিত হয়েছেন ১২ জন। জেলা ও বিভাগীয় ক্রিকেট সংস্থাগুলোর প্রতিনিধিত্বকারী ক্যাটাগরি-১ থেকে এসেছেন ১০ জন। আর বিশেষ সংস্থা ও সাবেক ক্রিকেটারদের প্রতিনিধিত্বকারী ক্যাটাগরি-৩ থেকে নির্বাচিত হয়েছেন একজন।

মজার বিষয় হলো, বিসিবির এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা যতটা আলোচিত হয়েছে, তার চেয়ে বেশি চোখে পড়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার ঘটনা। জেলা ও বিভাগভিত্তিক ক্যাটাগরি-১-এর ১০ পরিচালকের মধ্যে সাতজনই নির্বাচিত হয়েছেন কোনো ভোট ছাড়াই। ঢাকা বিভাগ থেকে সাইদ বিন জামান ও এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ, সিলেট থেকে আব্দুল কাইয়ুম চৌধুরী, রাজশাহী থেকে মীর শাকরুল আলম, রংপুর থেকে মির্জা ফয়সল আমীন এবং চট্টগ্রাম থেকে মিনহাজুল আবেদীন নান্নু ও মঈন উদ্দিন চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন।

এই ক্যাটাগরিতে ভোটের প্রয়োজন হয়েছে মাত্র দুটি বিভাগে। বরিশালে নির্বাচনের মাধ্যমে পরিচালক হয়েছেন মিজানুর রহমান। অন্যদিকে খুলনা বিভাগ থেকে নির্বাচিত হয়েছেন শান্তনু ইসলাম সুমিত ও শফিকুল আলম তুহিন। ফলে বিভাগীয় ক্রিকেট সংস্থাগুলোর প্রতিনিধিত্বকারী ১০ পরিচালক নিয়ে সম্পন্ন হয়েছে ক্যাটাগরি-১-এর প্রতিনিধিত্ব।

সবচেয়ে বেশি আগ্রহ ছিল ক্যাটাগরি-২ বা ঢাকার ক্লাব প্রতিনিধিদের নির্বাচন ঘিরে। কারণ এখান থেকেই পরিচালক হিসেবে নির্বাচিত হয়ে পরে বিসিবির সভাপতি হয়েছেন তামিম ইকবাল। এই ক্যাটাগরিতে নির্বাচিত অন্য পরিচালকেরা হলেন মাসুদুজ্জামান, ফাহিম সিনহা, আসিফ রব্বানী, ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক, মির্জা ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, রফিকুল ইসলাম, সরকার মাহবুব আহমেদ শামীম, শানিয়ান তানিম, সাঈদ ইব্রাহিম আহমেদ এবং সাকিফ আহমেদ।

অন্যদিকে ক্যাটাগরি-৩, যেখানে বিশেষ সংস্থা ও সাবেক ক্রিকেটারদের প্রতিনিধিত্ব থাকে, সেখান থেকে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর।

বিসিবির পরিচালক
ক্যাটাগরি-১
ঢাকা বিভাগ: সাইদ বিন জামান, এস এম আবদুল্লাহ আল ফুয়াদ
চট্টগ্রাম বিভাগ: মিনহাজুল আবেদীন, মঈন উদ্দিন চৌধুরী
খুলনা বিভাগ: শফিকুল আলম, শান্তনু ইসলাম
রাজশাহী বিভাগ: মীর শাকরুল আলম
রংপুর বিভাগ: মির্জা ফয়সল আমীন
সিলেট বিভাগ: আব্দুল কাইয়ুম চৌধুরী
বরিশাল বিভাগ: মিজানুর রহমান
ক্যাটাগরি – ২
তামিম ইকবাল, মাসদুজ্জামান, ফাহিম সিনহা, আসিফ রব্বানী, ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক, মির্জা ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, রফিকুল ইসলাম, সরকার মাহবুব আহমেদ শামীম, শানিয়ান তানিম, সাঈদ ইব্রাহিম আহমেদ, সাকিফ আহমেদ।
ক্যাটাগরি – ৩
সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর।

Related Posts

মোসাদ্দেকের রাজত্ব, মিমের ব্যাটে ফিফটির উৎসব
বিশেষ প্রতিবেদন

মোসাদ্দেকের রাজত্ব, মিমের ব্যাটে ফিফটির উৎসব

0
সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক হওয়ার পথে শান্ত
বিশেষ প্রতিবেদন

তিন পেসার, এক স্পিনার নিয়েই মাঠে বাংলাদেশ?

0
১৫ বছরেই বিশ্ব রেকর্ড বৈভব সূর্যবংশীর
বিশেষ প্রতিবেদন

১৫ বছরেই বিশ্ব রেকর্ড বৈভব সূর্যবংশীর

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD