Tuesday, April 28, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ব্যাটিং পরীক্ষা বাকি থাকল বাংলাদেশের

September 5, 2025
in ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
ব্যাটিং পরীক্ষা বাকি থাকল বাংলাদেশের
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

এশিয়া কাপের আগে সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ছিল বাংলাদেশ দলের জন্য বড় পরীক্ষা। সিরিজ জয় সহজেই এসেছে, তবে সবচেয়ে বড় উদ্দেশ্য ছিল আসন্ন টুর্নামেন্টের জন্য প্রস্তুতি সেরে নেওয়া। সেখানে ব্যাটিং ইউনিটকে পুরোপুরি যাচাই করার সুযোগ মিলেনি। সিলেটের উইকেটে রান তাড়ার লক্ষ্য ছিল ছোট, আর শেষ ম্যাচ ভেসে গেল বৃষ্টিতে। ফলে বড় রান তাড়া করা কিংবা আগে ব্যাট করে ১৮০–১৯০ রানের চ্যালেঞ্জ নেওয়ার অনুশীলন হলো না।

অধিনায়ক লিটন দাস আবারও প্রমাণ করেছেন, ধারাবাহিকতা থাকলে তিনি দলের সবচেয়ে বড় সম্পদ। প্রথম ম্যাচে ফিফটির পর শেষ ম্যাচে খেলেছেন ঝলমলে ৭৩ রানের ইনিংস। তিন ম্যাচে করেছেন ১৪৫ রান, গড় ১৪৫! শুধু তাই নয়, সাকিব আল হাসানকে ছাড়িয়ে বাংলাদেশের হয়ে সর্বাধিক ফিফটির (১৪) নতুন রেকর্ড গড়েছেন লিটন। তাঁর ব্যাটিং ছন্দ এশিয়া কাপে বাংলাদেশের জন্য আশার আলো।

তাসকিন আহমেদ সিরিজে ছিলেন দুর্দান্ত-প্রথম ম্যাচে ৪ উইকেট, পরের ম্যাচে ২ উইকেট তুলে নিয়েছেন ধারাবাহিকভাবে। সঙ্গে ছিলেন মোস্তাফিজুর রহমান, যার ইকোনমি ছিল সবসময় নিয়ন্ত্রিত। নতুন মুখ তানজিম সাকিবও সীমিত সুযোগে নিজের সামর্থ্য দেখিয়েছেন। সব মিলিয়ে পেস আক্রমণ এখন অনেকটাই দৃঢ় মনে হচ্ছে।

সিলেটের কন্ডিশনে স্পিনারদের তেমন সাহায্য না মিললেও নাসুম আহমেদ দ্বিতীয় ম্যাচে ৩ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা। সাইফ হাসানও ব্যাটিং–বোলিং দুই দিকেই অবদান রেখেছেন প্রথম ম্যাচে। যদিও ওপেনিংয়ে সুযোগ পেয়ে শেষ ম্যাচে ব্যর্থ হয়েছেন, তবু তাঁর ইতিবাচক খেলার মানসিকতা কোচিং স্টাফদের আস্থা দিয়েছে।

বাংলাদেশের সবচেয়ে বড় ঘাটতি রয়ে গেছে পাওয়ার হিটিংয়ে। শেষ ম্যাচে নুরুল হাসান সোহান (১১ বলে ২২) ও জাকের আলী অনিক (১৩ বলে ২০) ছক্কার ঝড় তোলার চেষ্টা করেছেন। কিন্তু বৃষ্টির কারণে তারা ইনিংসটা বড় করতে পারেননি। প্রথম দুই ম্যাচে রান তাড়া সহজ হওয়ায় এই দিকটা পরীক্ষার সুযোগও হয়নি।

Previous Post

ক্রিকেটারদের স্বার্থই প্রথম অগ্রাধিকার মিঠুনের

Next Post

‘মানুষ আমাকে এত ভালোবাসে, আমি ভাগ্যবান’

Related Posts

শেখ মেহেদীর মায়ের মৃত্যুতে শোকের ছায়া
বিশেষ প্রতিবেদন

বোলিংয়েই পার্থক্য গড়ার দাবি শেখ মেহেদীর

7
সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক হওয়ার পথে শান্ত
বিশেষ প্রতিবেদন

ঢাকা টেস্টে দেখা যাবে শান্তকে?

5
নাহিদার শততম ম্যাচে হারল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

নাহিদার শততম ম্যাচে হারল বাংলাদেশ

3
Next Post
এক পাশে আসালাঙ্কার ব্যাট-অন্য পাশে তাসকিনের দাপট, শ্রীলঙ্কা ২৪৪

‘মানুষ আমাকে এত ভালোবাসে, আমি ভাগ্যবান’

Discussion about this post

সর্বশেষ..

শেখ মেহেদীর মায়ের মৃত্যুতে শোকের ছায়া

বোলিংয়েই পার্থক্য গড়ার দাবি শেখ মেহেদীর

by cricbdadmin
0
7

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শুরুটা ছিল পুরোপুরি নিউজিল্যান্ডের দখলে। দুই কিউই ব্যাটার শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে বাংলাদেশের বোলারদের চাপে ফেলে...

সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক হওয়ার পথে শান্ত

ঢাকা টেস্টে দেখা যাবে শান্তকে?

by cricbdadmin
0
5

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ব্যাট হাতে আলো ছড়িয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। দারুণ এক সেঞ্চুরিতে দলকে ভরসা দেওয়া এই...

নাহিদার শততম ম্যাচে হারল বাংলাদেশ

নাহিদার শততম ম্যাচে হারল বাংলাদেশ

by cricbdadmin
0
3

সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টির আগে বাংলাদেশ নারী ক্রিকেট দলে ছিল উৎসবের আবহ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের শততম ম্যাচ খেলতে নামেন...

লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ

লিটনের বার্তা-জয়ের ধারায় চোখ হোয়াইটওয়াশে

by cricbdadmin
0
8

নিউজিল্যান্ডের বিপক্ষে রোমাঞ্চকর জয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। বড় লক্ষ্য তাড়া করে আত্মবিশ্বাসী এই জয়ে স্পষ্ট হয়ে উঠেছে দলের...

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

বাংলাদেশ ক্রিকেটে নতুন অধ্যায় শুরু করতে চান তামিম

by cricbdadmin
0
5

বাংলাদেশ ক্রিকেটে নতুন অধ্যায়ের সূচনা করতে চান তামিম ইকবাল। সবচেয়ে কম বয়সী সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি বোর্ড...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD