Thursday, October 29, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

শেষ ম্যাচে হারলেও সিরিজ জয়ের হাসি বাংলাদেশের

May 10, 2025
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
শেষ ম্যাচে হারলেও সিরিজ জয়ের হাসি বাংলাদেশের
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে জিতলেই ধবল ধোলাইয়ের তৃপ্তি পেতো বাংলাদেশ। কিন্তু ২২৭ রান নিয়ে লড়াই করা হয়ে উঠেনি। সিরিজ জয়ের আনন্দে মাতলেও বাংলাদেশ ‘এ’ দল হারল আজ শেষ ওয়ানডেতে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত শেষ ম্যাচে নিউজিল্যান্ড ‘এ’ দলের কাছে ৬ উইকেটে হেরে গেছে টাইগাররা। তবে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে থেকেই মাঠ ছেড়েছে স্বাগতিকরা।

আজ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ দল। ব্যাটিংয়ে নেমে শুরুতেই চাপে পড়ে তারা। মাত্র ১৬ রানে সাজঘরে ফেরেন দুই ওপেনার-নাঈম শেখ ও এনামুল হক বিজয়। এরপর সাইফ হাসান কিছুটা সময় কাটিয়ে ৩১ রান করলেও মিডল অর্ডারে ব্যর্থতার ধারা অব্যাহত থাকে। আফিফ, সোহান ও মোসাদ্দেক ব্যাট হাতে ব্যর্থ হওয়ায় দ্রুত উইকেট হারায় দল।

ঠিক তখনই দায়িত্বশীল ব্যাটিং করেন ইয়াসির আলী চৌধুরী। ৬৩ রানের ইনিংস খেলে দলকে টেনে তোলার চেষ্টা করেন তিনি। শেষদিকে লড়াকু ইনিংস উপহার দেন নাসুম আহমেদ। ক্যারিয়ারের প্রথম লিস্ট ‘এ’ হাফসেঞ্চুরি তুলে নিয়ে ৬৭ রানে থামেন তিনি। তার ইনিংসে ছিল ৯টি চার ও ১টি ছক্কা। ইবাদত হোসেনের সঙ্গে ৪৬ রানের জুটিতে স্কোর ২২৭ রানে পৌঁছায়। নিউজিল্যান্ডের বোলিং আক্রমণে সবচেয়ে সফল ছিলেন আদিত্য আশোক, যিনি ৩টি উইকেট নেন।

এরপর জবাবে ব্যাট করতে নেমে সফরকারী কিউইরা পায় ভালো সূচনা। ৭৭ রানে প্রথম উইকেট হারায় তারা। এরপর কিছু সময়ের মধ্যে দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দল। কিন্তু শেষদিকে ডিন ফক্সক্রফট (৩৬*) এবং জ্যাক ফউকস (২৮*) ম্যাচের হাল ধরেন। ১০ বল বাকি থাকতে জয় নিশ্চিত করে সফরকারীরা। বাংলাদেশের হয়ে সমান দুটি করে উইকেট নেন নাসুম আহমেদ, মোসাদ্দেক হোসেন সৈকত ও নাঈম হাসান।

সংক্ষিপ্ত স্কোর-

বাংলাদেশ ‘এ’: ৪৭.৩ ওভারে ২২৭/১০ (ইয়াসির আলী ৬৩, নাসুম আহমেদ ৬৭; আদিত্য আশোক ৩/৪৪, ফক্সক্রফট ২/৩৪)
নিউজিল্যান্ড ‘এ’: ৪৮.২ ওভারে, ২২৯/৬ (ফক্সক্রফট ৩৬, ফিলিপস ৩৪, জ্যাক ফউকস ২৮; নাসুম ২/৩৬, মোসাদ্দেক ২/৪৭)
ফল: নিউজিল্যান্ড ‘এ’ ৬ উইকেটে জয়ী
সিরিজ: ৩ ম্যাচ ওয়ানডে সিরিজ বাংলাদেশ ‘এ’ দল ২-১ ব্যবধানে জয়ী।

Related Posts

সেঞ্চুরিতে রেকর্ডের পাতায় সাদমান
বিশেষ প্রতিবেদন

সেঞ্চুরিতে রেকর্ডের পাতায় সাদমান

0
কোচদের পারিশ্রমিক নিয়ে ক্ষোভ সালাউদ্দিনের
বিশেষ প্রতিবেদন

সাদমানের প্রশংসায় সালাহউদ্দিন

0
সাদমানের অপেক্ষা বাড়ল, প্রথম দিনে স্বস্তি বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

সাদমানের অপেক্ষা বাড়ল, প্রথম দিনে স্বস্তি বাংলাদেশের

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD