Saturday, November 14, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ

September 3, 2024
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

স্বপ্নের এক জয়। স্বপ্নের আরেকটি জয়!
পাকিস্তান সফরে এবার রীতিমতো উড়ল বাংলাদেশ দল। প্রথম টেস্টে ১০ উইকেটে জিতলেন নাজমুল হোসেন শান্তরা। দ্বিতীয় টেস্টে আজ মঙ্গলবার আরেকটি ইতিহাস। সফরকারীদের ৬ উইকেটে হারাল টাইগাররা। আর প্রথমবারের মতো পাকিস্তানকে টেস্টে হোয়াইটওয়াশ করল তারা।

পাকিস্তানের দীর্ঘ ইতিহাসে তাদেরকে ঘরের মাঠে টেস্টে হোয়াইটওয়াশ করা দ্বিতীয় দল বাংলাদেশ। এর আগে ২০২২ সালে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জেতে ইংল্যান্ড।

এবার রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টে বাংলাদেশের জয় ৬ উইকেটে। মুশফিক-সাকিবের ৩২ রানের অপরাজিত জুটিতে ম্যাচ জিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে।

সব মিলিয়ে এটি দেশের বাইরে বাংলাদেশের মাত্র দ্বিতীয় সিরিজ জয়। ২০০৯ সালে দ্বিতীয় সারির ওয়েস্ট ইন্ডিজকে ২-০ ব্যবধানে হারায়বাংলাদেশ।

আজ মঙ্গলবার জয়ের জন্য টেস্টের শেষদিনে বাকি ছিল ১৪৩ রান। দুই সেশনের কম সময়ে ৫০ ওভার ব্যাটিংয়ে জয়ের বন্দরে পা রাখে বাংলাদেশ। মুশফিক ৫১ বলে ২২ ও সাকিব ৪৩ বলে ২১ রানে অপরাজিত।

এর আগে ব্যক্তিগত ১৭ রানে জীবন পান সাদমান। পরে ফেরেনন ২৪ রান তুলে। তৃতীয় উইকেটে ৫৭ রানের জুটি গড়ে তোলেন নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। শান্ত ৮২ বলে ৩৮ ও মুমিনুল ৭১ বলে তুলেন ৩৪ রান।

সংক্ষিপ্ত স্কোর-

পাকিস্তান ১ম ইনিংস: ২৭৪/১০
বাংলাদেশ ১ম ইনিংস: ২৬২/১০
পাকিস্তান ২য় ইনিংস: ১৭২/১০
বাংলাদেশ ২য় ইনিংস: (লক্ষ্য ১৮৫) ৫৬ ওভারে ১৮৫/৪ (জাকির ৪০, সাদমান ২৪, শান্ত ৩৮, মুমিনুল ৩৪, মুশফিক ২২*, সাকিব ২১*; হামজা ১৪-৪-৪৬-১, শাহজাদ ৭-০-৪০-১, আবরার ১৪-৩-৪০-১, আলি ১৭-৩-৩৭-০, সালমান ৪-১-১৭-১)
ফল: বাংলাদেশ ৬ উইকেটে জয়ী
সিরিজ: দুই ম্যাচের সিরিজ বাংলাদেশ ২-০তে জয়ী

Related Posts

১৫ বছরেই বিশ্ব রেকর্ড বৈভব সূর্যবংশীর
বিশেষ প্রতিবেদন

১৫ বছরেই বিশ্ব রেকর্ড বৈভব সূর্যবংশীর

0
নিরপেক্ষ ভেন্যুতে অভিষেকে ব্যাটিংয়ে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

আত্মবিশ্বাস নিয়ে ইতিহাস গড়ার মিশনে শান্তরা

0
জাঙ্গুর ফিফটি, উইকহ্যামের সেঞ্চুরি জুটিতে চাপে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

ফাইনালের দৌড়ে এখনো টিকে বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD