Tuesday, April 28, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বাংলাদেশ ক্রিকেটে নতুন অধ্যায় শুরু করতে চান তামিম

April 28, 2026
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ ক্রিকেটে নতুন অধ্যায়ের সূচনা করতে চান তামিম ইকবাল। সবচেয়ে কম বয়সী সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি বোর্ড পরিচালনায় ভিন্ন এক দৃষ্টিভঙ্গির ইঙ্গিত দিয়েছেন। স্বল্পমেয়াদি দায়িত্ব পেলেও শুরুতেই নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়ে বোঝাতে চেয়েছেন, স্থায়ী কাঠামো গড়ার দিকেই তাঁর মনোযোগ।

নেতৃত্বের ক্ষেত্রে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তামিম বলেছেন, ‘উপমহাদেশের মানুষ তরুণ বয়সে আপনাকে নেতা হিসেবে সহজে মেনে নিতে পারে না। সবাইকে সম্মান দেখানো আমার দায়িত্ব হবে। আবার এখানে যোগাযোগ খুব গুরুত্বপূর্ণ। আমি যদি আমার স্বপ্ন সবার সঙ্গে ভাগ করে নিই, আমার মনে হয় তারা ধীরে ধীরে আমার ওপর বিশ্বাস করতে শুরু করবে। আমি সবাইকে একত্র করতে চাই, তাদের প্রাপ্য সম্মান দিতে চাই। আমি এখানে নির্দেশ দিতে বা কঠোর সিদ্ধান্ত নিতে আসিনি। এটা আমার পছন্দ-অপছন্দের বিষয় নয়। সভাপতির চেয়ারে বসে আমার অহংকার ও রাগ দূরে সরিয়ে রাখতে হবে। এটাই আমার মানসিকতা এবং এভাবেই আমি বাংলাদেশ ক্রিকেটকে ভবিষ্যতে নিয়ে যেতে চাই।’

বোর্ড পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহির বিষয়টিকেও সামনে এনেছেন তিনি। নির্বাচন প্রসঙ্গে তামিম বলেন, ‘আমি প্রথম সংবাদ সম্মেলনে খুব স্পষ্ট করে জানিয়ে দিয়েছি, আগামী নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করব। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার দায়িত্ব রয়েছে আমার। বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্টদের একটি সুষ্ঠু নির্বাচন পাওয়ার অধিকার আছে। আপনারা সম্প্রতি দেখেছেন, কীভাবে বাংলাদেশে ক্রিকেট প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। খেলোয়াড়রা ভুগছিলেন, তাই আমরা চাই না সেই পরিস্থিতির পুনরাবৃত্তি হোক। নির্বাচনের পর যদি আমি সুযোগ পাই, তাহলে আমি বাংলাদেশ ক্রিকেটের জন্য আমার স্বপ্ন বাস্তবায়নের কাজে হাত দেব।’

দলের কাজে সরাসরি হস্তক্ষেপের বিপক্ষে অবস্থান নিয়েছেন এই সাবেক অধিনায়ক। তার ভাষায়, ‘আমি দলটিকে পেশাদারত্বের সঙ্গে সামলাতে চাই। আমি দীর্ঘদিন ধরে এই খেলা খেলেছি। তাই কী ঘটছে, সে সম্পর্কে ধারণা আছে। সবসময় পরামর্শ দেওয়া আর বিভিন্ন বিষয় ভাগ করে নেওয়া দলের জন্য ভালো নয়। আগের বোর্ড নির্বাচকদের নিয়োগ দিয়েছে, যাদের একটি ন্যায্য সুযোগ দিতে হবে। আমি যদি নির্দেশ দেওয়া শুরু করি, তবে তা ভালো হবে না। আমি যদি দলের সঙ্গে যুক্ত হই এবং দল ভালো না করে, তাহলে কে কার কাছে জবাবদিহি করবে?’

নারী ক্রিকেটারদের নিরাপত্তা প্রসঙ্গেও স্পষ্ট অবস্থান নিয়েছেন তামিম। তিনি বলেন, ‘সবার আগে আমি আমাদের নারী ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করতে চাই। যা ঘটেছে (একজন সাবেক নির্বাচকের বিরুদ্ধে জাহানারার অসদাচরণের অভিযোগ) এবং গত কয়েক বছরে তারা যা সহ্য করেছে, তাতে তাদের সার্বিক নিরাপত্তা ও সুরক্ষাই হলো এক নম্বর অগ্রাধিকার। উন্নয়ন ও বিশ্বকাপ নিয়ে আমরা একটু পরে ভাবতে পারি। তাদের মেয়েরা কত রান বা উইকেট করেছে বা নিয়েছে, তা নিয়ে তাদের মা-বাবারা খুব একটা চিন্তিত নন। তারা তাদের মেয়েদের ভালো থাকা ও নিরাপত্তা চান। বিসিবির প্রধান হিসেবে আমাকে নিশ্চিত করতে হবে যেন আমি সেই পরিবারকে নিরাপত্তার অনুভূতি দিতে পারি। আমাকে আমাদের মেয়েদের নিরাপদ রাখতে হবে।’

দর্শকসেবার মানোন্নয়নকেও গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন তিনি। তামিম বলেন, ‘যে দর্শক একটি টিকিট কেনার জন্য ২০০ টাকা খরচ করে, সে কীভাবে ২৫০ টাকার বিরিয়ানি কেনার সামর্থ্য রাখে? বিসিবি একটি আন্তর্জাতিক ম্যাচের সময় সবাইকে বিনামূল্যে পানীয় জল দিতে পারে। যখন আপনি সুযোগ-সুবিধার কথা বলেন, আমি জানতে পারলাম যে, উদাহরণস্বরূপ, মিরপুর স্টেডিয়ামটি এত বছর আগে তৈরি হওয়ার পর থেকে এর কোনো সংস্কার করা হয়নি। আমি এই ভেন্যুর শৌচাগারগুলো দেখেছি। আপনি সত্যি সত্যি আশা করতে পারেন না যে একজন অভিভাবক তার সন্তানকে এই ধরনের শৌচাগারে নিয়ে যাবে। তাহলে আমার দায়িত্ব কী? বাংলাদেশ কীভাবে ব্যাট বা বল করবে, তা আমি নিয়ন্ত্রণ করতে পারি না; কিন্তু একজন দর্শক ক্রিকেট মাঠে কতটা স্বাচ্ছন্দ্য বোধ করবে, তা আমি নিয়ন্ত্রণ করতে পারি। আমি জানি, আমি রাতারাতি সবকিছু পরিবর্তন করতে পারব না; কিন্তু আমি অবশ্যই কিছু পরিবর্তন আনতে পারি।’

আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অবস্থান শক্ত করতে চান তামিম। তার মতে, ‘আমি সবার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। অংশীদারদের সাথে কাজ করার সময় আপনাকে আরও কৌশলগত এবং যৌক্তিক হতে হবে। আমি যদি বাংলাদেশ ক্রিকেটের ভিশন সুন্দরভাবে তুলে ধরতে পারি, তবে সব বোর্ডই এর প্রশংসা করবে।’

জাতীয় দলের নেতৃত্ব দেওয়া আর বোর্ড পরিচালনার পার্থক্য তুলে ধরে তামিম বলেন, ‘জাতীয় দলের অধিনায়ক থাকা আর বোর্ড সভাপতির দায়িত্ব পালন একেবারেই আলাদা। অধিনায়ক হিসেবে কেবল দল ও খেলার দিকেই মনোযোগ দিতে হয়, আর সভাপতি হিসেবে ভাবতে হয় পুরো কাঠামো-খেলোয়াড়, কোচিং স্টাফ, এমনকি বোর্ডের কর্মীদের নিয়েও। এখানে আবেগ দিয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই, দেশের ক্রিকেটের ভবিষ্যৎ মাথায় রেখেই সিদ্ধান্ত নিতে হয়।’

Previous Post

রিশাদকে নতুন উচ্চতায় নিতে চান মুশতাক

Next Post

লিটনের বার্তা-জয়ের ধারায় চোখ হোয়াইটওয়াশে

Related Posts

লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

লিটনের বার্তা-জয়ের ধারায় চোখ হোয়াইটওয়াশে

1
প্রশংসায় ভাসছেন রিশাদ
বিশেষ প্রতিবেদন

রিশাদকে নতুন উচ্চতায় নিতে চান মুশতাক

7
প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

৪ মে শুরু ঢাকা প্রিমিয়ার লিগ, ফিরছে রেলিগেশন

6
Next Post
লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ

লিটনের বার্তা-জয়ের ধারায় চোখ হোয়াইটওয়াশে

Discussion about this post

সর্বশেষ..

লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ

লিটনের বার্তা-জয়ের ধারায় চোখ হোয়াইটওয়াশে

by cricbdadmin
0
1

নিউজিল্যান্ডের বিপক্ষে রোমাঞ্চকর জয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। বড় লক্ষ্য তাড়া করে আত্মবিশ্বাসী এই জয়ে স্পষ্ট হয়ে উঠেছে দলের...

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

বাংলাদেশ ক্রিকেটে নতুন অধ্যায় শুরু করতে চান তামিম

by cricbdadmin
0
5

বাংলাদেশ ক্রিকেটে নতুন অধ্যায়ের সূচনা করতে চান তামিম ইকবাল। সবচেয়ে কম বয়সী সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি বোর্ড...

প্রশংসায় ভাসছেন রিশাদ

রিশাদকে নতুন উচ্চতায় নিতে চান মুশতাক

by cricbdadmin
0
7

বাংলাদেশ ক্রিকেটে লেগ স্পিনার নিয়ে আশাবাদের গল্প খুব বেশি শোনা যায়নি। সেই শূন্যতায় গত কয়েক বছরে নতুন আলো হয়ে উঠেছেন...

প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ

৪ মে শুরু ঢাকা প্রিমিয়ার লিগ, ফিরছে রেলিগেশন

by cricbdadmin
0
6

আগামী ৪ মে থেকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ২০২৫-২৬ মৌসুম। দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে প্রতিযোগিতাপূর্ণ এই আসর...

হৃদয়-শামীমের ব্যাটে অবিশ্বাস্য জয় বাংলাদেশের

হৃদয়-শামীমের ব্যাটে অবিশ্বাস্য জয় বাংলাদেশের

by cricbdadmin
0
6

নিউজিল্যান্ডের বিপক্ষে কঠিন পরিস্থিতি থেকে দারুণ এক জয়ের গল্প লিখেছে বাংলাদেশ। ৩ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে কিউইদের ৬ উইকেটে হারিয়ে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD