Tuesday, November 17, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home ক্রিকেট সাফারি

সাকিব-নাসুমের সুখবর

July 19, 2023
in ক্রিকেট সাফারি, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, র‌্যাংকিং, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
সেরা দশে সাকিব
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

সদ্য শেষ আফগানিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে দুর্দান্ত বল করেছেন সাকিব আল হাসান, নাসুম আহমেদ। সেই পুরস্কারটাও পেয়ে গেলেন দু’জন। আইসিসির বোলারদের র‍্যাঙ্কিংয়ে সুখবর পেলেন দুই স্পিনার। পাশাপাশি টি-টুয়েন্টির ব্যাটিংয়ে এগোলেন লিটন দাস।

বুধবার র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করল বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। যেখানে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ৮ ধাপ এগিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব। নাসুমের এগিয়েছেন ১৭ ধাপ। সিরিজে বল হাতে দুই ম্যাচে ৪ উইকেট তুলেছেন সাকিব। যোগ হয়েছে ৩২ রেটিং পয়েন্ট। শাহিন শাহ আফ্রিদির সমান ৬১৬ রেটিং পয়েন্ট নিয়ে ১৬তে সাকিব।

১ উইকেট পেলেও দুই ম্যাচে নিয়ন্ত্রিত বোলিংয়ে ৭ ওভারে ৩৫ রান দিয়েছেন নাসুম। তিনি পেলেন ৫৫ রেটিং পয়েন্ট। ৫০ থেকে ৩৩ নম্বরে তিনি। ৪ উইকেট পাওয়া তাসকিন এগোলেন ৩ ধাপ। ক্যারিয়ার সেরা ৫৫৮ রেটিং নিয়ে ৩৫ থেকে ৩২ নম্বরে এই টাইগার পেসার।

টি-টুয়েন্টিতে ৭১৩ রেটিং নিয়ে বোলিং র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানেই আছেন রশিদ খান। ৬ নম্বর থেকে ৭ নম্বরে নেমেছেন ফজলহক ফারুকি। তার জায়গায় এসেছেন অ্যাডাম জ্যাম্পা।

ব্যাটিংয়ে লিটন দাস তিন ধাপ এগিয়ে ২১ নম্বর থেকে যৌথভাবে ১৮ নম্বরে। রেটিং পয়েন্ট ৫৮৮। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে তিনিই শীর্ষে। ছয় ধাপ পিছিয়ে ২৯ নম্বরে নাজমুল হোসেন শান্ত।

ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে ৯০৬ রেটিং নিয়ে শীষে সুর্যকুমার যাদব।

এদিকে অলরাউন্ডারদের মধ্যে ২৮৮ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরেই আছেন বাংলাদেশের সাকিব। দুই ম্যাচে ৩৭ রান ও ৪ উইকেটের সৌজন্যে পেয়েছেন ১৯ পয়েন্ট। দুইয়ে হার্দিক পান্ডিয়া। সাপ্তাহিক হালনাগাদে টেস্ট র‍্যাঙ্কিংয়ে বোলারদের মধ্যে শীর্ষে রবিচন্দ্রন অশ্বিন (৮৮৪ রেটিং পয়েন্ট)।

Related Posts

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন
বিশেষ প্রতিবেদন

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন

0
রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা
বিশেষ প্রতিবেদন

রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা

0
হাসানের ফাইফারে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD