Friday, May 1, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

তাসকিন-তানজিম বাইরে, সাইফউদ্দিন-শরিফুল নিয়ে মাঠে বাংলাদেশ

October 3, 2025
in ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
তাসকিন-তানজিম বাইরে, সাইফউদ্দিন-শরিফুল নিয়ে মাঠে বাংলাদেশ
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

শারজায় আজকের রাতটাই হতে পারে বাংলাদেশের জন্য ঐতিহাসিক। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে ইতিমধ্যেই এগিয়ে আছে টাইগাররা। প্রথম ম্যাচে রোমাঞ্চকর জয়ের পর এবার দ্বিতীয় ম্যাচেই সিরিজ জয়ের সুযোগ জাকের আলী অনিকের দলের সামনে। টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। প্রথম ম্যাচের মতো আবারও রান তাড়া করেই ম্যাচ জয়ের চ্যালেঞ্জ নিচ্ছে বাংলাদেশ।

তবে আজকের ম্যাচে একাদশে এসেছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। প্রথম ম্যাচে খেলা তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিবকে বাইরে রেখে সুযোগ দেওয়া হয়েছে শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিনকে। নতুন এই জুটি পেস আক্রমণে বাড়তি গভীরতা যোগ করবে বলেই আশাবাদী টিম ম্যানেজমেন্ট।

প্রথম ম্যাচের অভিজ্ঞতা থেকেই টাইগাররা শিখে নিয়েছে যে আফগানিস্তানকে হারানো সহজ নয়। তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমনের শতরানের জুটিতে সহজ জয়ের পথে থাকলেও এক পর্যায়ে মাত্র ৯ রানে ৬ উইকেট হারিয়ে ভয়ানক পরিস্থিতিতে পড়ে বাংলাদেশ। সেই ধাক্কা সামাল দেন নুরুল হাসান সোহান ও তরুণ রিশাদ হোসেন। তাদের ব্যাটেই পাওয়া যায় ৪ উইকেটের জয়।

আজকের ম্যাচের গুরুত্ব তাই আরও বেশি। আফগানিস্তানের বিপক্ষে এ পর্যন্ত ১৪ ম্যাচে দুই দল সমান ৭টি করে জিতেছে। এবার জিততে পারলে শুধু সিরিজ নয়, মুখোমুখি লড়াইয়েও এগিয়ে যাবে বাংলাদেশ।

রাশিদ খান ও নুর আহমাদদের স্পিন সামলানো এখনও বড় চ্যালেঞ্জ হয়েই থাকছে। তবে নতুন একাদশে আত্মবিশ্বাসী বাংলাদেশ শারজাহর মঞ্চেই সিরিজ জয়ের উৎসবে মেতে উঠতে চায়।

বাংলাদেশ একাদশ: জাকের আলি (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম।

Previous Post

খুলনার জয়ের নায়ক এনামুল হক বিজয়

Next Post

বিসিবি নির্বাচন ঘিরে উত্তাপ, আলোচনায় তামিমের না থাকা

Related Posts

প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ
বিশেষ প্রতিবেদন

নতুন ফরম্যাট, এক লিগেই চ্যাম্পিয়ন, রেলিগেশন লিগ ছাড়াই অবনমন

2
দেশে সাকিবের শেষ টেস্ট নিয়ে যা বললেন বিসিবি সভাপতি
বিশেষ প্রতিবেদন

আশার আলো দেখছেন সাকিব

4
তামিমকে নিয়ে যা বললেন সাকিব
বিশেষ প্রতিবেদন

সাকিবের সঙ্গে তিন সাবেক অধিনায়কের কথাই বললেন তামিম

4
Next Post
সতর্ক করলেন তামিম

বিসিবি নির্বাচন ঘিরে উত্তাপ, আলোচনায় তামিমের না থাকা

Discussion about this post

সর্বশেষ..

প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ

নতুন ফরম্যাট, এক লিগেই চ্যাম্পিয়ন, রেলিগেশন লিগ ছাড়াই অবনমন

by cricbdadmin
0
2

ঢাকার ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ নতুন মৌসুমে ভিন্ন এক কাঠামো নিয়ে মাঠে নামছে। দীর্ঘদিন...

দেশে সাকিবের শেষ টেস্ট নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

আশার আলো দেখছেন সাকিব

by cricbdadmin
0
4

দুই বছর আগে যা ছিল নিয়মিত ক্রিকেটীয় প্রতিদ্বন্দ্বিতা, তা ধীরে ধীরে রূপ নেয় দূরত্ব আর সন্দেহে। বাংলাদেশ ও ভারতের ক্রিকেট...

তামিমকে নিয়ে যা বললেন সাকিব

সাকিবের সঙ্গে তিন সাবেক অধিনায়কের কথাই বললেন তামিম

by cricbdadmin
0
4

বাংলাদেশ ক্রিকেটে দীর্ঘদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা সাকিব আল হাসান-এর জাতীয় দলে ফেরা নিয়ে আবারও কথা উঠেছে। তবে এই আলোচনায়...

তামিমদের সময় বেঁধে দিল এনএসসি

নির্বাচন, স্বচ্ছতা ও রাজস্ব-তিন লক্ষ্য নিয়ে তামিম

by cricbdadmin
0
11

বাংলাদেশ ক্রিকেটে প্রশাসনিক পরিবর্তনের পর নতুন দায়িত্বে এসে সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন তামিম ইকবাল। জাতীয় ক্রীড়া পরিষদ আগের পরিচালনা...

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

পদত্যাগ নয়, নির্বাচনেই চোখ তামিমের

by cricbdadmin
0
9

বাংলাদেশ ক্রিকেট প্রশাসনে পরিবর্তনে কেন্দ্রীয় ভূমিকায় উঠে এসেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির প্রধান...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD