Saturday, June 13, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

মাশরাফিতে মুগ্ধ ম্যাচসেরা সাব্বির

March 18, 2023
in ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ, বিশেষজ্ঞ কলাম, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
মাশরাফিতে মুগ্ধ ম্যাচসেরা সাব্বির
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

দুঃসময় কাটিয়ে ফের ছন্দে তিনি। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে টানা দুই ম্যাচে হেসে উঠল সাব্বির রহমানের ব্যাট। লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে চলতি লিগের প্রথম ম্যাচে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে এক রানের জন্য পাননি হাফসেঞ্চুরি। ৪৯ রানের সময় বাজে শট খেলে ফিরে গেছেন সাজঘরে। এবার আর ভুল করলেন না। সিটি ক্লাবের বিপক্ষে ঠিক পেয়ে গেলেন তিন অঙ্কের দেখা। তাইতো মুখে হাসি ফুটেছে সাব্বিরের।

লিজেন্ডসদের হয়ে শনিবার সিটি ক্লাবের বিপক্ষে পেলেন সেঞ্চুরি। সাব্বির রহমান এদিন দেখার মতো এক শতরানে রাঙিয়েছেন ইনিংস। সাব্বির তার লিস্ট ‘এ’ ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরিটি তুলে নেন এদিন। ৯৭ বলে সেঞ্চুরি করেন সাব্বির। শেষ অব্দি ১১০ রানে অপরাজিত। ১৮ চার হাঁকানো ইনিংস খেলেন ১০৭ বলে।

এই ইনিংস খেলে সাব্বির বলছিলেন, ‘ওই ম্যাচে বাজে বলে আউট হয়েছি। ইনিংসটা বড় করা দরকার ছিল। তাইতো তৃপ্তি পাচ্ছিলাম না। যাক এবার আলহামদুল্লিাহ পেরিছি।’ সেঞ্চুরির তৃপ্তি নিয়ে লিজেন্ডস অব রূপগঞ্জের এই তারকা ক্রিকেটার জানালেন লিগে এটা ধরে রাখতে চান, ‘ওপরে ব্যাট করছি। সুযোগটা পেয়েছি। আমার যে রোলটা আছে সেটাই করবো। শেষ পর্যন্ত খেলার চেষ্টা থাকবে- এটা ধরে রাখতে চাইবো।’

লিজেন্ডসদের হয়ে তিনে ব্যাট করছেন সাব্বির। তাতেই সফল। তবে টিম ম্যানেজম্যান্ট যেখানে চাইবে সেখানেই ব্যাট করতে রাজি,
‘দুই ম্যাচে রান পেয়েছি। তিন ব্যাট করার সুযোগ পাবো আশা করি। তবে ম্যানেজম্যান্ট যেখানে খেলাবে সেখানে খেলবো।’

এই সাফল্যের পর জানালেন তার লক্ষ্যের কথা। যেখানে সবার আগে ভাবনায় দলের সাফল্য্ সত্যিকারের ক্রিকেটাররা তো এভাবেই ভাবেন, ‘প্রথম লক্ষ্য প্রথম টিমকে সুপার লিগে নেওয়া। ভাল একটা পজিশন করে দেওয়া। অবশ্যই চ্যাম্পিয়নশিপে খেলার লক্ষ্য। নিজের জন্য চাওয়া ভাল স্কোর করা।’

এবারও মাশরাফি বিন মর্তুজা লিজেন্ডস অব রূপগঞ্জের অধিনায়ক। এই অভিজ্ঞ তারকা মানেই ম্যাজিক। মাশরাফিকে পেয়ে দারুণ খুশি সাব্বিরও। বলছিলেন, ‘দেখুন, বড় ভাই যে দলে যায় সে দলটা চাঙ্গা থাকে। উনার কথায় জুনিয়রা বাড়তি প্রেরণা পায়। তিনি থাকলে আমাদের মতো জুনিয়রদের জন্য সুবিধা হয়। সাহস পাই। সুযোগ পেয়ে ভাল কিছু করার চেষ্টা করি।’

এই মন্ত্রেই এগিয়ে যাচ্ছে লিজেন্ডসরা। শনিবার তারা ৭ উইকেটে সিটি ক্লাবের বিপক্ষে পেয়েছে সহজ জয়। এবারের লিগে টানা দুই ম্যাচেই তুলে নিয়েছে অনায়াস জয়।

Previous Post

আফ্রিদি-জয়াসুরিয়াকে পেছনে ফেললেন সাকিব

Next Post

রেকর্ডগড়া জয় বাংলাদেশের

Related Posts

মিরপুরে ঝড় তুলে ইতিহাস লিখল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

অজিদের হারানোর পুরস্কার, ক্রিকেটারদের ২ কোটি টাকা দিচ্ছেন ক্রীড়া প্রতিমন্ত্রী

7
বাংলাদেশ দলে লিজেন্ডস অধিনায়ক শেখ মেহেদি
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ দলে লিজেন্ডস অধিনায়ক শেখ মেহেদি

7
আমি সবসময় চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি
বিশেষ প্রতিবেদন

বিশ্বকাপে সাফল্যই বাংলাদেশের আসল লক্ষ্য, বললেন সৌম্য

9
Next Post
রেকর্ডগড়া জয় বাংলাদেশের

রেকর্ডগড়া জয় বাংলাদেশের

Discussion about this post

সর্বশেষ..

মিরপুরে ঝড় তুলে ইতিহাস লিখল বাংলাদেশ

অজিদের হারানোর পুরস্কার, ক্রিকেটারদের ২ কোটি টাকা দিচ্ছেন ক্রীড়া প্রতিমন্ত্রী

by cricbdadmin
0
7

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয় বাংলাদেশের ক্রিকেটে নতুন এক অধ্যায়ের জন্ম দিয়েছে। প্রথমবারের মতো অজিদের বিপক্ষে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ...

বাংলাদেশ দলে লিজেন্ডস অধিনায়ক শেখ মেহেদি

বাংলাদেশ দলে লিজেন্ডস অধিনায়ক শেখ মেহেদি

by cricbdadmin
0
7

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর এবার হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়ে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। সেই ম্যাচের আগে স্কোয়াডে যুক্ত করা...

আমি সবসময় চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি

বিশ্বকাপে সাফল্যই বাংলাদেশের আসল লক্ষ্য, বললেন সৌম্য

by cricbdadmin
0
9

আফগানিস্তানের মতো দলও বিশ্বকাপের সেমিফাইনাল খেলে ফেলেছে। অথচ আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ পথচলা সত্ত্বেও বাংলাদেশ এখনও বড় কোনো বৈশ্বিক টুর্নামেন্টে নিজেদের...

ইতিহাস বদলের মিশনে বাংলাদেশ, সামনে অস্ট্রেলিয়া

ইতিহাসের পর নতুন মিশন, অজিদের বিপক্ষে ‘পূর্ণতা’ খুঁজছে বাংলাদেশ

by cricbdadmin
0
10

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত হওয়ার পরও আত্মতুষ্টির কোনো লক্ষণ নেই বাংলাদেশ শিবিরে। বরং শেষ ওয়ানডেকে ঘিরে এখন নতুন এক...

নাঈম হাসানকে হেনস্তা: মামলা দায়ের, তিন পুলিশ সদস্য প্রত্যাহার

নাঈম হাসানকে হেনস্তা: মামলা দায়ের, তিন পুলিশ সদস্য প্রত্যাহার

by cricbdadmin
0
8

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে মারধর ও হেনস্তার অভিযোগে চট্টগ্রামে মামলা দায়ের করা হয়েছে।...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD