Sunday, March 15, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

লিজেন্ডসদের ‘চিরাগ’

April 2, 2023
in ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ, নিউজ, বিশেষ প্রতিবেদন, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
লিজেন্ডসদের ‘চিরাগ’
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

চিরাগ মানে বাতি অথবা প্রদীপ! তিনি লিজেন্ডস অব রূপগঞ্জের জন্য সত্যিকারের প্রদীপ! যিনি একের পর এক চমক দেখিয়ে যাচ্ছেন। তার হাত ধরে সাফল্যের আকাশে উড়ছে দল। টানা ছয় জয় তুলে নিয়েছে রূপগঞ্জ। যার চারটিতেই জয়ের নায়ক চিরাগ জানি!

ব্যাটে-বলে ঠিক যেন স্বপ্নের ক্রিকেট খেলছেন তিনি। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে (ডিপিএল) ব্যাটে-বলে নিজেকে চেনাচ্ছেন। মাশরাফি বিন মর্তুজার দলে তিনি হয়ে উঠেছেন চিরাগ ম্যাজিক। বিস্ময়কর হরেও সত্য তিনি প্রতি ম্যাচেই সফল। চলতি লিগে ৬ ম্যাচ খেলে ছয়টিতেই জয় তুলে নিয়েছে লিজেন্ডসরা। যারমধ্যে চারটিতেই ম্যাচসেরা চিরাগ জানি। একটিতে সাব্বির রহমান, অন্যটিতে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

ভারতের হয়ে জাতীয় দলে খেলার সুযোগটা এখনো আসেনি চিরাগ জানির। ৩৩ ছাড়ানো এই অলরাউন্ডার ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে অপ্রতিরোধ্য। এবার লিগের শুরু থেকেই চলছে তার চমক!

চিরাগ চলতি লিগের প্রথম ম্যাচেই দেখিয়েছিলেন দুর্দান্ত দাপট। লিগের প্রথম ম্যাচে রূপগঞ্জের নায়ক তিনি। অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে ডাকওয়ার্থ লুইস আইনে রূপগঞ্জ জয় পায় ২০ রানে। সেই ম্যাচটাতে বল হাতে নিলেন ৩৮ রানে ৩ উইকেট। এরপর ব্যাটে ৩৩ বলে অপরাজিত ২৯।

সিটি ক্লাবের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে ১৫ রানে অপরাজিত তিনি। এরপর ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ব্যাটে করেন ৯৪ রান। বল হাতে ৪৭ রান দিয়ে ২ উইকেট। ম্যাচেরসেরা তিনি ছাড়া আবার কে? পরের ম্যাচেই শাইনপুকুরের বিপক্ষে ফের অলরাউন্ড পারফরম্যান্স। ব্যাটে ৪২। বল হাতে ৩৭ রানে ৪ উইকেট। মোহামেডানের বিপক্ষে ব্যাটে সুযোগ আসেনি। তবে বল হাতে ২০ রানে নেন ২ উইকেট।

এবার গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ২ উইকেট নেন চিরাগ জানি। এরপর ব্যাটিংয়েও চমক দেখান চিরাগ। ৩ ছক্কা ও ৫ চারে ৫২ বলে ৬৮ রানের ঝড়ো ইনিংস খেলেন লিজেন্ডসদের এই ভারতীয় ব্যাটার। ম্যাচেরসেরা তিনিই। চিরাগ চলতি লিগে ৬ ম্যাচে ১৩ উইকেট নিয়ে আছেন শীর্ষস্থানে। ব্যাটিংয়ে পাঁচ ইনিংসে করেছেন ২৪৮ রান।

লিজেন্ডসদের মধ্যমণি চিরাগ জানি। দলের প্রদীপ হয়ে আলো জ্বেলে যাচ্ছেন…!

Previous Post

সাকিব-লিটনকে নিয়ে টেস্ট দল

Next Post

১০০ টাকায় ঢাকা টেস্ট

Related Posts

বিসিবির উপহার পেয়ে খুশি জাতীয় দলের ক্রিকেটাররা
বিশেষ প্রতিবেদন

বিসিবির উপহার পেয়ে খুশি জাতীয় দলের ক্রিকেটাররা

8
রাজ্জাকের ৭ উইকেট, আবার ব্যর্থ মাহমুদউল্লাহ
বিশেষ প্রতিবেদন

জাতীয় ক্রীড়া পুরস্কার: চূড়ান্তের পথে ২৭ ক্রীড়াবিদ-সংগঠক

2
শীর্ষে ফেরার পথে কোহলি, দাপট মুস্তাফিজের
বিশেষ প্রতিবেদন

যেভাবে দ্য হানড্রেডে খুলল মুস্তাফিজের দরজা

4
Next Post
১০০ টাকায় ঢাকা টেস্ট

১০০ টাকায় ঢাকা টেস্ট

Discussion about this post

সর্বশেষ..

বিসিবির উপহার পেয়ে খুশি জাতীয় দলের ক্রিকেটাররা

বিসিবির উপহার পেয়ে খুশি জাতীয় দলের ক্রিকেটাররা

by cricbdadmin
0
8

ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় দলের ক্রিকেটারদের জন্য বিশেষ উপহার দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত বছর শুরু হওয়া এই উদ্যোগ...

রাজ্জাকের ৭ উইকেট, আবার ব্যর্থ মাহমুদউল্লাহ

জাতীয় ক্রীড়া পুরস্কার: চূড়ান্তের পথে ২৭ ক্রীড়াবিদ-সংগঠক

by cricbdadmin
0
2

জাতীয় ক্রীড়া পুরস্কার–২০২৫-এর প্রাথমিক তালিকা চূড়ান্ত করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে ২৭ জনকে মনোনীত করা হয়েছে। এর...

শীর্ষে ফেরার পথে কোহলি, দাপট মুস্তাফিজের

যেভাবে দ্য হানড্রেডে খুলল মুস্তাফিজের দরজা

by cricbdadmin
0
4

ইতিহাস গড়ে প্রথমবার দ্য হানড্রেডে অংশ নেবেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। ইংল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্টের জন্য তাকে দলে নিয়েছে বার্মিংহাম ফিনিক্স।...

মিরপুরে রানআউট বিতর্ক, শাস্তির মুখে সালমান

মিরপুরে রানআউট বিতর্ক, শাস্তির মুখে সালমান

by cricbdadmin
0
3

রানআউটের সিদ্ধান্ত মেনে নিতে পারেননি সালমান আলী আগা। মাঠেই ছুড়ে ফেলেছিলেন হেলমেট ও গ্লাভস। সেই আচরণকেই ক্রিকেট সরঞ্জামের অপব্যবহার হিসেবে...

চলে গেলেন ক্রীড়াবিদ ও সংগঠক শামীমা সাত্তার মিমো

চলে গেলেন ক্রীড়াবিদ ও সংগঠক শামীমা সাত্তার মিমো

by cricbdadmin
0
7

দেশের ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ, জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সাবেক অ্যাথলেট ও সংগঠক শামীমা সাত্তার মিমো মারা গেছেন। শুক্রবার রাতে রাজধানীর নিজ...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD