Saturday, May 2, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ছয় ম্যাচে টানা হার, হতাশার গল্প দীর্ঘ হচ্ছে নোয়াখালীর

January 8, 2026
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
ছয় ম্যাচে টানা হার, হতাশার গল্প দীর্ঘ হচ্ছে নোয়াখালীর
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নোয়াখালী এক্সপ্রেসের জন্য দুঃস্বপ্নের আসর যেন আরও গাঢ় রঙ ধারণ করছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সের কাছে ৪ উইকেটে হেরে টানা ষষ্ঠবার মাঠ ছাড়ল হতাশ মুখে। এর আগে প্রথম পাঁচ ম্যাচ হেরে বিপিএলের ইতিহাসে অনাকাঙ্ক্ষিত রেকর্ড গড়েছিল দলটি, আর এবার সেই রেকর্ডই নিজেদের হাতে আরও বড় করল নোয়াখালী।

আজ টসে হেরে ব্যাট করতে নেমে এদিন তুলনামূলকভাবে আশাব্যঞ্জক শুরু পায় নোয়াখালী। ওপেনার সৌম্য সরকার ও সাহাদাত হোসেন দিপু প্রথম উইকেটে যোগ করেন ৫৭ রান, যা চলতি আসরে নোয়াখালীর সেরা ওপেনিং জুটি। দিপু ৩০ রান করে ফিরলেও সৌম্য ছিলেন সাবলীল। ৪৩ বলে ৫৯ রানের দায়িত্বশীল ইনিংস খেলে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন তিনি।

তবে শুরুটা যতটা উজ্জ্বল ছিল, শেষটা ছিল ততটাই ম্লান। সৌম্যের বিদায়ের পর একের পর এক উইকেট হারাতে থাকে নোয়াখালী। মোহাম্মদ নবী ৩৫ রান করে কিছুটা প্রতিরোধ গড়লেও অন্য ব্যাটসম্যানদের ব্যর্থতায় নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫১ রানেই থামে দলটি। রাজশাহীর বোলারদের মধ্যে রিপন মন্ডল ছিলেন সবচেয়ে কার্যকর, পেয়েছেন দুটি উইকেট। অধিনায়ক নাজমুল হোসেন শান্তও বল হাতে অবদান রাখেন।

১৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রাজশাহী শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। তানজিদ হাসান তামিম ও মোহাম্মদ ওয়াসিমের ৪৭ রানের উদ্বোধনী জুটি লক্ষ্য তাড়ায় গতি এনে দেয়। তানজিদ ২১ রান করে ফিরলেও ওয়াসিম ছিলেন আগ্রাসী। ৩৫ বলের ইনিংসে চারটি চার ও চারটি ছক্কার সাহায্যে তিনি করেন ম্যাচসেরা ৬০ রান।

মাঝপথে রাজশাহীর ব্যাটিংয়ে কিছুটা চাপ তৈরি হয়। অধিনায়ক শান্ত মাত্র ১ রান করে মেহেদী হাসান রানার বলে আউট হন, মুশফিকুর রহিমও থামেন ১৯ রানে। তবু রায়ান বার্লের অপরাজিত ১৯ রানে ভর করে ৬ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় রাজশাহী।

নোয়াখালীর হয়ে বল হাতে সবচেয়ে উজ্জ্বল ছিলেন মেহেদী হাসান রানা, যিনি ২৫ রান দিয়ে তিনটি উইকেট শিকার করেন। কিন্তু দলীয় ব্যর্থতার ভিড়ে তার এই পারফরম্যান্সও হার এড়াতে পারেনি।

এই জয়ে রাজশাহী ওয়ারিয়র্স আসরে টানা তৃতীয় জয় তুলে নিয়ে পাঁচ ম্যাচে চার জয়ের আনন্দে ভাসছে। বিপরীতে ছয় ম্যাচ শেষে এখনো জয়ের দেখা না পাওয়া নোয়াখালী এক্সপ্রেসের জন্য বিপিএল অভিযান ক্রমেই হতাশার প্রতিচ্ছবি হয়ে উঠছে।

Previous Post

লিজেন্ডদের আসরে নতুন ঠিকানা, বাংলাদেশ টাইগার্সে সাকিব

Next Post

নেপালে কঠিন চ্যালেঞ্জ , স্কোয়াড ঘোষণা বাংলাদেশের

Related Posts

প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ
বিশেষ প্রতিবেদন

নতুন ফরম্যাট, এক লিগেই চ্যাম্পিয়ন, রেলিগেশন লিগ ছাড়াই অবনমন

2
দেশে সাকিবের শেষ টেস্ট নিয়ে যা বললেন বিসিবি সভাপতি
বিশেষ প্রতিবেদন

আশার আলো দেখছেন সাকিব

4
তামিমকে নিয়ে যা বললেন সাকিব
বিশেষ প্রতিবেদন

সাকিবের সঙ্গে তিন সাবেক অধিনায়কের কথাই বললেন তামিম

4
Next Post
‘আমাদের সেমিফাইনালে খেলা উচিত ছিল’

নেপালে কঠিন চ্যালেঞ্জ , স্কোয়াড ঘোষণা বাংলাদেশের

Discussion about this post

সর্বশেষ..

প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ

নতুন ফরম্যাট, এক লিগেই চ্যাম্পিয়ন, রেলিগেশন লিগ ছাড়াই অবনমন

by cricbdadmin
0
2

ঢাকার ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ নতুন মৌসুমে ভিন্ন এক কাঠামো নিয়ে মাঠে নামছে। দীর্ঘদিন...

দেশে সাকিবের শেষ টেস্ট নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

আশার আলো দেখছেন সাকিব

by cricbdadmin
0
4

দুই বছর আগে যা ছিল নিয়মিত ক্রিকেটীয় প্রতিদ্বন্দ্বিতা, তা ধীরে ধীরে রূপ নেয় দূরত্ব আর সন্দেহে। বাংলাদেশ ও ভারতের ক্রিকেট...

তামিমকে নিয়ে যা বললেন সাকিব

সাকিবের সঙ্গে তিন সাবেক অধিনায়কের কথাই বললেন তামিম

by cricbdadmin
0
4

বাংলাদেশ ক্রিকেটে দীর্ঘদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা সাকিব আল হাসান-এর জাতীয় দলে ফেরা নিয়ে আবারও কথা উঠেছে। তবে এই আলোচনায়...

তামিমদের সময় বেঁধে দিল এনএসসি

নির্বাচন, স্বচ্ছতা ও রাজস্ব-তিন লক্ষ্য নিয়ে তামিম

by cricbdadmin
0
11

বাংলাদেশ ক্রিকেটে প্রশাসনিক পরিবর্তনের পর নতুন দায়িত্বে এসে সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন তামিম ইকবাল। জাতীয় ক্রীড়া পরিষদ আগের পরিচালনা...

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

পদত্যাগ নয়, নির্বাচনেই চোখ তামিমের

by cricbdadmin
0
9

বাংলাদেশ ক্রিকেট প্রশাসনে পরিবর্তনে কেন্দ্রীয় ভূমিকায় উঠে এসেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির প্রধান...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD