Saturday, April 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

‘আমি এক দিনও ক্রিকেটের বাইরে ছিলাম না’

August 22, 2024
in নিউজ, বিশেষ প্রতিবেদন, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
‘আমি এক দিনও ক্রিকেটের বাইরে ছিলাম না’
0
SHARES
12
VIEWS
Share on FacebookShare on Twitter

মোহামেডানের ক্রিকেট কর্মকর্তা ছিলেন। পরবর্তী সময়ে নিজে থেকে গড়ে তোলেন ক্রিকেট দল লিজেন্ডস অব রূপগঞ্জ। লিগের অনিয়ম ও পক্ষপাতিত্ব আম্পায়ারিং নিয়ে প্রতিবাদ করায় বিসিবি থেকে নিষেধাজ্ঞায় পড়েন। পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকারের দৌরাত্ম্যে দেশান্তরিত হতে হয় তাঁকে। গত ১০ বছর বিদেশে অবস্থান করেই ব্যবসা-বাণিজ্য পরিচালনা করে গেছেন। এক দিনের জন্যও ক্রিকেট থেকে সরে যাননি। সম্পূর্ণ নিজের টাকায় চালিয়ে গেছেন লিজেন্ডস অব রূপগঞ্জকে। পোড়খাওয়া সংগঠক লুৎফর রহমান বাদল ইংল্যান্ড থেকে ফোনে দেশের ক্রিকেট নিয়ে একান্তে কথা বলেন সেকান্দার আলীর সঙ্গে।

একটা সময়ে খুব দরদ দিয়ে আপনি ক্রিকেট দল চালাতেন। খেলা থাকলে মাঠে যেতেন সবার আগে। গত ১০ বছর এই আনন্দ কতটা মিস করেছেন?

দেখুন, আমার ব্যবসা বা কর্মজীবনের বাইরে ক্রিকেট হচ্ছে আমার আবেগ। মানুষের ব্যক্তিজীবন ও কর্মজীবনের বাইরে তার কিছু আবেগের জায়গা থাকে এবং একজন সুস্থ মানুষের একান্ত কিছু ভালোলাগার বিষয় থাকা উচিত। আমার ক্ষেত্রে ক্রিকেট সেই জায়গা দখল করে আছে। আমি নিজে একজন ক্রিকেটার ছিলাম, বড় একটি ক্রিকেট দলের সংগঠক ছিলাম। এর পর নিজেই একটি ক্লাব প্রতিষ্ঠা করি ভালোবাসা থেকে। পৃথিবীর বড় বড় ক্রিকেট তারকা আমার বন্ধু, যা আমি উপভোগ করি। সত্যি কথা বলতে, বিগত ১০ বছর দেশের বাইরে থাকলেও ক্রিকেটের বাইরে ছিলাম না। আমার দল নিয়মিত খেলেছে এবং কয়েকটি মৌসুমে শিরোপা জয়ের কাছাকাছি ছিল, যা আমি রাত জেগে অনলাইনে উপভোগ করেছি। তা ছাড়া ক্রিকেটের প্রতি ভালোবাসা থেকে আমার প্রায় সব বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনাল মাঠে বসে দেখার সৌভাগ্য হয়েছে।

সরকার আপনাকে দেশে থাকতে না দিলেও ক্রিকেট দলকে ঠিকই ধরে রেখেছে। কীভাবে সম্ভব করলেন এই কঠিন কাজ?

দেখুন, পরিস্থিতি অনুকূলে থাকলে সবাই কাজ করতে পারে। কিন্তু একজন প্রকৃত সংগঠকের দায়িত্ব যে কোনো পরিস্থিতিতে দলের হাল ধরে রাখা। ক্রিকেটের প্রতি ভালোবাসা এবং সংগঠক হিসেবে আমার একনিষ্ঠতার কারণেই অত্যন্ত প্রতিকূল পরিবেশেও দল ধরে রাখা সম্ভব হয়েছে এবং সফলতা অর্জন করতে সক্ষম হয়েছি।

দেশে ফিরে ক্রিকেট নিয়ে কীভাবে কাজ করতে চান?

ক্রিকেট নিয়ে ছিলাম, আছি এবং থাকব ইনশাআল্লাহ। বাংলাদেশের ক্রিকেট নিয়ে কাজ করার সুযোগ এলে অবশ্যই আমি আমার সর্বোচ্চটা দিয়ে সেবা করার চেষ্টা করব। ক্রিকেট থেকে আমার পাওয়ার কিছু নেই। বরং আমি কিছু দিতে চাই।

বিসিবিকে সংস্কার কতটা জরুরি?

আপনারা জানেন, গত ১৫ বছর দেশের অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের মতো বিসিবিও অনিয়মতান্ত্রিক, স্বেচ্ছাচারী, দুর্নীতিগ্রস্ত ও একক আধিপত্য বিস্তারের মাধ্যমে পরিচালিত হয়েছে। আমার মনে হয়, বিসিবিতে পেশাদারিত্ব ও সুশাসন প্রতিষ্ঠার জন্য সংস্কার করা অত্যন্ত জরুরি, যা বাংলাদেশের ক্রিকেটের সার্বিক মঙ্গল বয়ে আনবে।

আপনি বোর্ডে গেলে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেবেন?

দেখুন, যে কোনো বিষয়ে ভালো কিছু করার জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা কার্যকর ভূমিকা পালন করে। স্বল্পমেয়াদি পরিকল্পনার মাধ্যমে আপনি সাময়িক সফলতা পেলেও তা স্থায়ী হবে না। সুতরাং আমি বোর্ডে গেলে অবশ্যই ক্রিকেটের টেকসই উন্নয়নের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনাকেই বেছে নেব।

সূত্র: দৈনিক সমকাল

Previous Post

বিসিবি থেকে পাপন আউট, নতুন সভাপতি ফারুক

Next Post

হতাশাময় শুরু, শেষে একটু স্বস্তি

Related Posts

প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ
বিশেষ প্রতিবেদন

দলবদলের প্রথম দিনে কে কোন দলে

3
বদলের হাওয়া বিসিবিতে, বেতন ৬৫ হাজার, ম্যাচ ফি এক লাখ
বিশেষ প্রতিবেদন

পূর্বাচল স্টেডিয়ামের নকশায় পরিবর্তনের ইঙ্গিত দিলেন তামিম

8
লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর
বিশেষ প্রতিবেদন

লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর

10
Next Post
হতাশাময় শুরু, শেষে একটু স্বস্তি

হতাশাময় শুরু, শেষে একটু স্বস্তি

Discussion about this post

সর্বশেষ..

প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ

দলবদলের প্রথম দিনে কে কোন দলে

by cricbdadmin
0
3

ঢাকা প্রিমিয়ার লিগের দলবদল মানেই প্রতি মৌসুমে নতুন সমীকরণ, নতুন হিসাব-নিকাশ। তবে এবারের সংক্ষিপ্ত দলবদলের প্রথম দিনেই যেন স্পষ্ট হয়ে...

বদলের হাওয়া বিসিবিতে, বেতন ৬৫ হাজার, ম্যাচ ফি এক লাখ

পূর্বাচল স্টেডিয়ামের নকশায় পরিবর্তনের ইঙ্গিত দিলেন তামিম

by cricbdadmin
0
8

পূর্বাচলে আন্তর্জাতিক মানের একটি নতুন ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা দীর্ঘদিন ধরে চললেও এর অগ্রগতি এখনো ধীরগতির। শনিবার প্রকল্পটির সর্বশেষ অবস্থা...

লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর

লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর

by cricbdadmin
0
10

ঢাকা প্রিমিয়ার লিগ ঘিরে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটিয়ে শুরু হয়েছে দলবদল কার্যক্রম। শনিবার প্রথম দিনেই প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে...

‘ক্যাপ্টেনস কার্ড’, অধিনায়কদের জন্য আজীবন সুবিধা

ক্যাপ্টেনস কার্ডে ‘বৈষম্য’ দেখছেন তাপস বৈশ্য

by cricbdadmin
0
7

সাবেক অধিনায়কদের সম্মান জানাতে নতুন উদ্যোগ হিসেবে ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের হয়ে অন্তত একটি আন্তর্জাতিক...

বাংলাদেশের বিপক্ষে সিরিজে পাকিস্তানের দলে নতুন চমক

বাংলাদেশের বিপক্ষে সিরিজে পাকিস্তানের দলে নতুন চমক

by cricbdadmin
0
8

বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে পাকিস্তান ক্রিকেট দল ঘোষণা করেছে পিসিবি। দল ঘোষণা থেকে শুরু করে কোচিং স্টাফে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD