Tuesday, May 5, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

প্রথমবারের মতো রাষ্ট্রীয় সফরে সঙ্গী চার নারী ক্রীড়াবিদ, প্রধান উপদেষ্টার সঙ্গে যাচ্ছেন কাতারে

April 17, 2025
in নিউজ, বিশেষ প্রতিবেদন, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
প্রথমবারের মতো রাষ্ট্রীয় সফরে সঙ্গী চার নারী ক্রীড়াবিদ, প্রধান উপদেষ্টার সঙ্গে যাচ্ছেন কাতারে
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। প্রথমবারের মতো কোনো সরকারপ্রধানের রাষ্ট্রীয় সফরে সঙ্গী হচ্ছেন জাতীয় পর্যায়ের নারী ক্রীড়াবিদরা। কাতার সফরে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসেবে যাচ্ছেন চার ক্রীড়াবিদ-ফুটবলার আফিদা খন্দকার ও শাহেদা আক্তার রিপা এবং ক্রিকেটার সুমাইয়া আক্তার ও শারমিন সুলতানা।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন এই চার ক্রীড়াবিদ। কাতার ফাউন্ডেশনের পক্ষ থেকে দেওয়া আমন্ত্রণে তাঁরা কাতার সফরের অংশ হতে যাচ্ছেন। সফরে যাওয়ার সুযোগ পেয়ে ক্রীড়াবিদরা জানিয়েছেন তাদের আনন্দ ও উচ্ছ্বাস।

নারী ফুটবলাররা এই সফরে কাতারের নারী দলের সঙ্গে প্রীতি ম্যাচের আগ্রহ প্রকাশ করেছেন এবং কাতারের আধুনিক স্পোর্টস ফ্যাসিলিটিস ঘুরে দেখার আগ্রহ জানিয়েছেন। তারা বলছেন, দক্ষিণ এশিয়ার বাইরে এমন সুযোগ তাদের জন্য বিরল, তাই এটিকে তারা ইতিবাচকভাবে কাজে লাগাতে চান।

অন্যদিকে নারী ক্রিকেটাররা জানান, কাতারে ক্রিকেট এখনো জনপ্রিয় না হলেও তারা এ সফরে ক্রিকেট সম্পর্কে আগ্রহ তৈরি করতে চান। বাংলাদেশের নারী ও পুরুষ দলের গল্প তুলে ধরতে একটি প্রেজেন্টেশনও প্রস্তুত করছেন তারা।

বৈঠকে চার ক্রীড়াবিদ নিজেদের জীবনের সংগ্রাম ও খেলোয়াড়ি পথচলার অভিজ্ঞতা শেয়ার করেন প্রধান উপদেষ্টার সঙ্গে। রাষ্ট্রীয় সফরে সুযোগ দেওয়ায় তাঁর প্রতি কৃতজ্ঞতাও জানান তারা।

প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস এই চার ক্রীড়াবিদকে ‘বাংলাদেশের স্পোর্টস অ্যাম্বাসেডর’ হিসেবে উল্লেখ করে বলেন, “তোমাদের জীবনের সত্যিকারের গল্পগুলো তুলে ধরো। তোমরাই এ দেশের ক্রীড়াঙ্গনের প্রতিনিধি।”

আগামী সোমবার চার দিনের রাষ্ট্রীয় সফরে কাতার যাচ্ছেন প্রফেসর ইউনূস, যেখানে অংশ নেবেন একটি আর্থিক সম্মেলনে।

Previous Post

সুপার লিগের প্রথম দিনই ব্যাটে-বলে উজ্জ্বল রূপগঞ্জ ও আবাহনী

Next Post

৫০ টাকায় আন্তর্জাতিক টেস্ট ম্যাচ দেখার সুযোগ!

Related Posts

ফের বড় ধাক্কা মোহামেডানের, নিষিদ্ধ তাওহীদ হৃদয়
বিশেষ প্রতিবেদন

ক্ষুব্ধ হৃদয়, চাইলেন দৃষ্টান্তমূলক শাস্তি

1
কোচদের পারিশ্রমিক নিয়ে ক্ষোভ সালাউদ্দিনের
বিশেষ প্রতিবেদন

সালাহউদ্দীনের নতুন মিশন, জাতীয় দল ছেড়ে এইচপিতে

3
অঘটন, আধিপত্য আর অপূর্ণ সেঞ্চুরির গল্প
বিশেষ প্রতিবেদন

অঘটন, আধিপত্য আর অপূর্ণ সেঞ্চুরির গল্প

7
Next Post
নতুন টেস্ট অধিনায়ক শান্ত, দলে তিন নতুন মুখ

৫০ টাকায় আন্তর্জাতিক টেস্ট ম্যাচ দেখার সুযোগ!

Discussion about this post

সর্বশেষ..

ফের বড় ধাক্কা মোহামেডানের, নিষিদ্ধ তাওহীদ হৃদয়

ক্ষুব্ধ হৃদয়, চাইলেন দৃষ্টান্তমূলক শাস্তি

by cricbdadmin
0
1

দেশজুড়ে নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের পাশাপাশি ক্রীড়াঙ্গন থেকেও উঠছে প্রতিবাদের আওয়াজ। জাতীয় দলের ক্রিকেটার...

কোচদের পারিশ্রমিক নিয়ে ক্ষোভ সালাউদ্দিনের

সালাহউদ্দীনের নতুন মিশন, জাতীয় দল ছেড়ে এইচপিতে

by cricbdadmin
0
3

৮ মে শুরু হতে যাওয়া পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজই আপাতত জাতীয় দলে মোহাম্মদ সালাউদ্দিনের শেষ অ্যাসাইনমেন্ট হতে যাচ্ছে। গুঞ্জনকে...

অঘটন, আধিপত্য আর অপূর্ণ সেঞ্চুরির গল্প

অঘটন, আধিপত্য আর অপূর্ণ সেঞ্চুরির গল্প

by cricbdadmin
0
7

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) নতুন মৌসুম শুরু হতেই যেন পরিষ্কার হয়ে গেল-এবারের প্রতিযোগিতা হবে তীব্র! কিন্তু সব ম্যাচে...

নাহিদার শততম ম্যাচে হারল বাংলাদেশ

টি-টোয়েন্টির ধাঁধায় আটকে বাংলাদেশ

by cricbdadmin
0
3

বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে, অথচ বাংলাদেশ নারী দলের প্রস্তুতি যেন এখনো খসড়া পর্যায়েই আটকে। সিলেটের সিরিজ শেষ হওয়ার পর যে...

তামিমদের সময় বেঁধে দিল এনএসসি

বিসিবি নির্বাচনের পথে আরেক ধাপ, হচ্ছে নির্বাচন কমিশন

by cricbdadmin
0
8

নতুন নেতৃত্বে রূপান্তরের পথে এগোচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের লক্ষ্য সামনে রেখে তামিম ইকবালের নেতৃত্বাধীন অ্যাডহক...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD