Friday, April 17, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বঞ্চিত ক্রিকেটারদের ফেরাতে বিসিবির নতুন উদ্যোগ

December 29, 2025
in বিশেষ প্রতিবেদন, বিশেষজ্ঞ কলাম, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
এবার জাতীয় লিগ টি-টোয়েন্টি, বাদ বিসিএল ওয়ানডে
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিনের অচলাবস্থা কাটাতে এবং প্রতিভার ধারাবাহিকতা বজায় রাখতে নতুন টুর্নামেন্ট চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‘সোনার বাংলা পাথওয়ে টি-২০ ক্রিকেট লিগ ২০২৬’ নামের এই প্রতিযোগিতা মূলত সেই সব ক্রিকেটারদের জন্য, যারা ফ্র্যাঞ্চাইজি কিংবা প্রচলিত ক্লাব লিগ কাঠামোর বাইরে থেকে প্রতিযোগিতামূলক ক্রিকেটের সুযোগ থেকে বঞ্চিত হয়ে পড়েছেন।

বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৬ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে টুর্নামেন্টটি শুরু হবে। রাজশাহী ও বগুড়া-এই দুই ভেন্যুতে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। পুরো আয়োজনের নেতৃত্বে থাকবেন বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদ, যাকে ইভেন্টের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। ছয় থেকে আটটি দল নিয়ে এই লিগ আয়োজনের পরিকল্পনা থাকলেও দলসংখ্যা ও কাঠামো এখনও চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

খেলোয়াড় বাছাইয়ের দায়িত্ব থাকবে জাতীয় নির্বাচক কমিটির হাতে। নির্বাচনের ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে বিপিএল ২০২৫–২৬ মৌসুমের নিলামে থেকেও যেসব ক্রিকেটার কোনো দলে জায়গা পাননি এবং ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগে অংশগ্রহণ না করা আটটি ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ ক্রিকেটারদের।

বিসিবির ধারণা, এই দুই শ্রেণির খেলোয়াড়দের নিয়ে গড়া প্রতিযোগিতামূলক একটি টুর্নামেন্ট ঘরোয়া ক্রিকেটের গভীরতা বাড়াতে সহায়ক হবে।

বর্তমান প্রেক্ষাপটে এই উদ্যোগের তাৎপর্য আরও বেশি। গত অক্টোবরে বিসিবি নির্বাচন ও বোর্ডের বৈধতা নিয়ে বিতর্কের জেরে প্রথম বিভাগসহ বিভিন্ন লিগের ৪৫টি ক্লাব ক্রিকেট কার্যক্রম থেকে সরে দাঁড়ায়।

ফলে প্রথম বিভাগের আটটি ক্লাবের বহু ক্রিকেটার কার্যত মাঠের বাইরে পড়ে যান। যদিও প্রথম বিভাগ লিগ চলছে, তবে ওই ক্লাবগুলোর ক্রিকেটারদের জন্য অনিশ্চয়তা কাটেনি। সামনে প্রিমিয়ার লিগ ও দ্বিতীয় বিভাগ লিগ নিয়েও প্রশ্নচিহ্ন রয়ে গেছে।

এই বাস্তবতায় লিগ বর্জন করা ক্লাবগুলোর ক্রিকেটারদের জন্য বিকল্প একটি টুর্নামেন্ট আয়োজনের কথা বিসিবি আগে থেকেই ভাবছিল। ‘সোনার বাংলা পাথওয়ে টি২০ ক্রিকেট লিগ ২০২৬’ সেই ভাবনারই বাস্তব রূপ, যেখানে অপেক্ষমাণ ক্রিকেটাররা আবার নিজেদের সামর্থ্য দেখানোর সুযোগ পাবেন।

টুর্নামেন্টের মান ও পেশাদারিত্ব নিশ্চিত করতে প্রতিটি দলের জন্য আলাদা কোচ ও ম্যানেজমেন্ট নিয়োগ দেবে বিসিবি। ক্রিকেটারদের পারিশ্রমিকসহ সব ধরনের আর্থিক বিষয়ও সরাসরি বোর্ড পরিচালনা করবে। বিসিবি জানিয়েছে, দল গঠন, ম্যাচ সূচি এবং পরিচালনাসংক্রান্ত অন্যান্য বিস্তারিত তথ্য সময়মতো প্রকাশ করা হবে।

Previous Post

ফাহিমের বোলিং তোপ, মালান-লিটনে রংপুরের অনায়াস জয়

Next Post

সাকিবকে জাতীয় দলে চাইলেন তাসকিন

Related Posts

তিন পেসার নিয়ে মাঠে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

তিন পেসার নিয়ে মাঠে বাংলাদেশ

6
অধিনায়কদের ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু, অনুপস্থিত সাকিব-মাশরাফিরা
বিশেষ প্রতিবেদন

অধিনায়কদের ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু, অনুপস্থিত সাকিব-মাশরাফিরা

3
ক্রিকেট ইতিহাসে কূটনৈতিক ব্যর্থতার বিশ্বরেকর্ড দেখলাম: লুৎফর রহমান বাদল
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

তামিম ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অনুরোধে লিগ খেলবে রূপগঞ্জ

10
Next Post
প্রথমবার আইএল টি-টোয়েন্টিতে বাংলাদেশের তিন তারকা

সাকিবকে জাতীয় দলে চাইলেন তাসকিন

Discussion about this post

সর্বশেষ..

তিন পেসার নিয়ে মাঠে বাংলাদেশ

তিন পেসার নিয়ে মাঠে বাংলাদেশ

by cricbdadmin
0
6

স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী নিউজিল্যান্ড-এর মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ দিয়ে শুরু হয়েছে দ্বৈরথ। সিরিজের উদ্বোধনী ম্যাচে টসে...

অধিনায়কদের ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু, অনুপস্থিত সাকিব-মাশরাফিরা

অধিনায়কদের ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু, অনুপস্থিত সাকিব-মাশরাফিরা

by cricbdadmin
0
3

দেশের ক্রিকেটে সাবেক অধিনায়কদের সম্মান জানাতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‘ক্যাপ্টেনস কার্ড’ নামে বিশেষ এক স্বীকৃতি কর্মসূচির...

ক্রিকেট ইতিহাসে কূটনৈতিক ব্যর্থতার বিশ্বরেকর্ড দেখলাম: লুৎফর রহমান বাদল

তামিম ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অনুরোধে লিগ খেলবে রূপগঞ্জ

by cricbdadmin
0
10

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ (ডিপিএল) নতুন মৌসুম ঘিরে আবারও সরব হয়ে উঠছে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন...

দেশে ফিরলেন সাকিব-মুশফিক

মুশফিককে নিয়ে আক্ষেপ, সাকিব ইস্যুতে বোর্ডের সিদ্ধান্ত বললেন মিরাজ

by cricbdadmin
0
18

নিউজিল্যান্ড সিরিজের আগে বাংলাদেশ দলের প্রস্তুতির পাশাপাশি আলোচনায় উঠে এসেছে দুই অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানের প্রসঙ্গ।...

হোম অব ক্রিকেটের ২০০

মাঠে লড়াইয়ের সঙ্গে গ্যালারিতেও পরিবর্তনের বার্তা

by cricbdadmin
0
11

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে নতুন করে পথচলা শুরু করছে বাংলাদেশ। শুক্রবার ছুটির দিনে মাঠে গড়াবে প্রথম ম্যাচ, যেখানে শুরু...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD