Sunday, April 19, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

দাবিতে আরও এক ধাপ, স্বাধীন কমিটিতে যেতে চায় বিসিবি

January 23, 2026
in বিশেষ প্রতিবেদন, বিশেষজ্ঞ কলাম, ব্লগ, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
নিরাপত্তা প্রশ্নে অবস্থান বদলায়নি বিসিবি, চিঠির ব্যাখ্যা দিল আইসিসি
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু নিয়ে অবস্থান আরও কঠোর করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আইসিসি ভারতে খেলতেই হবে-এমন চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার পরও বিসিবি তাদের দাবি থেকে সরে আসেনি। বরং ভেন্যু পরিবর্তনের দাবিতে আবারও আইসিসিকে চিঠি দিয়েছে বোর্ড এবং বিষয়টি আইসিসির স্বাধীন ডিসপিউট রেজোল্যুশন কমিটির কাছে পাঠানোর অনুরোধ জানিয়েছে।

বুধবার আইসিসি স্পষ্ট করে জানায়, টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে হলে বাংলাদেশকে ভারতে গিয়েই খেলতে হবে। এর পর সরকারের সঙ্গে আলোচনা করতে আইসিসির কাছ থেকে ২৪ ঘণ্টা সময় চেয়েছিল বিসিবি। তবে সেই সময় শেষ হওয়ার পরও বাংলাদেশের সিদ্ধান্তে কোনো পরিবর্তন হয়নি। আইসিসি ভেন্যু পরিবর্তন না করলে নিরাপত্তাশঙ্কার কারণে বিশ্বকাপে না খেলার সিদ্ধান্তেই এখন অনড় বাংলাদেশ।

এই অবস্থান আরও জোরালোভাবে জানাতে গতকাল বিসিবি নতুন করে আইসিসিকে ই-মেইল পাঠিয়েছে। সেখানে ভেন্যু পরিবর্তনের দাবিটি আইসিসির স্বাধীন ডিসপিউট রেজোল্যুশন কমিটির কাছে পাঠানোর আহ্বান জানানো হয়েছে। আইসিসির কোনো সিদ্ধান্ত নিয়ে বিরোধ দেখা দিলে স্বাধীন আইনজীবীদের নিয়ে গঠিত এই কমিটি সেটির মীমাংসা করে থাকে। বিসিবির বিশ্বাস, আইসিসি চাইলে নিরপেক্ষ এই কমিটির মাধ্যমে ভেন্যু ইস্যুর একটি গ্রহণযোগ্য সমাধান আসতে পারে।

গতকাল বিকেলে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের সঙ্গে সভার পর যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, ‘আমাদের সিদ্ধান্ত পরিবর্তন হওয়ার কোনো রকম সুযোগ নেই।’ তার বক্তব্যেই পরিষ্কার, আইসিসির সিদ্ধান্তের পরও বাংলাদেশ ভারতে গিয়ে ম্যাচ খেলতে রাজি নয়।

আইসিসি যদি শেষ পর্যন্ত ভেন্যু পরিবর্তনের দাবিতে সাড়া না দেয়, তাহলে ভারত ও শ্রীলঙ্কায় আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ অনিশ্চিতই নয়, কার্যত বন্ধ হয়ে যাবে। প্রথম পর্বে বাংলাদেশের চারটি ম্যাচই নির্ধারিত ছিল ভারতের কলকাতা ও মুম্বাইয়ে।

সরকার কেন এমন সিদ্ধান্তে অনড়, সেটি ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে ব্যাখ্যা করে বলেছেন ক্রীড়া উপদেষ্টা। যদিও আলোচনার বিস্তারিত তিনি প্রকাশ করেননি, তবে জানা গেছে ক্রিকেটাররা সরকারের অবস্থানের বিরোধিতা করেননি। মতামত জানতে চাইলে তারা বলেছেন, খেলোয়াড় হিসেবে তাদের দায়িত্ব মাঠে খেলা, কিন্তু অভিভাবক হিসেবে সরকার ও বিসিবি যে সিদ্ধান্ত নেবে, তারা সেটাকেই সমর্থন করবেন।

৩ জানুয়ারি কিছু উগ্রবাদী গোষ্ঠীর হুমকির মুখে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় বিসিসিআই। সেই ঘটনার পর থেকেই ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আসিফ নজরুলের মতে, সেই পরিস্থিতির কোনো বাস্তব পরিবর্তন এখনো হয়নি।

এদিকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম জানিয়েছেন, বিশ্বকাপ খেলতে বাংলাদেশ পুরোপুরি প্রস্তুত। তবে নিরাপত্তার কথা মাথায় রেখে নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের দাবি জানিয়ে যাচ্ছে বোর্ড। ভেন্যু পরিবর্তনের দাবিটি স্বাধীন ডিসপিউট রেজোল্যুশন কমিটির কাছে পাঠানোর অনুরোধ সেই লড়াইয়েরই অংশ। নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির এক কর্মকর্তা বলেছেন, এই দাবি থেকে তারা সরে আসবেন না।

Previous Post

আর্থিক ক্ষতির চেয়েও ‘নিরাপত্তা ও মর্যাদা’ অগ্রাধিকার

Next Post

আর্থিক ধাক্কার মুখে বাংলাদেশ ক্রিকেট

Related Posts

প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ
বিশেষ প্রতিবেদন

দলবদলের প্রথম দিনে কে কোন দলে

3
বদলের হাওয়া বিসিবিতে, বেতন ৬৫ হাজার, ম্যাচ ফি এক লাখ
বিশেষ প্রতিবেদন

পূর্বাচল স্টেডিয়ামের নকশায় পরিবর্তনের ইঙ্গিত দিলেন তামিম

8
লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর
বিশেষ প্রতিবেদন

লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর

10
Next Post
ফেভারিট হয়েই মাঠে নামলেও লক্ষ্য বিশ্বকাপ প্রস্তুতি

আর্থিক ধাক্কার মুখে বাংলাদেশ ক্রিকেট

Discussion about this post

সর্বশেষ..

প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ

দলবদলের প্রথম দিনে কে কোন দলে

by cricbdadmin
0
3

ঢাকা প্রিমিয়ার লিগের দলবদল মানেই প্রতি মৌসুমে নতুন সমীকরণ, নতুন হিসাব-নিকাশ। তবে এবারের সংক্ষিপ্ত দলবদলের প্রথম দিনেই যেন স্পষ্ট হয়ে...

বদলের হাওয়া বিসিবিতে, বেতন ৬৫ হাজার, ম্যাচ ফি এক লাখ

পূর্বাচল স্টেডিয়ামের নকশায় পরিবর্তনের ইঙ্গিত দিলেন তামিম

by cricbdadmin
0
8

পূর্বাচলে আন্তর্জাতিক মানের একটি নতুন ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা দীর্ঘদিন ধরে চললেও এর অগ্রগতি এখনো ধীরগতির। শনিবার প্রকল্পটির সর্বশেষ অবস্থা...

লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর

লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর

by cricbdadmin
0
10

ঢাকা প্রিমিয়ার লিগ ঘিরে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটিয়ে শুরু হয়েছে দলবদল কার্যক্রম। শনিবার প্রথম দিনেই প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে...

‘ক্যাপ্টেনস কার্ড’, অধিনায়কদের জন্য আজীবন সুবিধা

ক্যাপ্টেনস কার্ডে ‘বৈষম্য’ দেখছেন তাপস বৈশ্য

by cricbdadmin
0
7

সাবেক অধিনায়কদের সম্মান জানাতে নতুন উদ্যোগ হিসেবে ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের হয়ে অন্তত একটি আন্তর্জাতিক...

বাংলাদেশের বিপক্ষে সিরিজে পাকিস্তানের দলে নতুন চমক

বাংলাদেশের বিপক্ষে সিরিজে পাকিস্তানের দলে নতুন চমক

by cricbdadmin
0
8

বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে পাকিস্তান ক্রিকেট দল ঘোষণা করেছে পিসিবি। দল ঘোষণা থেকে শুরু করে কোচিং স্টাফে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD