Tuesday, April 28, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বিপিএলের মাঠে ম্যাচসেরা, মাঠের বাইরে বিচ্ছেদ!

December 29, 2025
in তারকার সংসার, বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
বিপিএলের মাঠে ম্যাচসেরা, মাঠের বাইরে বিচ্ছেদ!
0
SHARES
25
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলতে এসে মাঠের বাইরের এক ব্যক্তিগত সিদ্ধান্তে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন পাকিস্তানি অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। ঢাকা ক্যাপিটালসের হয়ে বিপিএল খেলতে বর্তমানে বাংলাদেশে অবস্থান করা এই ক্রিকেটার সিলেট থেকেই স্ত্রী সানিয়া আশফাকের সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘোষণা দিয়েছেন।

রোববার রাতে ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে ইমাদ জানান, কয়েক বছর ধরে চলা অমীমাংসিত মতপার্থক্যের কারণেই এই সিদ্ধান্তে পৌঁছাতে হয়েছে।

ইমাদের ঘোষণায় ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ ছিল স্পষ্ট। তিনি ভবিষ্যতে যেন সানিয়াকে তাঁর স্ত্রী হিসেবে উল্লেখ না করা হয়, সেই অনুরোধ জানান এবং পুরোনো ছবি বা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে না দিতে সবার প্রতি আহ্বান জানান। একই সঙ্গে সম্পর্ক নিয়ে অপপ্রচার বা অন্য কাউকে জড়িয়ে মানহানিকর কিছু হলে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি। সন্তানদের প্রসঙ্গে ইমাদ বলেন, বাবা হিসেবে তিনি তাদের দায়িত্বশীলভাবে দেখভাল করবেন।

তবে এই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ভিন্ন সুরে নিজের বক্তব্য তুলে ধরেন সানিয়া আশফাক। ইনস্টাগ্রামে দেওয়া দীর্ঘ পোস্টে তিনি দাবি করেন, তৃতীয় পক্ষের হস্তক্ষেপই তাঁদের সংসার ভেঙে দিয়েছে, ‘আমার ঘর ভেঙে গেছে, আমার সন্তানেরা তাদের বাবাকে হারিয়েছে।’ তিন সন্তানের জননী সানিয়া উল্লেখ করেন, তাঁদের মধ্যে পাঁচ মাসের এক শিশুও আছে, যাকে তার বাবা এখনো কোলে নেয়নি।

২০১৯ সালে ইমাদ ওয়াসিম ও সানিয়ার বিয়ে হয়। পাকিস্তানের হয়ে ৫৫টি ওয়ানডে ও ৭৫টি টি–টোয়েন্টি খেলা এই অলরাউন্ডারের সংসারে তিন সন্তান রয়েছে। সানিয়ার পোস্টে উঠে এসেছে দাম্পত্য জীবনের আরও জটিল দিক। তিনি লেখেন, অন্য অনেক দাম্পত্য জীবনের মতো তাঁদের সংসারেও সমস্যা ছিল, কিন্তু তা টিকে ছিল। স্ত্রী ও মা হিসেবে সংসার বাঁচাতে তিনি আন্তরিক চেষ্টা চালিয়ে গেছেন বলেও দাবি করেন। তবে তাঁর অভিযোগ, ইমাদকে বিয়ে করতে আগ্রহী এক তৃতীয় ব্যক্তির জড়িয়ে পড়াই তাঁদের সম্পর্কে চূড়ান্ত আঘাত হয়ে আসে।

সানিয়া আরও অভিযোগ করেন, এই সময় তিনি মানসিক নির্যাতন, দুর্ব্যবহার এবং গর্ভপাতের মতো কঠিন অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন। সন্তানদের ভবিষ্যৎ ও পরিবারের সম্মানের কথা ভেবে তিনি এতদিন নীরব ছিলেন বলেও উল্লেখ করেন। বিবাহবিচ্ছেদের আইনি প্রক্রিয়া নিয়েও তিনি প্রশ্ন তোলেন। তাঁর ভাষায়, প্রক্রিয়াটি এখনো আইনগতভাবে বিতর্কিত এবং তদন্তাধীন, আর যথাযথ প্রক্রিয়ার মাধ্যমেই সত্য প্রকাশ পাবে।

ইনস্টাগ্রাম পোস্টে ধর্মীয় উদ্ধৃতি টেনে সানিয়া বলেন, আল্লাহ অন্যায়কারীদের কর্মকাণ্ড সম্পর্কে অবগত। তিনি দাবি করেন, এই ঘটনায় জড়িত প্রত্যেকের বিষয়ে তাঁর কাছে প্রমাণ রয়েছে, যদিও সেগুলো প্রকাশ না করতে তাকে হুমকি দেওয়া হচ্ছে। শেষ পর্যন্ত তিনি লেখেন, প্রতিশোধ নয়, নিজের, সন্তানদের এবং যেসব নারীকে নীরবে সব সহ্য করতে বলা হয়, তাঁদের পক্ষেই তিনি সত্য বলছেন।

এদিকে মাঠের ক্রিকেটে ইমাদ ওয়াসিম আপাতত নিজের কাজ চালিয়ে যাচ্ছেন। গত শনিবার বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে রাজশাহীর বিপক্ষে ১৬ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন তিনি। তার দলের পরের ম্যাচ আগামীকাল রংপুর রাইডার্সের বিপক্ষে।

Previous Post

বিপিএলের মাঝপথেই বাংলাদেশের বিশ্বকাপের দল

Next Post

ফাহিমের বোলিং তোপ, মালান-লিটনে রংপুরের অনায়াস জয়

Related Posts

সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক হওয়ার পথে শান্ত
বিশেষ প্রতিবেদন

ঢাকা টেস্টে দেখা যাবে শান্তকে?

2
নাহিদার শততম ম্যাচে হারল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

নাহিদার শততম ম্যাচে হারল বাংলাদেশ

3
লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

লিটনের বার্তা-জয়ের ধারায় চোখ হোয়াইটওয়াশে

8
Next Post
ফাহিমের বোলিং তোপ, মালান-লিটনে রংপুরের অনায়াস জয়

ফাহিমের বোলিং তোপ, মালান-লিটনে রংপুরের অনায়াস জয়

Discussion about this post

সর্বশেষ..

সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক হওয়ার পথে শান্ত

ঢাকা টেস্টে দেখা যাবে শান্তকে?

by cricbdadmin
0
2

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ব্যাট হাতে আলো ছড়িয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। দারুণ এক সেঞ্চুরিতে দলকে ভরসা দেওয়া এই...

নাহিদার শততম ম্যাচে হারল বাংলাদেশ

নাহিদার শততম ম্যাচে হারল বাংলাদেশ

by cricbdadmin
0
3

সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টির আগে বাংলাদেশ নারী ক্রিকেট দলে ছিল উৎসবের আবহ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের শততম ম্যাচ খেলতে নামেন...

লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ

লিটনের বার্তা-জয়ের ধারায় চোখ হোয়াইটওয়াশে

by cricbdadmin
0
8

নিউজিল্যান্ডের বিপক্ষে রোমাঞ্চকর জয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। বড় লক্ষ্য তাড়া করে আত্মবিশ্বাসী এই জয়ে স্পষ্ট হয়ে উঠেছে দলের...

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

বাংলাদেশ ক্রিকেটে নতুন অধ্যায় শুরু করতে চান তামিম

by cricbdadmin
0
5

বাংলাদেশ ক্রিকেটে নতুন অধ্যায়ের সূচনা করতে চান তামিম ইকবাল। সবচেয়ে কম বয়সী সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি বোর্ড...

প্রশংসায় ভাসছেন রিশাদ

রিশাদকে নতুন উচ্চতায় নিতে চান মুশতাক

by cricbdadmin
0
7

বাংলাদেশ ক্রিকেটে লেগ স্পিনার নিয়ে আশাবাদের গল্প খুব বেশি শোনা যায়নি। সেই শূন্যতায় গত কয়েক বছরে নতুন আলো হয়ে উঠেছেন...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD