Friday, February 27, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বাংলাদেশের অস্ট্রেলিয়া অধ্যায় আগস্টে, ২৩ বছর পর টেস্ট সিরিজ

February 25, 2026
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
বাংলাদেশের অস্ট্রেলিয়া অধ্যায় আগস্টে, ২৩ বছর পর টেস্ট সিরিজ
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। সবশেষ ২০০৩ সালে দেশটিতে সাদা পোশাকের সিরিজ খেলেছিল টাইগাররা। ২৩ বছর পর সেই স্মৃতি ফিরছে নতুন প্রজন্মের ক্রিকেটারদের হাত ধরে।

দুই ম্যাচের এই সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত, ফলে দুই দলের জন্যই পয়েন্টের গুরুত্ব থাকবে বিশেষভাবে। প্রথম টেস্ট শুরু হবে ১৩ আগস্ট ডারউইনে, যা চলবে ১৭ আগস্ট পর্যন্ত। দ্বিতীয় টেস্ট ২২ আগস্ট থেকে ২৬ আগস্ট অনুষ্ঠিত হবে ম্যাকাইয়ে।

ডারউইনের মারারা ওভাল আন্তর্জাতিক ক্রিকেটে নতুন নয়, তবে টেস্ট আয়োজনে দীর্ঘ বিরতির সাক্ষী। ২০০৩ সালে বাংলাদেশ সফরের সময় এখানে একটি টেস্ট অনুষ্ঠিত হয়েছিল। পরের বছর শ্রীলঙ্কার বিপক্ষে অস্ট্রেলিয়া খেললেও এরপর আর লাল বলের ম্যাচ হয়নি। এবার বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেটে আবারও প্রাণ ফিরে পাচ্ছে ভেন্যুটি।

অন্যদিকে গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনার টেস্ট ইতিহাস শুরুই হবে এই সিরিজ দিয়ে। ১৯৯২ বিশ্বকাপে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পর দীর্ঘ সময় আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে ছিল মাঠটি। সংস্কারের পর নারীদের আন্তর্জাতিক ম্যাচ নিয়মিত আয়োজন করা হয়েছে এখানে। গত বছর দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া ওয়ানডে দিয়ে পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটের সূচনা হয়। এবার ১০ হাজার দর্শক ধারণক্ষমতার এই স্টেডিয়ামে প্রথমবারের মতো টেস্ট অনুষ্ঠিত হবে।

এ বছরের সূচিতে দুই দলের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় রয়েছে। জুন মাসে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা। ফলে সীমিত ওভারের লড়াইয়ের পরই দুই দল নামবে টেস্ট চ্যালেঞ্জে।

 

Previous Post

চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বাংলাদেশ

Next Post

হামজারা আসছেন সরকারি বেতনে, ঘোষণা প্রতিমন্ত্রী আমিনুলের

Related Posts

দেশে সাকিবের শেষ টেস্ট নিয়ে যা বললেন বিসিবি সভাপতি
বিশেষ প্রতিবেদন

সাকিব ইস্যুতে মুখ খুললেন পাইলট

5
মার্করামের ঝড়ে উড়ল দক্ষিণ আফ্রিকা
বিশেষ প্রতিবেদন

মার্করামের ঝড়ে উড়ল দক্ষিণ আফ্রিকা

3
ক্রিকেটারদের স্বার্থই প্রথম অগ্রাধিকার মিঠুনের
বিশেষ প্রতিবেদন

বিপিএলের রেশ বিসিএলে, গ্যালারিতে স্লোগান

9
Next Post
হামজা-সামিত: ইউরোপ ও কানাডার অভিজ্ঞতা কি বদলাবে লাল-সবুজ?

হামজারা আসছেন সরকারি বেতনে, ঘোষণা প্রতিমন্ত্রী আমিনুলের

Discussion about this post

সর্বশেষ..

দেশে সাকিবের শেষ টেস্ট নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

সাকিব ইস্যুতে মুখ খুললেন পাইলট

by cricbdadmin
0
5

১৬ মাস ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা সাকিব আল হাসানকে ঘিরে আবারও আলোচনা তুঙ্গে। জানুয়ারি থেকে দেশের জার্সিতে তার প্রত্যাবর্তন...

মার্করামের ঝড়ে উড়ল দক্ষিণ আফ্রিকা

মার্করামের ঝড়ে উড়ল দক্ষিণ আফ্রিকা

by cricbdadmin
0
3

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে শক্তির প্রদর্শনী করল দক্ষিণ আফ্রিকা। ওয়েস্ট ইন্ডিজকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালের পথে এক...

ক্রিকেটারদের স্বার্থই প্রথম অগ্রাধিকার মিঠুনের

বিপিএলের রেশ বিসিএলে, গ্যালারিতে স্লোগান

by cricbdadmin
0
9

রাজশাহীতে বিসিএল ওয়ানডের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে দক্ষিণাঞ্চল ও উত্তরাঞ্চলের লড়াই চলছিল স্বাভাবিক ছন্দেই। তবে সেই ছন্দ ভাঙে হঠাৎ করেই। রাজশাহী...

লিটনের ব্যাটে জিতল উত্তরাঞ্চল

লিটনের ব্যাটে জিতল উত্তরাঞ্চল

by cricbdadmin
0
10

রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) ওয়ানডে সংস্করণের দ্বিতীয় ম্যাচে দাপুটে জয় তুলে নিয়েছে উত্তরাঞ্চল। দক্ষিণাঞ্চলকে ৬ উইকেটে...

বিপিএলে না-খেলা থেকে বোর্ড বৈধতা প্রশ্নে সরব মিজানুর

বিপিএলে না-খেলা থেকে বোর্ড বৈধতা প্রশ্নে সরব মিজানুর

by cricbdadmin
0
1

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্ব চলমান থাকলেও এবারের আসরে দেখা যায়নি বাংলাদেশকে। নানা নাটকীয়তার পরও শেষ পর্যন্ত বিশ্বকাপে অংশ নেয়নি...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD