Wednesday, May 6, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

শামীম-তৌফিকের ঝড়ে জয়ের ছন্দে লিজেন্ডস

March 28, 2024
in ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
শামীম-তৌফিকের ঝড়ে জয়ের ছন্দে লিজেন্ডস
0
SHARES
45
VIEWS
Share on FacebookShare on Twitter

টানা চার জয়ের পর আগের ম্যাচে থেমেছিল লিজেন্ডস অব রূপগঞ্জ। তবে চেনা ছন্দে ফিরতে সময় লাগল না সাবেক চ্যাম্পিয়নদের। প্রতিপক্ষকে উড়িয়ে ফের উড়ল মাশরাফি বিন মর্তুজা-শুভাগত হোমের দল। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বৃহস্পতিবার ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের (ডিপিএল) ম্যাচে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে ৭ উইকেটে অনায়াসে হারাল লিজেন্ডস অব রূপগঞ্জ।

পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ব্যাট হাতে ঝড় বইয়ে দেন লিজেন্ডস অব রূপগঞ্জের শামীম হোসেন পাটোয়ারী। দুইশ স্ট্রাইকরেটে ৪৩ বলে ৮ ছক্কা ও ৬ চারে খেলেন ৮৬ রানের অপরাজিত ইনিংস। তাতে পারটেক্সের দেওয়া ১৯২ রানের লক্ষ্য একরকম হেসেখেলেই পেরিয়ে যায় লিজেন্ডস অব রূপগঞ্জ। তৌফিক খান তুষারও ছিলেন দারুণ ছন্দে। তার ব্যাটেও দেখা গেল ঝলমলে হাফসেঞ্চুরি ছাড়ানো ইনিংস!

ফতুল্লায় এদিন শুরুতে বল করতে নেমে ব্যাটারদের কাজটা সহজ করে যায় রূপগঞ্জের বোলাররা। মাশরাফি অবশ্য এদিন কোনো উইকেট পাননি। তবে ঠিকই পারটেক্সের রানের লাগাম টেনে ধরেন। ৯ ওভার হাত ঘুরিয়ে খরচ করেন মাত্র ৩০ রান। রূপগঞ্জ বোলারদের মধ্যে ৩টি উইকেট তুলে নেন শুভাগত হোম ও শহিদুল ইসলাম।

লিজেন্ডস বোলারদের দিনে পারটেক্স অধিনায়ক মিজানুর রহমান একাই লড়াই করেন। ৮৮ রান করেন তিনি। ৯১ বলে ১২ চার ও ২ ছক্কায় মিজানুর ইনিংসটি সাজান তিনি। ৪৭.২ ওভারে অলআউট হওয়ার আগে স্কোরবোর্ডে তুলে ১৯১ রান। বল হাতে রূপগঞ্জের সেরা স্পিনার শুভাগত হোম। ২৪ রানে ৩ উইকেট নেন। পেসার শহীদুল ইসলাম ২৯ রানে ৩ উইকেট পেয়েছেন। ১টি করে উইকেট নেন আল-আমিন হোসেন ও আব্দুল হালিম।

জবাবে নেমে ওপেনার ইমরানুজ্জামান ১২ রানে সাজঘরে ফিরলেও দারুণ ব্যাট করেছেন তৌফিক খান তুষার ও শামীম পাটোয়ারী। দু’জনেই ছিলেন বেশ আগ্রাসী। তুষার ৬৬ বলে ৮৩ রান করে আউট হলেও শেষ পর্যন্ত থামানো যায়নি শামীম পাটোয়ারীকে।  ৮ চারের সঙ্গে ৪টি ছক্কা হাঁকান তৌফিক।

এরপর আমিনুল ইসলাম বিপ্লবকে সঙ্গে নিয়ে দলকে ৭ উইকেটের বড় জয় এনে দেন শামীম। মাত্র ২৫.৩ ওভারে ম্যাচ জিতে যায় লিজেন্ডস অব রূপগঞ্জ। ম্যাচসেরা শামীম।

চলতি ডিপিএলে ছয় ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জের এটি পঞ্চম জয়। পারটেক্স ছয় ম্যাচ খেলে হেরেছে পাঁচটিতেই!

সংক্ষিপ্ত স্কোর

পারটেক্স স্পোর্টিং ক্লাব: ৪৭.২ ওভারে ১৯১/১০ (মিজানুর ৮৮, তানভির ৩৬; শুভাগত ৩/২৪, শহিদুল ৩/২৯)
লিজেন্ডস অব রূপগঞ্জ: ২৫.৩ ওভারে ১৯৫/৩ (তুষার ৮৩, শামীম ৮৬*; রাকিবুল ২/৪০)
ফল: লিজেন্ডস অব রূপগঞ্জ ৭ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: শামীম হোসেন পাটোয়ারী।

Previous Post

শামীম লড়লেও সমীকরণ মিলল না লিজেন্ডসের

Next Post

একাই লড়লেন বিপ্লব, হারল দল

Related Posts

সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ
বিশেষ প্রতিবেদন

উইজডেনের পিএসএল সেরা একাদশে নাহিদ

7
হোম অব ক্রিকেটের ২০০
বিশেষ প্রতিবেদন

শিক্ষার্থীরা বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ দেখবেন বিনামূল্যে

5
মাইলফলকের সামনে লিটন-তাসকিন
বিশেষ প্রতিবেদন

শ্রীলঙ্কাকে পেছনে ফেলে অষ্টম স্থানে বাংলাদেশ

5
Next Post
একাই লড়লেন বিপ্লব, হারল দল

একাই লড়লেন বিপ্লব, হারল দল

Discussion about this post

সর্বশেষ..

সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ

উইজডেনের পিএসএল সেরা একাদশে নাহিদ

by cricbdadmin
0
7

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসরে দারুণ পারফরম্যান্স দেখিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজের নাম আরও উজ্জ্বল করেছেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ...

হোম অব ক্রিকেটের ২০০

শিক্ষার্থীরা বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ দেখবেন বিনামূল্যে

by cricbdadmin
0
5

আসন্ন বাংলাদেশ–পাকিস্তান টেস্ট সিরিজ সামনে রেখে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জানিয়েছে, দেশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবার বিনামূল্যে মাঠে...

মাইলফলকের সামনে লিটন-তাসকিন

শ্রীলঙ্কাকে পেছনে ফেলে অষ্টম স্থানে বাংলাদেশ

by cricbdadmin
0
5

আইসিসির বার্ষিক হালনাগাদে বড় কোনো নাটকীয় পরিবর্তন না এলেও বাংলাদেশের জন্য খবরটি ইতিবাচক। সামান্য পয়েন্ট বৃদ্ধি, সঙ্গে প্রতিদ্বন্দ্বী দলের পতন-এই...

নাসুমের ৫ উইকেট শিকারের দিনে ডুবল নোয়াখালী

বিপিএলে বকেয়া বিতর্ক, নাসুমের অভিযোগে নতুন মোড়

by cricbdadmin
0
8

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন নয়, তবে এবার বিষয়টি আবারও আলোচনায় এসেছে জাতীয় দলের স্পিনার নাসুম আহমেদের...

ফের বড় ধাক্কা মোহামেডানের, নিষিদ্ধ তাওহীদ হৃদয়

ক্ষুব্ধ হৃদয়, চাইলেন দৃষ্টান্তমূলক শাস্তি

by cricbdadmin
0
9

দেশজুড়ে নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের পাশাপাশি ক্রীড়াঙ্গন থেকেও উঠছে প্রতিবাদের আওয়াজ। জাতীয় দলের ক্রিকেটার...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD