Wednesday, May 27, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বিসিবি নির্বাচন নাকি অ্যাডহক কমিটি?

August 22, 2025
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
বিসিবিতে যে কারণে দুদকের অভিযান
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

অক্টোবরের শুরুতেই শেষ হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পরিচালনা পর্ষদের মেয়াদ। নিয়ম অনুযায়ী, তার পরের সপ্তাহে হওয়া উচিত নির্বাচন। কিন্তু এবার নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তা অতীতের যেকোনো সময়ের চেয়ে স্পষ্টতই বেশি।

দুই দশকেরও বেশি সময় ধরে বিসিবির ক্ষমতার বলয়ে প্রভাবশালী পরিচালক হিসেবে নিজেকে ধরে রেখেছেন সহসভাপতি মাহবুবুল আনাম। ক্ষমতার পালাবদল হলেও তাঁর অবস্থান বদলায়নি। অথচ এই মুহূর্তে তিনি ঘোষণা দিলেন, আর নির্বাচন করবেন না। ক্রিকেট মহলের কাছে এটি যেন অপ্রত্যাশিত এক ‘উইকেট পতন’।

জানা যাচ্ছে, সাম্প্রতিক সময়ে কিছু গোপন তথ্য প্রকাশ্যে চলে আসায় নিজেকে আড়াল করতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

গঠনতন্ত্রে নির্বাচনের জন্য নির্বাচন কমিশন গঠনের স্পষ্ট বিধান থাকলেও এখনো সেই প্রক্রিয়া শুরু হয়নি। বরং জোরালো হচ্ছে অ্যাডহক কমিটি গঠনের আলোচনা। সমস্যা হলো-বর্তমান গঠনতন্ত্রে এ ধরনের কোনো ব্যবস্থা নেই। তবুও আইনের ব্যাখ্যা বা রাজনৈতিক সিদ্ধান্তে সবকিছু পাল্টে যেতে পারে। প্রশ্ন উঠছে-অক্টোবরে আসলেই নির্বাচন হবে, নাকি অস্থায়ী কমিটি নিয়েই চলবে বোর্ডের কার্যক্রম?

বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অবশ্য স্পষ্ট করে বলেছেন, মেয়াদ শেষ হলে তিনি দায়িত্ব ছেড়ে দেবেন। নির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছেও নেই তাঁর। বরং তিনি মনোযোগ দিচ্ছেন বিসিবির চলমান উন্নয়ন প্রকল্পে এবং ভবিষ্যতে আন্তর্জাতিক ক্রিকেট পরামর্শক হিসেবে কাজ করার স্বপ্ন দেখছেন। যদি সত্যিই অ্যাডহক কমিটি হয়, তবে সেখানে বুলবুলকে নিয়েই কাজ এগোতে পারে-যদিও তিনি নিজে আগ্রহী নন।

২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হওয়ার কথা। দেশে রাজনৈতিক ক্ষমতার সঙ্গে বিসিবির নিয়ন্ত্রণ ঘনিষ্ঠভাবে জড়িত। তাই জাতীয় নির্বাচনের আগে বিসিবির নির্বাচন পিছিয়ে দেওয়ার যৌক্তিকতা নিয়েও আলোচনা জোরদার হচ্ছে!

Previous Post

মেলবোর্নের কাছে হেরে সোহানদের ভাঙল সেমির স্বপ্ন

Next Post

২৪ বছর পর ফের আফ্রিকায় ওয়ানডে বিশ্বকাপ, ঘোষিত হলো ভেন্যু

Related Posts

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

6
বৃষ্টি আইনের ছোবলে ভেস্তে গেল রূপগঞ্জের লড়াই
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ঈদের বিরতির পর জমে উঠবে ডিপিএলের লড়াই

8
সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল
বিশেষ প্রতিবেদন

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

8
Next Post
২৪ বছর পর ফের আফ্রিকায় ওয়ানডে বিশ্বকাপ, ঘোষিত হলো ভেন্যু

২৪ বছর পর ফের আফ্রিকায় ওয়ানডে বিশ্বকাপ, ঘোষিত হলো ভেন্যু

Discussion about this post

সর্বশেষ..

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

by cricbdadmin
0
6

ঈদ উল আযহার ছুটিতে আপাতত বিরতিতে গেছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। তবে মাঠের খেলা থেমে থাকলেও আলোচনায় রয়েছে পয়েন্ট টেবিলের...

বৃষ্টি আইনের ছোবলে ভেস্তে গেল রূপগঞ্জের লড়াই

ঈদের বিরতির পর জমে উঠবে ডিপিএলের লড়াই

by cricbdadmin
0
8

দেশের ঘরোয়া ক্রিকেটে এখন ঈদের আমেজ। টানা ব্যস্ত সূচির পর ২৩ মে শেষ ম্যাচ খেলেই ছুটিতে গেছেন ক্রিকেটাররা। তবে সেই...

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

by cricbdadmin
0
8

সাত বছর পর জাতীয় দলে ফিরে আন্তর্জাতিক ক্রিকেটে অবিশ্বাস্য এক কীর্তি গড়লেন বতসোয়ানার পেসার নাবিল মাস্টার। টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকার উপ-আঞ্চলিক...

বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু

ভোটের আগেই পরিচালক নান্নু, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৮ পরিচালক

by cricbdadmin
0
5

আসন্ন বিসিবি নির্বাচন ঘিরে শেষ মুহূর্তে নাটকীয় পরিবর্তন এসেছে প্রার্থী তালিকায়। কয়েকজন প্রার্থী সরে দাঁড়ানোয় ভোট ছাড়াই পরিচালক পদ নিশ্চিত...

সিলেটে বাঘের গর্জন, পাকিস্তান হোয়াইটওয়াশ!

বাংলাদেশ সিরিজের পর ভাঙনের মুখে পাকিস্তান টেস্ট দল

by cricbdadmin
0
2

বাংলাদেশের কাছে টেস্ট সিরিজে ধবলধোলাই হওয়ার পর পাকিস্তান ক্রিকেটে অস্থিরতা আরও বেড়েছে। সিলেটে দ্বিতীয় টেস্টে ৭৮ রানের পরাজয়ের পর দলজুড়ে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD