Tuesday, April 28, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বিসিবি সভাপতি পেলেন হুমকি, নিরাপত্তা চেয়ে চিঠি

September 5, 2025
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
‘২৫ বছর পরও গর্ব করি’ -বুলবুলের কণ্ঠে ফিরে এল ইতিহাস
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন সামনে রেখে দেশের ক্রীড়াঙ্গনে এখন আলোচনার ঝড়। আগামী ৪ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচন, যেখানে সভাপতি পদে লড়াইয়ে নামার ঘোষণা দিয়েছেন তিনজন পরিচিত মুখ-জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল, বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদ এবং বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

তবে প্রতিদ্বন্দ্বিতার আনুষ্ঠানিক প্রস্তুতি নেওয়ার আগেই তৈরি হয়েছে বিতর্ক। বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অভিযোগ করেছেন, তাঁকে প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর জন্য অজ্ঞাতপরিচয় সূত্র থেকে হুমকি দেওয়া হয়েছে। বিষয়টি তিনি প্রকাশ্যে এনেছেন এবং নিরাপত্তার দাবি জানিয়েছেন।

বৃহস্পতিবার বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত একটি চিঠি পাঠানো হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। চিঠিতে উল্লেখ করা হয়, আসন্ন নির্বাচন এবং বোর্ড সভাপতির নিয়মিত যাতায়াতের কারণে তাঁর নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এজন্য একজন সরকারি গানম্যান নিয়োগ দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

তবে সেখানে হুমকির কথা সরাসরি উল্লেখ না থাকলেও, পরে একটি বেসরকারি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে বুলবুল নিজেই হুমকির বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন ‘কয়েক দিন আগে অজ্ঞাত নম্বর থেকে ফোন এসেছিল। আমাকে বলা হয়, ‘ইলেকশন না করলে হয় না? না করলে ভালো হয় আরকি।’ ব্যাপারটা ভয়ের, নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় আছি।’

গত বছরের আগস্টে দেশে রাজনৈতিক পরিবর্তনের পর বিসিবির নেতৃত্বেও পরিবর্তন আসে। তৎকালীন সভাপতি ফারুক আহমেদকে মে মাসে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় এবং জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) নতুন সভাপতি হিসেবে দায়িত্ব দেয় সাবেক অধিনায়ক ও বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুলকে।

বুলবুল দায়িত্ব নেওয়ার পর বলেন, তার ভূমিকা হবে আংশিককালীন, অনেকটা টি-টোয়েন্টি ম্যাচের মতো সংক্ষিপ্ত মেয়াদে কাজ করা। কিন্তু নির্বাচনের আগমুহূর্তে তিনি জানান, বোর্ডের চলমান কাজ এগিয়ে নিতে এবারও সভাপতি পদে লড়াই করতে চান।

অন্যদিকে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও দেশসেরা ওপেনার তামিম ইকবালও পরিচালক হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। শুধু তাই নয়, সভাপতি হওয়ার আগ্রহও জানিয়েছেন তিনি। এতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র হয়ে উঠেছে। একই সঙ্গে সাবেক সভাপতি ফারুক আহমেদও আবার প্রার্থী হয়েছেন, ফলে প্রতিদ্বন্দ্বিতা দাঁড়িয়েছে তিন পক্ষের লড়াইয়ে।

Previous Post

বাবা হলেন মেহেদী হাসান মিরাজ, ঘর আলো করল কন্যাসন্তান

Next Post

ক্রিকেটারদের স্বার্থই প্রথম অগ্রাধিকার মিঠুনের

Related Posts

শেখ মেহেদীর মায়ের মৃত্যুতে শোকের ছায়া
বিশেষ প্রতিবেদন

বোলিংয়েই পার্থক্য গড়ার দাবি শেখ মেহেদীর

2
সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক হওয়ার পথে শান্ত
বিশেষ প্রতিবেদন

ঢাকা টেস্টে দেখা যাবে শান্তকে?

4
নাহিদার শততম ম্যাচে হারল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

নাহিদার শততম ম্যাচে হারল বাংলাদেশ

3
Next Post
ক্রিকেটারদের স্বার্থই প্রথম অগ্রাধিকার মিঠুনের

ক্রিকেটারদের স্বার্থই প্রথম অগ্রাধিকার মিঠুনের

Discussion about this post

সর্বশেষ..

শেখ মেহেদীর মায়ের মৃত্যুতে শোকের ছায়া

বোলিংয়েই পার্থক্য গড়ার দাবি শেখ মেহেদীর

by cricbdadmin
0
2

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শুরুটা ছিল পুরোপুরি নিউজিল্যান্ডের দখলে। দুই কিউই ব্যাটার শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে বাংলাদেশের বোলারদের চাপে ফেলে...

সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক হওয়ার পথে শান্ত

ঢাকা টেস্টে দেখা যাবে শান্তকে?

by cricbdadmin
0
4

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ব্যাট হাতে আলো ছড়িয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। দারুণ এক সেঞ্চুরিতে দলকে ভরসা দেওয়া এই...

নাহিদার শততম ম্যাচে হারল বাংলাদেশ

নাহিদার শততম ম্যাচে হারল বাংলাদেশ

by cricbdadmin
0
3

সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টির আগে বাংলাদেশ নারী ক্রিকেট দলে ছিল উৎসবের আবহ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের শততম ম্যাচ খেলতে নামেন...

লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ

লিটনের বার্তা-জয়ের ধারায় চোখ হোয়াইটওয়াশে

by cricbdadmin
0
8

নিউজিল্যান্ডের বিপক্ষে রোমাঞ্চকর জয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। বড় লক্ষ্য তাড়া করে আত্মবিশ্বাসী এই জয়ে স্পষ্ট হয়ে উঠেছে দলের...

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

বাংলাদেশ ক্রিকেটে নতুন অধ্যায় শুরু করতে চান তামিম

by cricbdadmin
0
5

বাংলাদেশ ক্রিকেটে নতুন অধ্যায়ের সূচনা করতে চান তামিম ইকবাল। সবচেয়ে কম বয়সী সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি বোর্ড...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD