Saturday, November 14, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

টিকিট ব্যবস্থায় বিপ্লব, বিপিএল নিয়ে খুশি বিসিবি

February 9, 2025
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
টিকিট ব্যবস্থায় বিপ্লব, বিপিএল নিয়ে খুশি বিসিবি
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে একাধিক বিতর্ক থাকলেও মাঠে দর্শকের উচ্ছ্বাস ছিল নজরকাড়া। বিশেষ করে টিকিট ব্যবস্থায় নতুন নিয়ম এনে সফল হয়েছে বিসিবি। বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব নাজমুল আবেদীন ফাহিম জানান, এবার অনলাইন টিকিটিং ব্যবস্থা চালু করায় আগের তুলনায় দর্শকরা সহজেই টিকিট কিনতে পেরেছেন।

বোর্ড পরিচালক ফাহিম গণমাধ্যমে বলেন, ‘আগে টিকিট নিয়ে বিশৃঙ্খলা হতো, কিন্তু এবার অনলাইন টিকিট ব্যবস্থার কারণে সাধারণ দর্শকরা সহজেই টিকিট পেয়েছেন। প্রতিটি ম্যাচে স্টেডিয়ামে প্রচুর দর্শক ছিল। ফাইনাল ম্যাচে টিকিটের এত চাহিদা ছিল যে, মুহূর্তেই সব বিক্রি হয়ে যায়।’

টিকিট ব্যবস্থার পাশাপাশি উইকেট নিয়েও সন্তুষ্ট বিসিবি। স্পোর্টিং উইকেট তৈরি করায় এবারের বিপিএলে বেশি রান হয়েছে এবং বোলারদের জন্যও চ্যালেঞ্জিং ছিল। ফলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ দেখা গেছে।

তবে বিপিএলের এই সফলতার মাঝেও কিছু বিতর্ক ছিল। পারিশ্রমিক বকেয়া, ফিক্সিংয়ের গুঞ্জন ও কিছু অনিয়ম নিয়ে সমালোচনা হয়েছে। ফাহিম জানান, এসব সমস্যা সমাধানে বিসিবি আরও কঠোর হবে।

তিনি বলেন, ‘বিপিএল উন্নতির পথে রয়েছে। কিছু অনিয়ম হয়েছে, যা ভবিষ্যতে ঠিক করা হবে। আমরা চাই, বিপিএল আরও পেশাদার ও আকর্ষণীয় হোক।’

Related Posts

১৫ বছরেই বিশ্ব রেকর্ড বৈভব সূর্যবংশীর
বিশেষ প্রতিবেদন

১৫ বছরেই বিশ্ব রেকর্ড বৈভব সূর্যবংশীর

0
নিরপেক্ষ ভেন্যুতে অভিষেকে ব্যাটিংয়ে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

আত্মবিশ্বাস নিয়ে ইতিহাস গড়ার মিশনে শান্তরা

0
জাঙ্গুর ফিফটি, উইকহ্যামের সেঞ্চুরি জুটিতে চাপে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

ফাইনালের দৌড়ে এখনো টিকে বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD