Friday, May 1, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বেঞ্চে বসে শুরু, মাঠে নেমে ইতিহাস!

January 18, 2026
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
বেঞ্চে বসে শুরু, মাঠে নেমে ইতিহাস!
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

তার এই বিপিএলের অর্ধেক সময় কেটেছে বেঞ্চে বসেই। তবে সুযোগ যখন এসেছে, তখন সেটিকে পুরোপুরি কাজে লাগিয়েছেন হাসান ইসাখিল। সিলেটে নোয়াখালী এক্সপ্রেসের একাদশে সুযোগ পেয়ে প্রথম ম্যাচেই খেলেছেন ৬০ বলে ৯২ রানের দুর্দান্ত ইনিংস। সেই ম্যাচেই বাবার সঙ্গে একই দলে মাঠে নেমে গড়েছেন আলাদা এক ইতিহাস। মোহাম্মদ নবীর ছেলের পরিচয়ের বাইরে নিজের ব্যাটেই পরিচয় গড়ে তোলার বার্তা দিয়েছিলেন তিনি।

সেই শুরুতেই থেমে থাকেননি হাসান ইসাখিল। আজ রংপুর রাইডার্সের বিপক্ষে তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম টি–টোয়েন্টি সেঞ্চুরি। ৪ চার ও ১১ ছক্কায় ৭২ বলে করেছেন ১০৬ রান। বিপিএলের ইতিহাসে এক ইনিংসে ১১টি ছক্কা মারার কীর্তি আছে মাত্র তিনজনের-ক্রিস গেইল, তামিম ইকবাল ও জনসন চার্লসের। সেই তালিকায় নিজের নাম লেখালেও রেকর্ডের হিসাব নাকি মাথায়ই ছিল না ইসাখিলের।

ম্যাচ শেষে নিজের ইনিংস নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘আমি কখনোই এটা ভেবে নামি না যে ১০টা বা ১১টা ছক্কা মারতেই হবে। আজ যে ১১টা ছক্কা মারলাম, সেটাও বুঝতে পারছিলাম না। তিন ম্যাচে আসলে অনেক ছক্কাই মেরেছি!’

প্রথম শ্রেণির ক্রিকেট ও লিস্ট ‘এ’ ক্রিকেটে আগেই সেঞ্চুরি করেছিলেন হাসান ইসাখিল। তবে টি–টোয়েন্টিতে এটিই তাঁর প্রথম শতক। নিজের ভবিষ্যৎ পথচলায় এই ইনিংস বড় অনুপ্রেরণা হয়ে থাকবে বলেই মনে করেন তিনি। বিপিএলে আবার খেলার আগ্রহও লুকাননি। স্পষ্ট করেই বলেছেন, ‘যদি কেউ আমাকে দলে নেয়, আমি আবার বিপিএলে আসতে চাই।’

রংপুরের বিপক্ষে তাঁর ইনিংসটি অবশ্য শুরুতে ছিল ধীরগতির। ফিফটি পেতে লেগেছে ৫০ বল। তবে এরপর দৃশ্যপট বদলে যায়। পরের ২২ বলেই আসে ৫৭ রান। সেঞ্চুরির পর নোয়াখালী এক্সপ্রেসের সংগ্রহ দাঁড়ায় ১৭৩ রানে। যদিও শেষ পর্যন্ত সেটি জয়ের জন্য যথেষ্ট হয়নি।

ইনিংসজুড়ে কী পরিকল্পনায় ব্যাট করছিলেন, সেটাও ব্যাখ্যা করেছেন হাসান ইসাখিল। তার ভাষায়, ‘পরিকল্পনা সহজ ছিল। ঠিক জায়গায় বল পেলে মারতে যাব। ইন্টেন্ট থাকবে ইতিবাচক। প্রথম ১০–১২ ওভার খুব কঠিন ছিল। স্ট্রাইক রোটেশন ভালো হচ্ছিল না। পরে উইকেট বদলে যায়। তখন নিজেকে বলছিলাম, এখন মারতে হবে।’

Previous Post

বাংলাদেশের ম্যাচ না সরালে বিশ্বকাপ খেলবে না পাকিস্তান!

Next Post

হেরে গেলেও কোয়ালিফায়ারে চট্টগ্রাম, জয়ে শেষ ঢাকার

Related Posts

প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ
বিশেষ প্রতিবেদন

নতুন ফরম্যাট, এক লিগেই চ্যাম্পিয়ন, রেলিগেশন লিগ ছাড়াই অবনমন

2
দেশে সাকিবের শেষ টেস্ট নিয়ে যা বললেন বিসিবি সভাপতি
বিশেষ প্রতিবেদন

আশার আলো দেখছেন সাকিব

4
তামিমকে নিয়ে যা বললেন সাকিব
বিশেষ প্রতিবেদন

সাকিবের সঙ্গে তিন সাবেক অধিনায়কের কথাই বললেন তামিম

4
Next Post
হেরে গেলেও কোয়ালিফায়ারে চট্টগ্রাম, জয়ে শেষ ঢাকার

হেরে গেলেও কোয়ালিফায়ারে চট্টগ্রাম, জয়ে শেষ ঢাকার

Discussion about this post

সর্বশেষ..

প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ

নতুন ফরম্যাট, এক লিগেই চ্যাম্পিয়ন, রেলিগেশন লিগ ছাড়াই অবনমন

by cricbdadmin
0
2

ঢাকার ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ নতুন মৌসুমে ভিন্ন এক কাঠামো নিয়ে মাঠে নামছে। দীর্ঘদিন...

দেশে সাকিবের শেষ টেস্ট নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

আশার আলো দেখছেন সাকিব

by cricbdadmin
0
4

দুই বছর আগে যা ছিল নিয়মিত ক্রিকেটীয় প্রতিদ্বন্দ্বিতা, তা ধীরে ধীরে রূপ নেয় দূরত্ব আর সন্দেহে। বাংলাদেশ ও ভারতের ক্রিকেট...

তামিমকে নিয়ে যা বললেন সাকিব

সাকিবের সঙ্গে তিন সাবেক অধিনায়কের কথাই বললেন তামিম

by cricbdadmin
0
4

বাংলাদেশ ক্রিকেটে দীর্ঘদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা সাকিব আল হাসান-এর জাতীয় দলে ফেরা নিয়ে আবারও কথা উঠেছে। তবে এই আলোচনায়...

তামিমদের সময় বেঁধে দিল এনএসসি

নির্বাচন, স্বচ্ছতা ও রাজস্ব-তিন লক্ষ্য নিয়ে তামিম

by cricbdadmin
0
11

বাংলাদেশ ক্রিকেটে প্রশাসনিক পরিবর্তনের পর নতুন দায়িত্বে এসে সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন তামিম ইকবাল। জাতীয় ক্রীড়া পরিষদ আগের পরিচালনা...

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

পদত্যাগ নয়, নির্বাচনেই চোখ তামিমের

by cricbdadmin
0
9

বাংলাদেশ ক্রিকেট প্রশাসনে পরিবর্তনে কেন্দ্রীয় ভূমিকায় উঠে এসেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির প্রধান...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD