Tuesday, November 17, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

লরি দুর্ঘটনায় বিকেএসপিতে ডিপিএলের ম্যাচ স্থগিত

April 2, 2024
in ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
লরি দুর্ঘটনায় বিকেএসপিতে ডিপিএলের ম্যাচ স্থগিত
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে মাঠে নামার কথা ছিল লিজেন্ডস অব রূপগঞ্জের। দুটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল দুই মাঠে। সকাল ৯টা থেকে ছিল শুরুর সূচি। কিন্তু অংশগ্রহণকারী চার দলের কেউ ম্যাচের আগে মাঠে পৌঁছতে পারেনি। ম্যাচ অফিসিয়ালদের কেউও মাঠে পৌঁছতে পারেননি।

কারণ- ঢাকার সাভারে একটি তেলের লরি উল্টে আগুন লেগে পুড়ে গেছে পাঁচটি গাড়ি। সেই দুর্ঘটনার পর ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার লম্বা যানজটের সৃষ্টি হয়। যানজটের কারণেই মাঠে যেতে পারেননি খেলোয়াড়-ম্যাচ অফিসিয়ালরা। বিকেএসপির ম্যাচগুলো স্থগিত করা হয়।

সাভারের জোড়পুলে সড়ক দুর্ঘটনার পর স্থগিত হয় শেখ জামাল ধানমন্ডি-লিজেন্ডস অব রূপগঞ্জ এবং প্রাইম ব্যাংক-পারটেক্স ম্যাচ। সেই দুর্ঘটনার পর ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশেই কয়েক কিলোমিটার লম্বা যানজটের কারণে দলগুলো বিকেএসপিতে যেতে পারেনি।

ঢাকা প্রিমিয়ার লিগের আয়োজক সিসিডিএমের সদস্যসচিব আলী হোসেন জানান, বুধবার হবে এই দুটি ম্যাচ। বিকেএসপিতে আগামীকালের নির্ধারিত ম্যাচ দুটি বডিলি শিফট হয়ে পরশু অনুষ্ঠিত হবে।

সাভারের জোড়পুল এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটায় তেলবাহী একটি লরি উল্টে আগুন ধরে যায়। আগুন ছড়িয়ে আশপাশে থাকা আরও চারটি গাড়ি পুড়ে যায়।

 

Related Posts

শেষ বিকেলে বাংলাদেশের প্রত্যাবর্তন
বিশেষ প্রতিবেদন

শেষ বিকেলে বাংলাদেশের প্রত্যাবর্তন

0
সিলেটের সামনে শিরোপার হাতছানি
বিশেষ প্রতিবেদন

সিলেটের সামনে শিরোপার হাতছানি

0
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের ইতিহাস
বিশেষ প্রতিবেদন

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের ইতিহাস

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD