Wednesday, May 27, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

অভিষেকেই নায়ক হাসান নাওয়াজ, রুদ্ধশ্বাস জয় পাকিস্তানের

August 9, 2025
in ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
অভিষেকেই নায়ক হাসান নাওয়াজ, রুদ্ধশ্বাস জয় পাকিস্তানের
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে ওয়ানডে অভিষেকেই নিজের নাম উজ্জ্বল করে তুললেন হাসান নাওয়াজ। শেষ পর্যন্ত অপরাজিত ৬৩ রানে দলকে জেতালেন এই ২২ বছরের ব্যাটার। সেই ইনিংসেই প্রথম ম্যাচেই ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারও নিজের করে নিলেন তিনি।

রান তাড়ায় পাকিস্তান একসময় পড়ে গিয়েছিল চাপের মুখে-১২.৪ ওভারে প্রয়োজন ছিল ১০১ রান, হাতে মাত্র ৫ উইকেট। সেখান থেকে নাওয়াজের সঙ্গে হুসাইন তালাত গড়লেন অবিচ্ছিন্ন ১০৪ রানের জুটি, যা মাত্র ৭০ বলে আসে। নাওয়াজের ব্যাটে ঝলসে ওঠে ৫টি চার ও ৩টি ছক্কা, তালাত থাকেন ৩৭ রানে অপরাজিত।

তবে ভাগ্যও হাত বাড়িয়ে দেয় নাওয়াজকে। ইনিংসের শুরুতেই ১৮ রানে জীবন পান, পরে অর্ধশতকের আগে আরও একবার ক্যাচ মিস করে বসে ওয়েস্ট ইন্ডিজ। শেষ দিকে জেডিয়ান ব্লেডস ও শামার জোসেফের বল মাঠের বাইরে পাঠিয়ে জয় নিশ্চিত করেন পাকিস্তানের নবীন তারকা।

এর আগে টস জিতে বোলিং নেয় পাকিস্তান। লুইস (৬০), হোপ (৫৫) ও চেইস (৫৩)-এর ব্যাটে ওয়েস্ট ইন্ডিজ তোলে ২৮০ রান। শাহিন শাহ আফ্রিদি ৪ উইকেট ও নাসিম শাহ ৩ উইকেট শিকার করেন। পাকিস্তানের শুরুটা ছিল ধীর-সাইম আইয়ুব (৫) ও শাফিক (২৯) দ্রুত ফেরেন, বাবর (৪৭) ও রিজওয়ান (৫৩) ইনিংস গড়লেও শেষ পর্যন্ত ফিনিশিংয়ে ভরসা রাখতে হয় নাওয়াজ–তালাত জুটির ওপর।

সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ: ৪৯ ওভারে ২৮০/১০
পাকিস্তান: ৪৮.৫ ওভারে ২৮৪/৫
ফল: পাকিস্তান ৫ উইকেটে জয়ী।
সিরিজ: ৩ ম্যাচ পাকিস্তান ১-০তে এগিয়ে।
ম্যাচসেরা: হাসান নাওয়াজ।

Previous Post

তামিমের রঙিন দিনে দাপুটে জয় বাংলাদেশের

Next Post

ট্রফি জয় ছাড়া কিছু ভাবছেন না অধিনায়ক সোহান

Related Posts

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

6
বৃষ্টি আইনের ছোবলে ভেস্তে গেল রূপগঞ্জের লড়াই
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ঈদের বিরতির পর জমে উঠবে ডিপিএলের লড়াই

8
সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল
বিশেষ প্রতিবেদন

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

8
Next Post
উইন্ডিজের বিপক্ষে বিসিবি একাদশের নেতৃত্বে সোহান

ট্রফি জয় ছাড়া কিছু ভাবছেন না অধিনায়ক সোহান

Discussion about this post

সর্বশেষ..

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

by cricbdadmin
0
6

ঈদ উল আযহার ছুটিতে আপাতত বিরতিতে গেছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। তবে মাঠের খেলা থেমে থাকলেও আলোচনায় রয়েছে পয়েন্ট টেবিলের...

বৃষ্টি আইনের ছোবলে ভেস্তে গেল রূপগঞ্জের লড়াই

ঈদের বিরতির পর জমে উঠবে ডিপিএলের লড়াই

by cricbdadmin
0
8

দেশের ঘরোয়া ক্রিকেটে এখন ঈদের আমেজ। টানা ব্যস্ত সূচির পর ২৩ মে শেষ ম্যাচ খেলেই ছুটিতে গেছেন ক্রিকেটাররা। তবে সেই...

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

by cricbdadmin
0
8

সাত বছর পর জাতীয় দলে ফিরে আন্তর্জাতিক ক্রিকেটে অবিশ্বাস্য এক কীর্তি গড়লেন বতসোয়ানার পেসার নাবিল মাস্টার। টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকার উপ-আঞ্চলিক...

বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু

ভোটের আগেই পরিচালক নান্নু, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৮ পরিচালক

by cricbdadmin
0
5

আসন্ন বিসিবি নির্বাচন ঘিরে শেষ মুহূর্তে নাটকীয় পরিবর্তন এসেছে প্রার্থী তালিকায়। কয়েকজন প্রার্থী সরে দাঁড়ানোয় ভোট ছাড়াই পরিচালক পদ নিশ্চিত...

সিলেটে বাঘের গর্জন, পাকিস্তান হোয়াইটওয়াশ!

বাংলাদেশ সিরিজের পর ভাঙনের মুখে পাকিস্তান টেস্ট দল

by cricbdadmin
0
2

বাংলাদেশের কাছে টেস্ট সিরিজে ধবলধোলাই হওয়ার পর পাকিস্তান ক্রিকেটে অস্থিরতা আরও বেড়েছে। সিলেটে দ্বিতীয় টেস্টে ৭৮ রানের পরাজয়ের পর দলজুড়ে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD