Monday, May 11, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

১৩০ রানের লক্ষ্যেও সেঞ্চুরি! তানজিদ তামিমে উড়ল লিজেন্ডস অব রূপগঞ্জ

April 7, 2025
in ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
১৩০ রানের লক্ষ্যেও সেঞ্চুরি! তানজিদ তামিমে উড়ল লিজেন্ডস অব রূপগঞ্জ
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

লক্ষ্য ছিল মাত্র ১৩০ রানের, কিন্তু সেটিই যেন হয়ে উঠল দারুণ এক ইনিংসের উপলক্ষ!

পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে মাত্র ১৮.৩ ওভারেই জয় তুলে নিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ, আর ম্যাচের তারকা-তানজিদ হাসান তামিম। তিনি খেলেছেন বিস্ফোরক এক ১০৩ রানের অপরাজিত ইনিংস, মাত্র ৫৯ বলে! চলতি ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে এ নিয়ে তৃতীয়বারের মতো দশ উইকেটে জিতল লিজেন্ডস অব রূপগঞ্জ।

তবে জয়ের নায়ক এই ম্যাচে বলা যায় তিনজনকে। তানজিদ তামিম: ৫৯ বলে ১০৩*, ৯ ছক্কা! সাইফ হাসান: ৫৩ বলে ২৬* আর শেখ মেহেদী: ৪ উইকেট!

ঢাকা প্রিমিয়ার লিগের নবম রাউন্ডে বিকেএসপির মাঠে টসে হেরে ব্যাট করতে নামে পারটেক্স। রূপগঞ্জের বোলিং তোপে ১২৯ রানেই গুটিয়ে যায় তারা। একমাত্র রুবেল মিয়া কিছুটা লড়াই করে করেন ৪১ রান। রূপগঞ্জের হয়ে শেখ মেহেদী হাসান ৪ উইকেট নিয়ে ছিলেন বল হাতে সবচেয়ে সফল।

মাত্র ২৬ বলে ফিফটি করা তানজিদ থামেননি-ছক্কা-চারের বৃষ্টি ছড়াতে ছড়াতে পৌঁছে যান শতকে। ম্যাচ শেষে তাঁর স্কোরবোর্ডে ৪ চার ও ৯টি বিশাল ছক্কা। অন্যদিকে অধিনায়ক সাইফ হাসান ছিলেন ধীরস্থির, খেলেছেন ৫৩ বলে ২৬ রানের ইনিংস। দুজন মিলে গড়েছেন অপরাজিত ১৩০ রানের উদ্বোধনী জুটি।

এই জয়ে ৯ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চারে উঠে এসেছে রূপগঞ্জ। প্রথম চার ম্যাচে তিন জয় পেলেও পরের চার ম্যাচে মাত্র এক জয়েই চাপ তৈরি হয়েছিল। তবে পারটেক্সের বিপক্ষে বড় জয় দলের আত্মবিশ্বাসে ফের জোয়ার এনেছে। সুপার লিগের পথেই আছে প্রাক্তন চ্যাম্পিয়নরা!

এদিকে সুপার লিগে ওঠার দৌড়ে অনেকটাই ছিটকে গেল পারটেক্স স্পোর্টিং ক্লাব, আজকের হার হয়তো ছিল তাদের শেষ প্রান্তের ধাক্কা।

সংক্ষিপ্ত স্কোর
পারটেক্স স্পোর্টিং ক্লাব: ১২৯/১০ ( রুবেল মিয়া ৪১, শেখ মেহেদি ৪/৩৪)
লিজেন্ডস অব রূপগঞ্জ: ১৩২/০ ( তানজিদ হাসান তামিম ১০৩, সাইফ হাসান ২৬)
ফল: লিজেন্ডস অব রূপগঞ্জ ১০ ‍ উইকেটে জয়ী
ম্যাচসেরা: তানজিদ হাসান তামিম

Previous Post

২০ মাস পর মাঠে নাসির, তুলে নিলেন উইকেট

Next Post

গাজায় ইসরায়েলি নৃশংসতার বিরুদ্ধে সোচ্চার বাংলাদেশের ক্রিকেটাররা

Related Posts

মিরপুরে বড় লিডের পথে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

মিরপুরে বড় লিডের পথে বাংলাদেশ

2
নাঈমের ছক্কার ঝড়, জাকির-সবুজের সেঞ্চুরি
বিশেষ প্রতিবেদন

নাঈমের ছক্কার ঝড়, জাকির-সবুজের সেঞ্চুরি

15
মিরপুরে মিরাজের ঘূর্ণি, লিড নিয়ে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

মিরপুরে মিরাজের ঘূর্ণি, লিড নিয়ে দাপট বাংলাদেশের

10
Next Post
গাজায় ইসরায়েলি নৃশংসতার বিরুদ্ধে সোচ্চার বাংলাদেশের ক্রিকেটাররা

গাজায় ইসরায়েলি নৃশংসতার বিরুদ্ধে সোচ্চার বাংলাদেশের ক্রিকেটাররা

Discussion about this post

সর্বশেষ..

মিরপুরে বড় লিডের পথে বাংলাদেশ

মিরপুরে বড় লিডের পথে বাংলাদেশ

by cricbdadmin
0
2

মিরপুর টেস্টের চতুর্থ দিনে আজ শুরুতেই ধাক্কা খেলেও পরে দারুণভাবে ম্যাচে ফেরে বাংলাদেশ। দুই ওপেনার দ্রুত বিদায় নেওয়ার পর হাল...

নাঈমের ছক্কার ঝড়, জাকির-সবুজের সেঞ্চুরি

নাঈমের ছক্কার ঝড়, জাকির-সবুজের সেঞ্চুরি

by cricbdadmin
0
15

ঢাকা প্রিমিয়ার লিগে আজ ছিল ব্যাটারদের উৎসব। আকাশে বারবার বৃষ্টি এলেও মাঠে থামেনি রানের স্রোত। কখনও ছক্কার ঝড়, কখনও নাটকীয়...

মিরপুরে মিরাজের ঘূর্ণি, লিড নিয়ে দাপট বাংলাদেশের

মিরপুরে মিরাজের ঘূর্ণি, লিড নিয়ে দাপট বাংলাদেশের

by cricbdadmin
0
10

মিরপুর টেস্টে ধীরে ধীরে নিয়ন্ত্রণ নিজেদের দিকে টেনে নিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। প্রথম ইনিংসে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলকে ৩৮৬...

বৈশাখী বৃষ্টিতে ভেসে গেল রূপগঞ্জের লড়াই

বৈশাখী বৃষ্টিতে ভেসে গেল রূপগঞ্জের লড়াই

by cricbdadmin
0
11

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে টানা তৃতীয় জয়ের স্বপ্ন দেখছিল লিজেন্ডস অব রূপগঞ্জ। শুরুটাও হয়েছিল দারুণ। দুই ওপেনারের আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে ম্যাচের...

উড়ন্ত সূচনার পর রূপগঞ্জের ধস, দল থামল ২২৭ রানে

উড়ন্ত সূচনার পর রূপগঞ্জের ধস, দল থামল ২২৭ রানে

by cricbdadmin
0
3

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে (ডিপিএল) টানা তিন জয়ের লক্ষ্যে মাঠে নেমে দারুণ সূচনা পেয়েছিল লিজেন্ডস অব রূপগঞ্জ। তবে শুরু আর...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD