Sunday, April 19, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

যে কারণে সরেই গেলেন তামিম

August 4, 2023
in ক্রিকেট সাফারি, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
যে কারণে সরেই গেলেন তামিম
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

অবসর থেকে সরে এলেও একটা ইঙ্গিত ঠিকই দিয়ে রেখেছিলেন তিনি। অধিনায়ক থাকবেন নাকি সাধারণ একজন ক্রিকেটার হিসেবেই লড়ে যাবেন সেটা নিয়ে ছিলেন দ্বিধায়। এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে বৈঠক করে নিজের সিদ্ধান্তটা জানিয়ে দিলেন তামিম ইকবাল। লন্ডন থেকে পিঠের চোটের চিকিৎসা নিয়ে ফিরে তামিম কথা বলেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনের সঙ্গে। এরপরই নেন কঠিন সিদ্ধান্ত!

কেন তিনি ছাড়লেন নেতৃত্ব? সদ্য সাবেক অধিনায়ক তামিম জানালেন, তিনি অধিনায়কের দায়িত্ব চালিয়ে গেলে হতো স্বার্থপরের মতো সিদ্ধান্ত। অবশ্য নেতৃত্ব ছাড়ার পেছনে সবচেয়ে বড় কারণ ফিটনেস। পিঠের চোট অনেক দিন ধরেই তার শত্রু। এশিয়া কাপ আর বিশ্বকাপ সামনে রেখেও স্বস্তিতে নেই। এ কারণে দলের কথা চিন্তা করে ওয়ানডে অধিনায়ক থেকে সরে দাঁড়ালেন তিনি।

বাংলাদেশের সফলতম ওয়ানডে অধিনায়ক মাশরাফি নেতৃত্ব ছাড়ার পরই তামিম হন অধিনায়ক। সব মিলিয়ে ৩৭ ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। বেশ সফলই বলা যায় তাকে। জয় ২১টিতে, হার ১৪ ম্যাচে। ফলাফল আসেনি দুই ম্যাচে।

বৃহস্পতিবার বিদায় বেলায় বলছিলেন, ‘ভ্রমণটা দারুণ ছিল, ফলই কথা বলবে। আমি ভালো করেছি। তবে যদি অধিনায়ক থাকতাম, তাহলে স্বার্থপরের মতো হতো। যারা আমাকে চেনে, আমি সব সময় দলকে এগিয়ে রাখি। এটিই আমার হয়ে কথা বলবে।’

তামিম আরও যোগ করেন, ‘আমার কাছ মনে হয় সবার লক্ষ্যটা একই। একদিকেই তাকিয়ে আছি আমরা, আমি অধিনায়ক থাকি বা অন্য কেউ থাকুক লক্ষ্য একটাই। আমি যদি বলি যে আমি স্যাড না, তাহলে মিথ্যা হবে। কারণ এতদিন একটা দলের সঙ্গে ছিলাম। ৯০ ভাগ মানুষ স্বার্থপর সিদ্ধান্ত নেয়। কিন্তু যখন দল সামনে আসে তখন স্বার্থপরের ব্যাপারটা দূরে রাখতে হবে। আমি বিশ্বাস করি আমার এই সিদ্ধান্ত নিঃস্বার্থ। আমি খেললে যদি একাদশে থাকি, তাহলে আমার তরফ থেকে অধিনায়ককে সহায়তা করব।’

Previous Post

অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন তামিম

Next Post

শেখ কামাল জাতীয় ক্রীড়া পুরস্কার পেলেন যারা

Related Posts

প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ
বিশেষ প্রতিবেদন

দলবদলের প্রথম দিনে কে কোন দলে

3
বদলের হাওয়া বিসিবিতে, বেতন ৬৫ হাজার, ম্যাচ ফি এক লাখ
বিশেষ প্রতিবেদন

পূর্বাচল স্টেডিয়ামের নকশায় পরিবর্তনের ইঙ্গিত দিলেন তামিম

8
লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর
বিশেষ প্রতিবেদন

লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর

11
Next Post
শেখ কামাল জাতীয় ক্রীড়া পুরস্কার পেলেন যারা

শেখ কামাল জাতীয় ক্রীড়া পুরস্কার পেলেন যারা

Discussion about this post

সর্বশেষ..

প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ

দলবদলের প্রথম দিনে কে কোন দলে

by cricbdadmin
0
3

ঢাকা প্রিমিয়ার লিগের দলবদল মানেই প্রতি মৌসুমে নতুন সমীকরণ, নতুন হিসাব-নিকাশ। তবে এবারের সংক্ষিপ্ত দলবদলের প্রথম দিনেই যেন স্পষ্ট হয়ে...

বদলের হাওয়া বিসিবিতে, বেতন ৬৫ হাজার, ম্যাচ ফি এক লাখ

পূর্বাচল স্টেডিয়ামের নকশায় পরিবর্তনের ইঙ্গিত দিলেন তামিম

by cricbdadmin
0
8

পূর্বাচলে আন্তর্জাতিক মানের একটি নতুন ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা দীর্ঘদিন ধরে চললেও এর অগ্রগতি এখনো ধীরগতির। শনিবার প্রকল্পটির সর্বশেষ অবস্থা...

লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর

লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর

by cricbdadmin
0
11

ঢাকা প্রিমিয়ার লিগ ঘিরে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটিয়ে শুরু হয়েছে দলবদল কার্যক্রম। শনিবার প্রথম দিনেই প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে...

‘ক্যাপ্টেনস কার্ড’, অধিনায়কদের জন্য আজীবন সুবিধা

ক্যাপ্টেনস কার্ডে ‘বৈষম্য’ দেখছেন তাপস বৈশ্য

by cricbdadmin
0
7

সাবেক অধিনায়কদের সম্মান জানাতে নতুন উদ্যোগ হিসেবে ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের হয়ে অন্তত একটি আন্তর্জাতিক...

বাংলাদেশের বিপক্ষে সিরিজে পাকিস্তানের দলে নতুন চমক

বাংলাদেশের বিপক্ষে সিরিজে পাকিস্তানের দলে নতুন চমক

by cricbdadmin
0
8

বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে পাকিস্তান ক্রিকেট দল ঘোষণা করেছে পিসিবি। দল ঘোষণা থেকে শুরু করে কোচিং স্টাফে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD