Saturday, June 13, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বিসিবি সভাপতির বিরুদ্ধে আনুষ্ঠানিক অনাস্থা, উত্তাল বাংলাদেশ ক্রিকেট

May 29, 2025
in ব্রেকিং নিউজ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
বিসিবির দুর্নীতির তদন্ত দাবি সাবেক পরিচালকদের
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যেন এখন নেতৃত্বের সংকটে টালমাটাল। সভাপতি ফারুক আহমেদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অনাস্থা জানিয়ে সরব হয়েছেন বোর্ডের আট পরিচালক। একপেশে সিদ্ধান্ত, স্বেচ্ছাচারিতা ও অভ্যন্তরীণ বিশৃঙ্খলার অভিযোগ এনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে চিঠি জমা দিয়েছেন তারা।

ফারুক আহমেদের বিরুদ্ধে এই চিঠিতে সই করেছেন-নাজমুল আবেদীন ফাহিম, ফাহিম সিনহা, সাইফুল আলম স্বপন চৌধুরী, ইফতেখার রহমান মিঠু, মাহবুব উল আলম, কাজী ইনাম আহমেদ, মনজুর আলম ও সালাউদ্দিন চৌধুরী। বোর্ড পরিচালকদের মধ্যে একমাত্র আকরাম খান এই অনাস্থা চিঠিতে স্বাক্ষর করেননি।

পরিচালকরা বলছেন, সভাপতি দায়িত্ব নেওয়ার পর পাঁচ মাস পেরিয়ে গেলেও কার্যকরভাবে কমিটি পুনর্গঠন হয়নি। বরং একক ক্ষমতায়, পরিচালকদের মতামত ছাড়াই নানা সিদ্ধান্ত নিয়েছেন ফারুক। জাতীয় দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহের অপসারণকেও তারা দেখছেন গঠনতন্ত্রবহির্ভূত পদক্ষেপ হিসেবে। এই সিদ্ধান্ত সম্পর্কে জানাও হয়নি পরিচালকদের-জেনেছেন শুধু প্রেস বিজ্ঞপ্তি দেখে।

চিঠিতে আরও অভিযোগ তোলা হয়েছে-দুর্নীতিগ্রস্ত ও অযোগ্য কর্মীদের পৃষ্ঠপোষকতা, প্রভাবশালী ও বিতর্কিত মহলকে সুবিধা প্রদান, দুর্নীতিপরায়ণ প্রতিষ্ঠানকে দায়িত্ব দিয়ে স্বচ্ছতা নষ্ট করা এবং ক্ষমতাসীনদের ঘনিষ্ঠদের প্রমোদ ভ্রমণে সঙ্গী করার মতো গুরুতর কার্যকলাপের।

সবচেয়ে তাৎপর্যপূর্ণ, বিসিবির অভ্যন্তরীণ সংকটের ছায়া এবার আন্তর্জাতিক ক্রিকেটের নিরাপত্তা পর্যন্ত গিয়ে ঠেকতে পারে। কারণ, বোর্ড সভাপতিকে সরকারপ্রণোদিতভাবে সরানোর চেষ্টা হলে, তা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চোখে পড়বে। অতীতে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের ক্রিকেট বোর্ডে সরকার হস্তক্ষেপের দায়ে যে নিষেধাজ্ঞা এসেছিল, বাংলাদেশ তেমন পরিস্থিতির ঝুঁকিতে রয়েছে বলেও ধারণা বিশ্লেষকদের।

ফারুকের বিদায়ের সম্ভাবনা তৈরি হওয়ায়, তার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে উঠে এসেছে আরেক সাবেক অধিনায়ক ও দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুলের নাম। বর্তমানে আইসিসিতে এশিয়ার ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে কর্মরত আমিনুলের মেয়াদ শেষ হচ্ছে আগামী মাসেই। তিনি বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে স্বল্প মেয়াদে কাজ করতে রাজি হয়েছেন।

Previous Post

ফাইনাল হয়নি, তবু কুমিল্লার শিরোপা উৎসব

Next Post

বিসিবি সভাপতির পদ থেকে ফারুককে সরিয়ে দিল ক্রীড়া পরিষদ

Related Posts

১৬ বছর পর লিগ শিরোপা মোহামেডানের
বিশেষ প্রতিবেদন

১৬ বছর পর লিগ শিরোপা মোহামেডানের

6
উইলিয়ামসনকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে কিউই টি-টুয়েন্টি দল
বিশেষ প্রতিবেদন

কিউই ক্রিকেটের যুগের অবসান, সরে দাঁড়ালেন উইলিয়ামসন

4
‘স্পিন জাদুকর’ মিরাজকে স্বাগত জানাল লাহোর শিবির
বিশেষ প্রতিবেদন

মিরাজকে নিয়ে স্বস্তির খবর

7
Next Post
টিকিট ব্যবস্থায় বিপ্লব, বিপিএল নিয়ে খুশি বিসিবি

বিসিবি সভাপতির পদ থেকে ফারুককে সরিয়ে দিল ক্রীড়া পরিষদ

Discussion about this post

সর্বশেষ..

১৬ বছর পর লিগ শিরোপা মোহামেডানের

১৬ বছর পর লিগ শিরোপা মোহামেডানের

by cricbdadmin
0
6

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শিরোপা ঘরে তুলেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। বৃষ্টিবিঘ্নিত নাটকীয় এক দিনে...

উইলিয়ামসনকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে কিউই টি-টুয়েন্টি দল

কিউই ক্রিকেটের যুগের অবসান, সরে দাঁড়ালেন উইলিয়ামসন

by cricbdadmin
0
4

এক যুগেরও বেশি সময় ধরে নিউজিল্যান্ড ক্রিকেটের মুখ হয়ে থাকা কেন উইলিয়ামসন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। তার এই...

‘স্পিন জাদুকর’ মিরাজকে স্বাগত জানাল লাহোর শিবির

মিরাজকে নিয়ে স্বস্তির খবর

by cricbdadmin
0
7

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের দিনে মাথায় বলের আঘাত পাওয়া বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে নিয়ে স্বস্তির খবর...

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

ভবিষ্যৎ নেতা হিসেবে হৃদয়ের ওপর আস্থা বিসিবির

by cricbdadmin
0
7

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণার সংবাদ সম্মেলনে এলো বাংলাদেশের নেতৃত্ব কাঠামোয় গুরুত্বপূর্ণ এক পরিবর্তনের ঘোষণা। অধিনায়কত্বে কোনো...

বাংলাদেশের প্রশংসায় হার্শা ভোগলে

বাংলাদেশের প্রশংসায় হার্শা ভোগলে

by cricbdadmin
0
7

অস্ট্রেলিয়ার বিপক্ষে দাপুটে পারফরম্যান্সে এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD