Monday, May 11, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

খালেদের ৬, সোহানের ১০৭: দুই দিকে দুইজনের একা লড়াই

May 15, 2025
in ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, হেডলাইন সংবাদ
0 0
A A
খালেদের ৬, সোহানের ১০৭: দুই দিকে দুইজনের একা লড়াই
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

সিলেটে প্রথম আনঅফিশিয়াল টেস্টের দ্বিতীয় দিনটা আজ শুরু হয়েছিল খালেদ আহমেদের আগুনে বোলিংয়ে। শেষটা হয়েছে নুরুল হাসান সোহানের ব্যাট হাতে একাকী লড়াইয়ে। দিন শেষে ম্যাচের দৃশ্য-বাংলাদেশ ‘এ’ দল এখনও পিছিয়ে ৭ রানে, হাতে মাত্র দুটি উইকেট।

নিউজিল্যান্ড ‘এ’ দল দ্বিতীয় দিন শুরু করেছিল ৮ উইকেটে ২২৬ রান নিয়ে। দ্রুত শেষ দুই ব্যাটারকে ফিরিয়ে দিয়ে খালেদ ইনিংসের ফাইনাল টাচ দেন। ৯৬ রানে ৬ উইকেট-সিলেটের সকালে খালেদের এ কীর্তি বাংলাদেশের পেস আক্রমণকে করেছে মুখর। কিন্তু শুরুটা যতটা সুশোভিত ছিল, ব্যাটিং শুরু হয় ততটাই ধ্বংসস্তূপ দিয়ে। একে একে ফিরে যান জাকির হাসান (১২), এনামুল হক বিজয় (২৪), মাহমুদুল হাসান জয় (১৮) ও অমিত হাসান (২৫)। শুরুতে ছোট ছোট ইনিংস হলেও কেউ পারেননি দাঁড়িয়ে যেতে।

এরপর অধিনায়ক নুরুল হাসান ও মাহিদুল ইসলাম অনিক গড়েন ১৩২ রানের দুর্দান্ত এক জুটি। মাহিদুল খেলেন ২৫ রানের ধৈর্য্যধারী ইনিংস। আর নুরুল দেখিয়েছেন কীভাবে বিপদের মধ্যেও প্রতিপক্ষকে চাপে রাখা যায়-মাত্র ৮৮ বলে ১০৭ রান, মারেন ১১টি চার আর ৫টি ছক্কা।

কিন্তু একবার এই জুটি ভাঙতেই ফের শুরু হয় ধস। ৩০ রানের ব্যবধানে শেষ পাঁচ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ ‘এ’। শেষ বিকেলে হাসান মুরাদ ও ইবাদত হোসেন অবশ্য আর উইকেট হারাননি।

দিন শেষে স্কোরবোর্ড বলছে-২৪৯/৮, নিউজিল্যান্ড ‘এ’-র চেয়ে ৭ রান পিছিয়ে। হাতে বাকি ২ উইকেট। তৃতীয় দিন শুরু করবেন মুরাদ (১৩*) ও ইবাদত (১*)।

Previous Post

আইসিসি থেকে ৮ কোটি ৭৩ লাখ টাকা পাচ্ছে বাংলাদেশ

Next Post

আড়াল ভেঙে আলোয়, পিএসএলে ফিরছেন সাকিব

Related Posts

নাঈমের ছক্কার ঝড়, জাকির-সবুজের সেঞ্চুরি
বিশেষ প্রতিবেদন

নাঈমের ছক্কার ঝড়, জাকির-সবুজের সেঞ্চুরি

4
মিরপুরে মিরাজের ঘূর্ণি, লিড নিয়ে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

মিরপুরে মিরাজের ঘূর্ণি, লিড নিয়ে দাপট বাংলাদেশের

6
বৈশাখী বৃষ্টিতে ভেসে গেল রূপগঞ্জের লড়াই
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

বৈশাখী বৃষ্টিতে ভেসে গেল রূপগঞ্জের লড়াই

10
Next Post
বিশ্বকাপ ও এশিয়া কাপে অধিনায়ক সাকিব

আড়াল ভেঙে আলোয়, পিএসএলে ফিরছেন সাকিব

Discussion about this post

সর্বশেষ..

নাঈমের ছক্কার ঝড়, জাকির-সবুজের সেঞ্চুরি

নাঈমের ছক্কার ঝড়, জাকির-সবুজের সেঞ্চুরি

by cricbdadmin
0
4

ঢাকা প্রিমিয়ার লিগে আজ ছিল ব্যাটারদের উৎসব। আকাশে বারবার বৃষ্টি এলেও মাঠে থামেনি রানের স্রোত। কখনও ছক্কার ঝড়, কখনও নাটকীয়...

মিরপুরে মিরাজের ঘূর্ণি, লিড নিয়ে দাপট বাংলাদেশের

মিরপুরে মিরাজের ঘূর্ণি, লিড নিয়ে দাপট বাংলাদেশের

by cricbdadmin
0
6

মিরপুর টেস্টে ধীরে ধীরে নিয়ন্ত্রণ নিজেদের দিকে টেনে নিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। প্রথম ইনিংসে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলকে ৩৮৬...

বৈশাখী বৃষ্টিতে ভেসে গেল রূপগঞ্জের লড়াই

বৈশাখী বৃষ্টিতে ভেসে গেল রূপগঞ্জের লড়াই

by cricbdadmin
0
10

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে টানা তৃতীয় জয়ের স্বপ্ন দেখছিল লিজেন্ডস অব রূপগঞ্জ। শুরুটাও হয়েছিল দারুণ। দুই ওপেনারের আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে ম্যাচের...

উড়ন্ত সূচনার পর রূপগঞ্জের ধস, দল থামল ২২৭ রানে

উড়ন্ত সূচনার পর রূপগঞ্জের ধস, দল থামল ২২৭ রানে

by cricbdadmin
0
3

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে (ডিপিএল) টানা তিন জয়ের লক্ষ্যে মাঠে নেমে দারুণ সূচনা পেয়েছিল লিজেন্ডস অব রূপগঞ্জ। তবে শুরু আর...

প্রথম সেশনে তাসকিন-মিরাজের দাপট

প্রথম সেশনে তাসকিন-মিরাজের দাপট

by cricbdadmin
0
2

মিরপুর টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনে আজ দারুণভাবে ম্যাচে ফিরে আসার ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ। ১ উইকেটে ১৭৯ রান নিয়ে দিন...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD